somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর পদত্যাগেই সমাধান নিহিত

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি বিষয়ে মোটামুটি অনেকেই একমত। আজকের সংঘাতে আক্রান্ত বাংলাদেশের এই সমস্যার মূল শিকড়টি নিহিত প্রধানমন্ত্রীর ক্ষমতা আগলে রাখার কারনে। তিনি যদি পদত্যাগের ঘোষনা দিতেন তাহলে সংকট এত ঘনীভূত হত না। কিন্তু তিনি ক্ষমতা আকড়ে রয়েছেন। প্রয়োজনে এক তরফা নির্বাচন দিয়ে হলেও ক্ষমতা ধরে রাখবেন।

প্রধানমন্ত্রীর এই ক্ষমতার লালসা তার তোষক ব্যতীত অন্য কারো মেনে নেয়ার কথা নয়। অত্যন্ত নিরীহ বিরোধী দলের পক্ষেও নয়। তাই যে বিএনপিকে সর্বদা সরকারী দলের সদস্যরা তাচ্ছিল্য করতেন এদের আন্দোলনের মুরোদ নাই, সেই বিএনপির ডাকা হরতালগুলোও চরম বিধ্বংসী হচ্ছে। বিএনপির নেতাদের মাঠে খুব একটা দেখা না গেলেও হরতালে বিভিন্ন বিভাগীয় শহরগুলো রীতিমত বিচ্ছিন্ন হয়ে গেছে। জনতার সাড়া না থাকলে শুধু বিএনপির সুবিধাবাদী নেতৃত্ব দিয়ে এটা সম্ভব হত না। সরকারের স্বৈরতান্ত্রিক আচরনে তাদের বহু প্রতিপক্ষ তৈরী হয়েছে। যার ফলে হরতালে পিকেটিং করার মানুষের অভাব নেই। অনেক সময় হরতালের নৈরাজ্যের সুযোগ নিয়ে সরকারী দলের গুন্ডা পান্ডারাও পিছিয়ে থাকে না। নিউ এজ সম্পাদক নূরুল কবীর সেরকম কিছু ঘটনার কথাও তুলে ধরেছেন। হরতালের এই ক্ষয়ক্ষতি অনাকাংখিত। তবুও তাহরীর স্কয়ারসহ সব সরকারবিরোধী আন্দোলনে এ এক হচ্ছে করুন বাস্তবতা। ফরাসী বিপ্লব থেকে শুরু করে আজতক সব সরকার বিরোধী আন্দোলন অনেক বেশী রক্তাক্ত। পশ্চিমা ভাষায় যাকে বলে "কোল্যাটেরাল ড্যামেজ"।

চলমান হরতালগুলোর এসব ঘটনায় এটা অন্তত প্রমান হয়ে গিয়েছে কোন অবস্থাতেই শান্তিপূর্ন নির্বাচন করতে পারবে না এই সরকার। তাতে কি? প্রধানমন্ত্রীর ক্ষমতা নিষ্কন্টক হলেই হল। হোসনে মোবারক যদি এতগুলো বছর বিরোধীদের দাবড়িয়ে ক্ষমতায় থাকতে পারেন তবে তিনি জাতির জনকের কন্যা হয়ে কেন পারবেন না? এই ভাবনা থেকেই হয়তবা প্রধানমন্ত্রী আশায় আশায় রয়েছেন ২০২১ পর্যন্ত ক্ষমতা ধরে রাখার। তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন যে তার পদত্যাগে দেশে শান্তি আসবে। আরো সত্য হল শুধুমাত্র প্রধানমন্ত্রীর পদত্যাগেই শান্তি আসবে। ওটাই একমাত্র সমাধান। আর কোন বিকল্প সমাধান নেই। বিরোধী দলের আন্দোলনকে দাবিয়ে রাখা যেতে পারে হয়ত আরো কিছু দিন, কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগ ব্যতিরেকে শান্তিু আসবে না। কোনভাবেই নয়।

বিরোধী দল কি পারবে জাতিকে তাদের সুযোগ্য নেতৃত্ব উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে দ্রুত পদত্যাগে বাধ্য করে জাতিকে এই গভীর সংকট থেকে মুক্ত করতে?

পরিশেষে এরশাদকে ধন্যবাদ জানাচ্ছি জাতির পালস বুঝে এই নির্বাচন বয়কটের ঘোষনা দেবার জন্য।

রিলেটেড পোস্ট: নির্দলীয় সরকার প্রধান প্রসংগে মাহফুজ আনাম
http://somewhereinblog.net/blog/rang/29884677
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×