somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূতের মুভি বা হরর ফিল্ম দেখার আদর্শ পদ্ধতি

০১ লা জুন, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুভি দেখার বিভিন্ন নিয়মকানুন আছে। আজ বলবো ভূতের মুভি বা হরর ফিল্ম কিভাবে দেখতে হয়।

ভূতের মুভি বা ভয়ের মুভি দেখার উত্তম সময় রাত বারোটা একত্রিশ মিনিট। প্রথমেই নিশ্চিত হয়ে নিন বাসার সবাই ঘুমিয়ে গেছে কিনা। আপনার রুমের দরজা বন্ধ করে দিন, বাতি নিভিয়ে ফেলুন। রুমের জানালা ও বারান্দার দরজা খুলে দিন। সঙ্গে কেউ যেন না থাকে। এবার হেডফোন কানে লাগিয়ে ভলিউম বাড়িয়ে মুভি চালিয়ে দিন। মাঝে মাঝে খেয়াল রাখুন জানালা দিয়ে কাউকে দেখা যাচ্ছে কিনা। দরজায় কোন শব্দ হচ্ছে কিনা কিংবা বারান্দার দরজাটা আচমকা নড়ে উঠল কিনা। খাটের নিচটাও খেয়াল রাখুন। মাঝে মাঝে মুভি পজ রেখে খেয়াল করুন ফিসফিস করে আপনাকে কেউ ডাকছে কিনা। ঘরে ঢুকা বাতাসের তারতম্য বোঝার চেষ্টা করুন। মুভি দেখার সময় চারপাশটা বারবার খেয়াল করে দেখুন আপনি সত্যিই একা আছেন কিনা!

যদি হরর মুভি দেখার সময় হৃদপিণ্ডের ধুপ ধুপ শব্দটা শোনা না যায়, যদি হাত-পা শিরশির না করে, যদি মাঝে মাঝে শরীরটা চমকে নড়ে না ওঠে তবে ডিভিডি রম থেকে ডিস্কটা বের করে বাইরে ফেলে দিন। মুভিটি হার্ডডিস্কে থাকলে ডিলিট করে ফেলুন। যে মুভি দেখে গা ছমছম করে না সেটা কোন জাতের হরর মুভি না!

মনে রাখবেন, ভূতের মুভি বা হরর ফিল্ম সবসময় মাঝরাতে অন্ধকার ঘরে হাই ভলিউমে একাকী দেখতে হয়। এতে ভূতদের সঙ্গে একটা আত্মিক কানেকশন টের পাওয়া যায়। ভূত কিংবা অশরীরীদের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে নিয়মিত হরর বা ভূতের মুভি দেখুন।

আপনার রাত হোক অস্থির ভূতময়! শুভ ভূতরাত্রি!

ভূতেরস্বার্থে ভূতের কলোনিবাসীর পক্ষে: সা. সা. :D

-------

পুনশ্চ ১। সব হরর মুভি ভূতের মুভি না কিন্তু সব ভূতের মুভি হরর মুভি।
পুনশ্চ ২। ভূতরা জানতে চেয়েছেন, আপনার দেখা সবচেয়ে ভয়ের মুভি কোনটি?
পুনশ্চ ৩। পুনশ্চ ২-য়ের জবাব না দিলে আজ রাতেই ভূত আপনার ঘাড় মটকাবে!!

জঁগতের সঁকল ভূঁত সুঁখী হোঁক! B-)
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫১
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×