somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাযহাব অনুসরণ করা ফরয? (দলীল ভিত্তিক ধারাবাহিক --- ৬ষ্ঠ পর্ব)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরীয়ত অনুযায়ী মাযহাব পালন করা ফরয কিনা তা এক লাইনে লেখা সম্ভব নয়। দলীল সহ বিস্তারিত লিখা হলে সহজে ‍বুঝা যাবে। তাই অনেকগুলো পর্ব হবে। সবগুলো পর্ব পড়ে মন্তব্য করবেন আশা করি।

৫ম পর্বের পর....................

“মুসাল্লাম” কিতাবে আছে, “যে ব্যক্তি মুজতাহিদ (মতলক্ব) নয় যদিও সে আলিম, তথাপি তার জন্য তাকলীদ অর্থাৎ কোন এক মাযহাবের অনুসরণ করা ফরয ।”

হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি বলেন, “সাধারণের জন্য আলিমগণকে এবং আলিমদের জন্য মুজতাহিদগণকে অনুসরণ করা ওয়াজিব ।”

তিনি আরো বলেন, “চার মাযহাবের কোন একটাকে অনুসরণ করা ওয়াজিব ।” (তাফসীরে আহমদিয়াত)

হযরত আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “যারা ইজতিহাদ (মতলক্ব)-এর ক্ষমতা রাখে না, তাদের জন্য কোন একজন ইমামের মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব ।” (জামউল জাওয়ামে)

হযরত ইমাম গাযযালী রহমতুল্লাহি আলাইহি বলেন, “কোন এক মাযহাবের অনুসরণ করা ওয়াজিব ।” (ইহইয়াউ উলুমিদ্দীন)

এছাড়াও হযরত মুল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি “আল মালুমা” কিতাবে, হযরত জালালুদ্দীন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি “যাজিযুল মাযাহিব” কিতাবে, হযরত আল্লামা বাহরুল উলূম রহমতুল্লাহি আলাইহি “তাহরির” কিতাবে, হযরত আল্লামা ইবনে আব্দুন্ নূর রহমতুল্লাহি আলাইহি “হারী” কিতাবে, হযরত শাহ্ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি “ইকদুল জিদ” ও “ইনছাফ” কিতাবে, “তাফসীরে আযীযী” “সিফরুছ সায়াদাত” কিতাবে, “ফয়জুল হারামাইন” কিতাবে কোন এক মাযহাব অনুসারে চলা ওয়াজিব বলা হয়েছে, অন্যথায় গুণাহ্ হবে । ইমাম গাযযালী রহমতুল্লাহি আলাইহি উনার “কিমিয়ায়ে সায়াদাত” কিতাবে বলেন, কোন এক মাযহাব মান্য না করলে মহাপাপী হবে ।

অতএব, ফতওয়া হচ্ছে প্রত্যেকের জন্য মাযহাব চতুষ্ঠয়ের যে কোন এক মাযহাবের অনুসরণ করা ফরয-ওয়াজিব । অন্যথায় সে ফাসিক ও গোমরাহ হবে । এ ফতওয়ার উপর ইমাম-মুজতাহিদগণ ইজমা করেছেন ।

বর্তমান মিডিলিষ্ট তথা মধ্যপ্রাচ্যের কোন কোন এলাকায় বিশেষ করে সৌদি আরবে যারা সালাফী নামে পরিচিত তারাও মাযহাব স্বীকার করেনা । বরং মাযহাবের বিরোধিতা করে থাকে । যারা মাযহাব মানেনা বা মাযহাবের বিরোধিতা করে তারা বিভিন্ন নামে পরিচিত ।
যেমন, ওহাবী, সালাফী, মুহম্মদী, লা-মাযহাবী, আহলে হাদীছ, রফে ইয়াদাইন ইত্যাদি । তারা আহলে সুন্নত ওয়াল জামায়াতের বিপরীত মত-পথ পোষণ ও প্রচার করে । তারা নিজেরাই নিজেদের মধ্য থেকে ইমাম বানিয়ে তার অনুসরণ-অনুকরণ করে । তাদের ইমামের আক্বীদা-আমল কুরআন-সুন্নাহর খিলাফ হলেও সেটাকেই তারা অনুসরণ করে থাকে । (নাউযুবিল্লাহ)

উল্লেখ্য, যারা মাযহাব মানেনা অর্থাৎ যারা লা-মাযহাবী তারা কয়েক শ্রেনীর-

(১) প্রথম শ্রেনী যারা মুশাব্বিহা ফিরক্বার ন্যায় আক্বীদা পোষণ করে । তারা বিশ্বাস করে, আমাদের মত আল্লাহ্ পাক-এর হাত, পা, চোখ, কান, যবান ইত্যাদি রয়েছে ।

(২) দ্বিতীয় শ্রেনী যারা বলে, মাযহাব মানা বা গ্রহণ করা শিরক ।

(৩) তৃতীয় শ্রেণী যারা বলে, মাযহাব মানা বিদয়াত ।

(৪) চতুর্থ শ্রেণী যারা মাযহাবকে হক্ব বা সঠিক বলে জানে । তারা যদিও প্রকাশ্যে নিজেদেরকে মাযহাবের অনুসরণকারী বলে দাবী করেনা প্রকৃতপক্ষে তারা চার মাযহাবের কোন একটি মাযহাব অনুযায়ী আমল করে বা তার অনুসারী ।

এ চার শ্রেণীর মধ্যে শুধুমাত্র শেষ শ্রেণী ব্যতীত বাকি তিন শ্রেণীই নাহক্ব । তাদের সম্পর্কে ইমাম-মুজতাহিদগণের ফতওয়া হলো-

প্রথমতঃ যারা বলে ও বিশ্বাস করে যে, মানুষের মত আল্লাহ্ পাক-এর হাত, পা, নাক, চোখ, মুখ ইত্যাদি রয়েছে তারা মুশাক্বিহা ফিরক্বা তথা কাফিরের অন্তর্ভূক্ত । তাই তাদের সাথে বিবাহ-শাদী, নামায-কালাম, লেন-দেন কোনটিই জায়িয নেই । সম্পুর্ণরূপে হারাম।

দ্বিতীয়তঃ যারা বলে, মাযহাব মানা বা গ্রহণ করা শিরক । মূলতঃ তারাই মুশরিক । তাদের সাথেও কোন প্রকার সম্পর্ক রাখা জায়িয নেই ।

তৃতীয়তঃ যারা বলে, মাযহাব মানা বিদয়াত । মাযহাবকে বিদয়াত বলার কারণে তারাই বিদয়াতী হিসেবে সাব্যস্ত হবে । তাই তাদের সাথে বিবাহ-শাদী, লেন-দেন, নামায-কালাম ইত্যাদি সবই মাকরূহ ।
আর
চতুর্থতঃ যারা মাযহাবকে হক্ব বলে জানে, তারা হক্ব এবং তাদের সাথে সবকিছু জায়িয ।
৫ম পর্ব।

৪র্থ পর্ব।

৩য় পর্ব।

২য় পর্ব।

১ম পর্ব।
---------------------------------------(ইনশাআল্লাহ চলবে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালো পাথর

লিখেছেন রাজীব নুর, ১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



এক সুন্দর সকালে হিমু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো।
হঠাত সে ফুটপাতে এক টুকরো পাথরের সাথে উষ্ঠা খায়। উষ্ঠা খেয়ে হিমু মাটিতে পরে যায়। পাথরের পাশে এক ভিক্ষুক ভিক্ষা করছিলো। পাথর... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ আসার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই মে, ২০২৬ রাত ১:২৫


সোশ্যাল মিডিয়ায় দুটো স্ট্যাটাস পড়লাম। দুজনই বিএনপি সমর্থক।
প্রথমজন লিখেছেন, গতকালকের গরম খবর ছিল আওয়ামী লীগরে ঝুলায় মারছে বিএনপি বা জামায়াত শিবির। তারপরে প্রথম আলো নিউজ করলো পদ্মার পাড়ে কৃষকের... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারেজঃ সম্ভাবনার নতুন দিগন্ত.....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই মে, ২০২৬ সকাল ৮:৩০

পদ্মা ব্যারেজঃ সম্ভাবনার নতুন দিগন্ত....

অনেকেই “ব্যারেজ” এবং “ব্রিজ”কে একই ধরনের স্থাপনা মনে করেন। বাস্তবে দুটি সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে নির্মিত হয়। তাই প্রথমেই ব্রীজ এবং ব্যারেজের পার্থক্য-

ব্রিজ (Bridge) কী?
ব্রিজ বা... ...বাকিটুকু পড়ুন

সীমানার ওপারে মৃত্যু: একটি আরিয়ান ইনভেস্টিগেশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই মে, ২০২৬ সকাল ৯:১৫

শহরের এক কোণে কাঁচঘেরা ক্যাফে 'ব্ল্যাক মেমোরিজ'। বাইরে বৃষ্টির ঝিরঝিরে শব্দ, ভেতরে হালকা জ্যাজ মিউজিক। পিবিআই-এর তুখোড় ইনভেস্টিগেটর আরিয়ান টেবিলের এক কোণে বসে ধোঁয়া ওঠা ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছিলেন। তাঁর... ...বাকিটুকু পড়ুন

শুকিয়ে যাওয়া গাছে মালি বদলালেই ফুল ফোটে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮


২০২৩ সালের আগস্ট মাস। আওয়ামী লীগ সরকার সবে সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, "আওয়ামী লীগ সরকার জনগণের পকেট থেকে... ...বাকিটুকু পড়ুন

×