somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

আমার পরিসংখ্যান

রূপক বিধৌত সাধু
quote icon
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বেঁচে থাকাই পরম বিস্ময়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৩


পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে যেতে পারে,
যেভাবে যায় আরও কোনো দুর্ভাগার-
তার পরিবার টের পায় হাড়ে হাড়ে
মর্মবেদনা, এ শোক ভুলবার নয়;
তবু বেঁচে থাকা, নিয়ত স্বপ্ন বুনন
ডিঙিয়ে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ উঁকিঝুঁকি মারে
অথর্ব মস্তিষ্কের কোণে কোণে।
কী করি, কখন করি—
তার নেই কোনো হিতাহিত জ্ঞান;
তবুও বুঝি, জীবনে কিছু ঘটছে
যার নেই কোনো অর্থ।

ফলপ্রসূ কিছু... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,
বহুরুপী সেজন এমনই বেহায়া-
সোল্লাসে দংশন করে ফেলতে পারে।
বিষ নেই, তবুও এমন তার বিষ
বেদনায় সারা দেহ হয়ে যাবে নীল,
এমন দুর্ভোগ দেখে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

দমকা হাওয়া

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫


সময় যেনবা এক দমকা হাওয়া-
হুট করে এসে আবার কোথায় যায়?
জাপটে ধরতে তারে করছি ধাওয়া,
দেখি কীভাবে সে বঞ্চনা করে আমায়।
ছুটছি তো ছুটছিই দূর অজানায়,
হবে নিশ্চয়ই এবার কাছে পাওয়া-
অতৃপ্ত হৃদয় ভাসে ভরা পূর্ণিমায়;
এ জীবনে খুব বেশি কি ছিল চাওয়া?

চলতে চলতে ক্লান্ত, পেছনে তাকাই-
যা ছিল সুযোগ, তাও হয়ে গেছে শেষ;
সামনে এগিয়ে দেখি আর... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে। তারাও মোটামুটি একই রকম খরচ জানাল। যেকোনো একটাতে টেস্ট করাতেই হবে। কেননা সরকারি পরমাণু ইনস্টিটিউটে করাতে গেলে সামনের মাসের ২ তারিখ... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২২০ বার পঠিত     like!

দুঃখিনী মায়ের কান্না

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫৮


মহাখালী রেলগেট এলাকায় ময়মনসিংহের এক ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো মৃণালের। তিনি এক দোকানদারের সঙ্গে কথা বলছিলেন। তার কথায় ময়মনসিংহের আঞ্চলিকতার টান শুনে মৃণাল আগ বাড়িয়ে আলাপ জুড়ে দিল। তার নিজের বাড়িও ময়মনসিংহে।

“ময়মনসিংহ ছেড়ে হঠাৎ ঢাকায়? কতদিন হলো এখানে আছেন?”
“আট মাস,” শান্ত গলায় বললেন তিনি।

কথা প্রসঙ্গে জানা গেল, তার মেয়ে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের কার্যালয়।
এভাবেই চলে যায় দিবস-রজনী,
অত্যাচারে চারপাশ বিভীষিকাময়-
রোখার বুকের পাটা কার আছে শুনি!
যে দাঁড়াবে তার বেঁচে থাকা সোজা নয়।
অথচ গণেশ যখনই উল্টে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে হার মানে।
এক বই পড়ে বা না পড়ে জ্ঞানবান,
তারই দাম্ভিকতায় সিনা টানটান।
ক্ষমতার কাছে যেন যুক্তি পরাজিত,
যুক্তি দিতে গেলে হিতে হয় বিপরীত।
কীসের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

এই সমাজ, এই দেশ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৪

অফিসের পিয়ন নাজিম কয়েকদিনের ছুটিতে গ্রামের বাড়িতে গেছে। এ কারণে অনেকের মতো আমারও চা খাওয়ায় সমস্যা হচ্ছে। অথচ আট ঘণ্টায় কমপক্ষে তিন-চারটা চা না খেলে আমার চলে না। আবার এমন সমস্যা যে, বানাতে যাওয়ার মতো সুযোগ সবসময় জোটে না।

কম্পিউটারের প্রাথমিক সমস্যা সারানোর জন্য বেলায়েত ভাই আছেন, উনি চা বানান একবেলা। নাস্তা আনার... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৯১ বার পঠিত     like!

আলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৪


বাউল সম্রাট শাহ আবদুল করিমের আগে কী সুন্দর দিন কাটাইতাম গানটায় একটা ‍লাইন দিন হতে দিন আসে যে কঠিন করিম দীনহীন কোন পথে যাইতাম আমাকে বেদনাহত করে। আগের দিন আহামরি ভালো ছিল না, তবে এখনকার মতো উপলব্ধি সেসময় থাকলে ভুলগুলো শুধরে নিয়ে জীবনটাকে নতুন করে সাজানো যেত। এখন যত চেষ্টাই করা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

দ্বিধাদ্বন্দ্ব

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩


সম্পাদক রোহান সাহেবের সামনে উপস্থিত মৃণাল, সাথে সহকর্মী রিজভী। কম্পিউটারে কিছু একটা লিখছিলেন সম্পাদক; এবার তাদের দিকে ফিরলেন।

‘কিছু বলবেন?’ সম্পাদক সাহেব জানতে চাইলেন।

রিজভী নিজে থেকে কিছু বলতে চাইছিলেন। তিনিই মৃণালকে সম্পাদকের সামনে এনেছেন। মৃণাল চাকরি ছেড়ে দিতে চেয়েছিল, পরে মত বদল করেছে। এ কথাটা অ্যাডমিন বিভাগকে জানানো হলেও সম্পাদককে বলা হয়নি। সে কথা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

আমি আর এমন কে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩


যখন আমি থাকব না কী হবে আর?
থামবে মুহূর্তকাল কিছু দুনিয়ার?
আলো-বাতাস থাকবে এখন যেমন
তুষ্ট করছে গৌরবে সকলের মন।
নদী বয়ে যাবে চিরদিনের মতন,
জোয়ার-ভাটা চলবে সময় যখন।
দিনে সূর্য, আর রাতের আকাশে চাঁদ-
জোছনা ভোলাবে বিরহীর অবসাদ।
যারা আছে পরিজন আর কিছু লোক,
আমার জন্য কিছুদিন করবে শোক।
এরপর একদিন ভুলে যাবে তারা;
কষ্টেসৃষ্টে যাদের দিয়ে যাচ্ছি পাহারা।
মানুষ এমনই,... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

মানুষ পড়ার বই

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯


হাজার রকম পুস্তক রয়েছে গ্রন্থাগারে,
সেসব পড়ে জ্ঞান-গড়িমার পরিধি বাড়ে।
ঈশ্বরচন্দ্র লিখেছিলেন ‘বর্ণপরিচয়’,
সেটা পড়ে বাঙালির বর্ণমালা শেখা হয়।
তিনিই বাংলায় যতিচিহ্নের প্রবর্তক,
‘বেতাল পঞ্চবিংশতি’ ব্যবহারে সার্থক।
রামমোহন লিখেছিলেন ‘গৌড়ীয় ব্যাকরণ’,
সেই গ্রন্থ পড়ে ব্যাকরণে দক্ষতা অর্জন।
অথচ কেউ লেখেনি মানুষ পড়ার বই,
মুখে এক ভেতরে ভিন্ন; এর কিনারা কই?
সুন্দর মুখের আড়ালে খারাপ অভিলাষ,
উপকারের নামে করে শিষ্টের সর্বনাশ।
তাদের ছল... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

কবিতা নিয়েছে ছুটি

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২০ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৯


একদিন, দুইদিন নয়; একমাস,
দুইমাসও নয়- পাক্কা পাঁচটা মাস
উত্তর থেকে দক্ষিণে বয়েছে বাতাস,
নদীর স্রোত গৌরব করেছে প্রকাশ।
পথিকের মন কত হয়েছে উদাস,
মড়ার গোরের ওপর উঠেছে ঘাস;
নরনারীর প্রেমের হয়েছে বিকাশ,
ভেঙেছে; কান্নায় ভারী হয়েছে বাতাস।
কেটে গেছে দিনগুলো নানা ভাবনায়,
এ সময়ে করা হয়নি কাজের কিছু-
সময় গেছে ভালো কিছুর অপেক্ষায়;
অথচ দুর্ভোগ ছাড়েনি আমার পিছু।
জীবন আমাকে নিয়ে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

ধনের নয়, মনের গরিব

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৫


সপ্তাহ দুই আগে আমার এক সাবেক সহকর্মী মেসেঞ্জারে হঠাৎ নক দিল। কিছুক্ষণ তার সাথে চ্যাট করার পর কল দিলাম। পুরোনো দিনের অনেক কথা হলো। একপর্যায়ে বলল, স্যার, কিছু টাকা দেন (পরিমাণটা লিখলাম না)। ভাত খাব।

আমি একটু বিব্রতবোধ করলাম। প্রথমত, এতদিন পর কথা হওয়ার একপর্যায়ে কীভাবে সরাসরি টাকা চাইতে পারে! দ্বিতীয়ত, মাসের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৩৮৩৮৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ