somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুথপেস্ট শুধু দাঁত পরিস্কার করেনা। দেখুন আপনার আর কি কি কাজে লাগে টুথপেস্ট।

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টুথপেস্ট শুধু দাঁত পরিস্কার করেনা। দেখুন আপনার আর কি কি কাজে লাগে টুথপেস্ট।



শুধু কি সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল হাসি ফুটিয়ে তোলে টুথপেস্ট ? না, এর অবাক করা আরও বহুবিধ ব্যবহার আছে! জেনে নিতে পারেন এমন কয়েকটি—

আঁচড় লাগা জুতা :
জুতায় আঁচড় লাগলে কেমন লাগে? চিন্তার কিছু নেই, চামড়ার জুতায় নিশ্চিন্তে পালিশ করতে পারেন টুথপেস্ট। দাগ উঠে যাবে। অল্প একটু পেস্ট নিয়ে নরম কাপড় দিয়ে ঘষতে থাকুন। নতুনের মতো দেখাবে।

পিয়ানোর চাবি:
পিয়ানোর চাবি হাতির দাঁতের। তবে বর্তমানে প্লাস্টিক দিয়েও এটি তৈরি হয়। আর কে না জানে, টুথব্রাশ আর পেস্ট হলেই পরিষ্কার করা যায় সেই চাবি।

কাপড়ের জুতা বা স্নিকার্স:
স্নিকার্সের রাবার অংশটি আরো সাদা কিংবা পরিষ্কার করতে চাইছেন? তবে ননজেল টুথপেস্ট ও পুরনো টুথব্রাশ হাতে নিন। এবার জোরে জোরে ডলতে থাকুন। শেষে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।

ইস্ত্রি: পুরনো ইস্ত্রি দিয়ে কাপড় ঘষলে কালো ছোপ পড়ে যায়। সমাধান দেবে টুথপেস্ট। ননজেল টুথপেস্ট ঠাণ্ডা ইস্ত্রির নিচের অংশে লাগিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে ডলা দিন, পরে আলতোভাবে ধুয়ে ফেলুন। নতুন হয়ে যাবে।

ডায়মন্ড রিং:
পুরনো টুথব্রাশে অল্প একটু পেস্ট নিয়ে ডায়মন্ড রিংয়ে ঘষে কাপড় দিয়ে মুছে ফেলুন। জ্বলজ্বল করবে।

ফিডার:
দুধের গন্ধ যায়ই না ফিডার থেকে। ভাবনার কিছু নেই। টুথপেস্ট মুহূর্তেই সুগন্ধ এনে দেবে। একটু পেস্ট দিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ঝাপসা গগলস:
ধুলাবালি, স্কিইং কিংবা স্কুবা ডাইভিং প্রভৃতিতে ঝাপসা হয়ে আসে গগলস। ফলে ঘটতে পারে বিপদ। এ অবস্থা থেকে মুক্তি পেতে টুথপেস্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন গগলস।

বাথরুমের আয়না:
ঝাপসা আয়নার কারণে শেভ করতে গিয়ে কেটে ফেলেছেন? ননজেল টুথপেস্ট দিয়ে আয়না পরিষ্কার করে নেবেন। দেখবেন, ঘণ্টাখানেক শাওয়ার নেয়ার পরও আয়না ঝাপসা হচ্ছে না।

বেসিন:
ননজেল টুথপেস্ট দিয়ে বেসিন পরিষ্কার করুন। বেসিনে কোনো জীবাণু থাকবে না।

দেয়ালের দাগ:
শিশুরা দেয়ালে আঁকাজোকা করবেই। এ শিল্পকর্ম মুছে ফেলতে টুথপেস্টই ভরসা। ননজেল টুথপেস্ট দিয়ে ভালো করে ঘষুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লিপস্টিক বা কলমের কালির দাগ:
কলমের কালিতে পকেট ভরে গেছে ? লিপস্টিকের দাগ লেগেছে কাপড়ে ? চিন্তার কিছু নেই, ননজেল টুথপেস্ট দাগের ওপর ভালোভাবে ঘষে নিন। প্রথমবারে যদি একটু কমে থাকে, তবে আরো কয়েকবার চেষ্টা করে দেখুন দাগ মিলিয়ে যাবে। মনে রাখবেন, এটা কিন্তু সবসময় কাজ করে না। এ পদ্ধতি নির্ভর করে কাপড় ও কালির ওপর।

ফার্নিচার:
জলছাপ পড়েছে ফার্নিচারে? দুধ, চা-কফি পড়েছে? এবার ননজেল টুথপেস্ট দিয়ে কাঠের ওপর নরম কাপড় দিয়ে ডলাডলি করুন। কাঠে নতুন রঙ করতে চাইলে অবশ্যই শুকিয়ে নেবেন।

ফুসকুড়ি:
ব্রণ নিয়ে অস্বস্তি আর নয়। ননজেল রঙিন টুথপেস্ট ব্রণের ওপর হালকাভাবে রাতে লাগাতে পারেন। এটা ব্রণের পানি শুকিয়ে দেয় এবং ত্বকের তেল শুষে নেয়। এ পদ্ধতি পাকা ব্রণের জন্য কার্যকর। তবে নাজুক চামড়ায় জ্বালাপোড়া হতে পারে।

হাতের দুর্গন্ধ:
মুখের দুর্গন্ধ যেমন দূর করে, তেমনি হাতেরও। তীব্র ও কটু গন্ধযুক্ত দুর্গন্ধ থেকে তাত্ক্ষণিক মুক্তি পেতে টুথপেস্ট দিয়ে হাত ধুয়ে নিন।

সংগৃহীত।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২১
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×