somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরোধী দলীয় নেত্রী - আপনি কি দেশ নেত্রী বা জন নেত্রী?

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় বিরোধী দলীয় নেত্রী,

আপনি সংসদের বিরোধী দলীয় নেত্রী থাকুন বা না থাকুন, আপনি অবশ্যই দেশের বিরোধী দলীয় নেত্রী। আপনার দল বিএনপি নির্বাচন বর্জন করায় সরকারের ফ্যাসিবাদী স্বৈরাচারী রূপটি ন্যাংটা হয়েছে ৫ই জানুয়ারীর নির্বাচনে। সেই সাথে প্রমান হয়েছে বিচারপতি খায়রুল হকের তত্বাবধায়ক সরকার বিরোধী ফর্মূলা ছিল ভ্র্ষ্ট এবং ভ্রান্ত। বাংলাদেশের বাস্তবতায় ক্ষমতাসীনদের ক্ষমতায় রেখে কোন নির্বাচন কমিশন স্বাধীনতা পেতে পারে না। এই নির্বাচনকালীন নির্দলীয় ব্যবস্থাকে বাংলাদেশে ততদিন রাখতে হবে যতদিন না গনতন্ত্র এবং আইনের শাসন দেশে পোক্ত হয়। যেসব দেশে সুশাসন শেকড় গেড়ে বসেছে সেসব দেশে স্বাধীন নির্বাচন কমিশনের পক্ষে একটি গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব। কিন্তু বাংলাদেশে এটা এখনও সম্ভব নয়। বাংলাদেশ সে মানে পৌছায় নি। এখানে সরকারী দলের ক্যাডাররা সবসময়েই আইনের বাইরে থাকে। নির্বাচনকালীন তত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জনগনের সার্বভৌমত্ব ক্ষুন্ন করা হয় না। জন নির্বাচিতদের দ্বারা রচিত সংবিধান অনুযায়ী তারা নির্বাচন পরিচালনা করেন। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন গুলো শুধু তাদের দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। তত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন দায়িত্বের বাইরে যাতে না যেতে পারে সেইরকমটাই হওয়া উচিত ছিল রায়ের বৈশিষ্ট। কিংবা তত্বাবধায়ক সরকার প্রধানের গ্রহনযোগ্যতার রূপরেখা কি হতে পারে সেটি নিয়ে তিনি দিক নির্দেশনা দিতে পারতেন। কিন্তু তা না করে খায়রুল হক সেই ব্যবস্থাকেই উঠিয়ে দেবার পক্ষে মত দেন। যার ফলাফল আজকের জাল ভোট সম্বলিত ভোটারবিহীন ৫ই জানুয়ারীর নির্বাচন।

তামাশার এই নির্বাচনকে বাতিল করতে জান বাজী রেখে মাঠে নেমেছে বিরোধী দলের কর্মীরা। আওয়ামী সমর্থকরাও ভোট কেন্দ্রে না গিয়ে নির্বাচনের প্রতি অনাস্থা ব্যক্ত করেছেন। কিন্তু দুঃখের বিষয় হল, বিরোধী দলের নেতৃত্বের আচরন। তাদের কাউকে মাঠে পাওয়া যায় না। তারা নাকি গা বাচিয়ে চলছেন যাতে সরকারের রোষানলে পড়তে না হয়। দেশের আনাচে কানাচে যেখানে বিরোধী দলের কর্মীরা জীবন দিচ্ছে অকাতরে, সেখানে বিরোধী দলের নেতৃত্বের এরকম আচরন অতীব লজ্জাজনক।

এর শেষ পেরেকটি দেখলাম আজকের পত্রিকায়। খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সরকারের কাছে আবেদন করা হচ্ছে। থমকে গেলাম খবরটি পাঠ করে। তিনি কি সত্যই একজন দেশ নেত্রী? যদি তাই হন, তবে দেশকে নিরাপত্তাহীনতায় রেখে তিনি নিজে কি করে নিরাপত্তা চাইতে পারেন সরকারের কাছে? যে সরকারের স্বৈরাচারী আচরনে জন গনের জীবনে উঠেছে নাভিশ্বাস, সে সরকারের কাছে কেন তিনি নিরাপত্তা চাইবেন। বরং তার উচিত ছিলো নিজদলের কর্মীদেরকে নিজের নিরাপত্তায় নিযুক্ত করা। তার নিরাপত্তার বিষয়টি একেবারে উড়িয়ে দিতে চাই না। আন্দোলনে কলাগাছ হলেও নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু নিরাপত্তার জন্য কেন তিনি এমন সরকারের কাছে হাত পাতবেন যে সরকারকে তিনি নিজেই অবৈধ বলে দাবী করছেন?

খালেদা যেহেতু সংসদীয় দলের বিরোধী দলীয় নেত্রী নন, তাই বেশ কিছু সুযোগ সুবিধা হারাচ্ছেন। তাহলে কি ধরে নেব শুধু মাত্র সুযোগ সুবিধাই উনার কাছে কাম্য ছিল? জনগনের ভোটের অধিকারের বিষয়টি কি শুধুই ছিল উনার লিপ সার্ভিস?

খালেদা, আপনি যদি দেশনেত্রী হতে চান তবে আপনাকে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।

রিলেটেড পোস্ট:

প্রধানমন্ত্রীর পদত্যাগেই সমাধান নিহিত
http://somewhereinblog.net/blog/rang/29894672
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×