রক্ত থাকবে তোমার আত্মীয়

আবার বোকার চাদরে
তোমাকে ঢাকতে চায়!
যেখানে আবারও রক্ত-
থাকবে তোমার আত্মীয়;
দেখবে লাশ আর লাশ
চোখ খোল একটু বোঝ
অল্প সময়ে হারাতে চাও
জীবনের সাধ-আহ্লাদ;
কাণ্ডজ্ঞান শূন্য কর না
বোকার স্বর্গে থাকো না
ন্যায় অন্যায় দেখো শুধু
কেননা তুমিও মানুষ-
স্বার্থের পুজারী হয়ো না
একটু চালাক চতুর হও-
এ ক্ষণী সময়ের জন্য
হারাইও না আর আত্মীয়।
১৮-১১-২৬ বাকিটুকু পড়ুন











