somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

আমার পরিসংখ্যান

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
quote icon
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মানুষের ভুল কিংবা ভুলের মানুষ

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪০

কিছু লোক নিজের ভুল বুঝতে পারবে না
কিছু লোক ভুল না করেও পস্তাবে
কিছু লোক কোনোদিনই ভালো হবে না
কিন্তু কিছু ভালো লোক পচে যাবে

কিছু লোক অন্যকে বুঝবে না কোনোদিন
অথচ তারা চাইবে অন্যরা তাদের বুঝুক
কিছু লোক অযথাই অন্যকে খোঁচাবে, ঠ্যাঙাবে
এতেই রয়েছে যেন জন্মের সুখ

কিছু লোক সততই অসৎ অথচ
অন্যদেরকেই ‘অসৎ’ ঠাওরাবে-
যেমন একজন খুনি সাত-সাতটা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৪ বার পঠিত     like!

হয়তো তুমি ভাবছো কিছু

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৪

হয়ত তুমি ভাবছো কিছু
হয়ত কিছু বলতে চাও
চোখ যে তোমার বলছে কথা
কেন অযথা আড়ালে লুকাও

আজ যতটুকু সময় হলো
তোমার অনেক কাছে আসার
এমন অনুপম বিকেল বেলায়
মনের কথাটি খুলে বলার
তুমি যদি চাও
এখনই তোমার হাতটি বাড়াও

অনেকটা দিনই আমি ভেবেছি
কীভাবে বোঝাবো মনের কথা
আমারও অনেক দ্বিধা ছিল
কেটে গেছে যেই কাছে এসেছি
তুমি যদি চাও
এখনই তোমার হাতটি বাড়াও

২৮... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৪৪ বার পঠিত     like!

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ তুলে
সলজ্জ চোখে তাকাবে।
আমি থির তাকিয়ে থাকি তোমাতে,
কয়েকটা যুগ যেন কেটে যায় এভাবে।

‘কেমন আছেন?’
অমনি চমকে উঠি কানে এ কথা বাজতেই।
হায়,
ওরা কেন... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

তিলাবুবুর কথা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১১:০৩

একদিন পেছন থেকে হঠাৎ দু’হাতে আমার চোখ বন্ধ করে কে যেন বলে উঠলো, ‘বল তো, কে আমি?’ আমি তার চোখ ছাড়িয়ে উলটো ঘুরতেই একফালি হাসি উড়িয়ে সে বললো, ‘আমি তোর তিলাবুবু, আমাকে চিনলি না, বাবুসোনা? এই দেখ, আমার ডান অধরে এই যে একটা কালো তিল, এজন্য আমার নাম তিলাবুবু।’ বুবুর... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

যত চাই ভুলে যেতে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৩০ শে জুন, ২০২৬ রাত ১০:০২

যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার গানের সুরে ভেসে আসে সুর

জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার বাঁশির সুরে ভেসে আসে সুর
সুর যেন ভিজে আছে শুধু বেদনায়
তোমার কথাই কেন মনে পড়ে হায়
যত চাই ভুলে যেতে
কেন... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩০ বার পঠিত     like!

একটা ঘ্রাণ

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৮

হঠাৎ হঠাৎ একটা অরিহ গন্ধ ভেসে আসে বাতাসের স্বননে; প্রথম তারুণ্যে অঞ্জনার কেশফুলে
এমন পেলব একটা ঘ্রাণ ছিল; কলমিলতা আর ধুধুল্লার শরীরেও ছিল এমন অদ্ভুত কিছু ঘ্রাণ;
এখনো কোনো কোনো নিঝুম দুপুরে বড্ড আচানক নাকের পর্দা ভেদ করে একগুচ্ছ সৌভিকঘ্রাণ
মগজে ঢুকে পড়ে; অন্ধের মতো ঘ্রাণের উৎস খুঁজতে খুঁজতে কেবলই... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৪৮ বার পঠিত     like!

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে নাই। তাই তারা ২০২৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে না, কারণ, ২০২৬ সালেও তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     like!

সেই তুমি চলে গেছো || আমার সেরা গানগুলোর একটা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

সেই তুমি চলে গেছো
আবার ফিরবে কিনা
সে কথা আমায় তুমি বলে যাও নি
বলে যাও নি তুমি
সে কথা আমায় তুমি বলে যাও নি
সেই তুমি চলে গেছো

সেই পথ ধরে হাঁটি ফুলবীথিকায়
যেদিকে তাকাই হায় স্মৃতিরা আমাকে কাঁদায়
সেই পথ ধরে হাঁটি ফুলবীথিকায়
যেদিকে তাকাই হায় স্মৃতিরা আমাকে কাঁদায়
সারা রাত জেগে থাকি
রাতের আঁধার যেন
করুণ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা ঝরছিল
দেখতে তাকে কী যে ভালো লাগছিল
সে আমার দিকে তাকিয়েছিল

মেয়েটি কিন্তু বুঝতে পেরেছিল
তার চোখের সংকেতে আমি সাড়া দিয়েছি
ভিড়ের মধ্যে হারিয়ে যাবে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

আমার বাংলাদেশ সবার আগে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২২ শে জুন, ২০২৬ রাত ৩:০৭

আমার বাংলাদেশ সবার আগে
পৃথিবীতে যত দেশ আছে
খেলে যারা বিশ্বকাপে
সবার প্রতি শুভেচ্ছা
আন্তরিক ভালোবাসা



কিন্তু আবেগে উচ্ছ্বাসে
আমার বাংলাদেশ সবার আগে
বলো আমার বাংলাদেশ সবার আগে

হোক সে ব্রাজিল, পর্তুগাল,
হোক সে আর্জেন্টিনা
আমার দেশের তুল্য কিন্তু
অন্য কোনো দেশ না

প্রিয় দলের পতাকা উড়াবো
কিন্তু সবার উপরে আমার
লাল সবুজের পতাকা
আমার স্বদেশ আমার অন্তরে
আজন্ম রয়েছে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৪ বার পঠিত     like!

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার ক্রিয়েটিভিটির স্বাক্ষর বহন করবে না। আপনার নিজের ক্রিয়েটিভিটি হলো নিজের লিরিক, নিজের সুর দিয়ে তৈরি করা একটা গান।

আমি কখনো... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

ওরে আমার বাবুই পাখিরে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে জুন, ২০২৬ রাত ১২:৪৯

ওরে আমার বাবুই পাখিরে
ধু-ধু চক্ষে পন্থের দিকে চাইয়া থাকিরে
চটৎ কইরা একদিন জানি আসবি ফিরে

বুকের ভিতর দগদ্গানো গুটিবসন্তের ঘা
মগজ খাইয়া করলো সারা মাথার ঘুণপোকা
তোর লাগিয়া কাঁদতে কাঁদতে জনম গেলোরে

শহর বন্দর গ্রামে গঞ্জে ঘাটে প্রান্তরে
খুঁজতে খুঁজতে জীবন গেলো, পাইলাম না তোরে
ফিরা আইসা খুঁজিস আমায় আন্ধার কয়বরে

১৭ জুন ২০২

কথা, সুর ও... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

বাবুইয়া, মুনিয়া

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১:০২

বাবুইয়া

ফিরা আয়রে
আমার বাবুইয়া
আমার কোলে ফিরা আয়
ও তুই ফিরা আয়রে
আমার বাবুইয়া
তোর মায়ের কোলে ফিরা আয়

ভাতের থালা সামনে নিয়া
বইসা আছিরে
আমার বাবুইয়া
আমার কোলে ফিরা আয়

নতুন থামি রইলো পইড়া
কে পরিবো রে
আমার বাবুইয়া
আমার কোলে ফিরা আয়

বন্ধুবান্ধব ছাইড়া গেলি
কোন জগতে রে
আমার বাবুইয়া
আমার কোলে ফিরা আয়

০৯ জুন ২০২৬

প্লিজ এখানে ক্লিক করুন - বাবুইয়া

মুনিয়া

ফিরা আয়রে
আমার মুনিয়া
পাখির... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

আমি তো হারিয়ে যেতেই ভালোবাসি

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৯ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমি তো হারিয়ে যেতেই ভালোবাসি
একদিন খেলতে খেলতে লুকোচুরি
দেখে নিও হারিয়ে যাব সত্যি

যার সাথে দ্বন্দ্ব নেই,
ফিরিয়ে নিল মুখ
ওওও
যার সাথে দ্বন্দ্ব নেই,
ফিরিয়ে নিল মুখ
অনেক অনেক কাঁদিয়ে আমায়
ঝাঁঝরা করলো বুক
তার জন্য কামনা, হোক সে সুখী।

তোমরাই আমার স্বজন ছিলে
আত্মার গভীরে
ওও
তোমরাই আমার স্বজন ছিলে
আত্মার গভীরে
একদিন সকল বন্ধন হঠাৎ
ফেলবো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪২ বার পঠিত     like!

কবিতা থেকে গান || এমন একটি ছবি : একটি সুপ্রভাবিত কিশোর-কবিতা থেকে গান || আমার লেখা ও সুর করা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৬ ই জুন, ২০২৬ রাত ১১:০৮

১৯৮০-৮৩ সালে আমরা যখন ৭ম-১০ম শ্রেণিতে পড়ি, ঢাকা জেলার বান্দুরা (নবাবগঞ্জ থানা) থেকে এক তুখোড় ইংরেজি শিক্ষক এসে যোগদান করলেন আমাদের মালিকান্দা হাইস্কুলে (ঢাকা জেলার দোহার থানা)।



স্যারের নাম উৎপল চন্দ্র সাহা। স্যার ইংরেজি ক্লাসে পাঠ্যবিষয় তেমন পড়ান না, পড়ান শেক্সপিয়র- টু বি, অর নট টু বি দ্যট ইজ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১১৮৭৯২৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ