somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলছাপ মেপে সুর সন্ধানে নাবিকের চোখ!

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমুদ্রচারী নাবিকদের ফেলে যাওয়া দৃষ্টি রেখা ধরে
আমি খুজেঁ ফিরি
ব্যর্থ হৃদয়ের আস্ফালন !
নীলাভ জলছায়া ছুটে চলে অজস্র শব্দতরী দ্রবীভূত করে!
আমি ছুটে চলি নাবিকের চোখে ভর করে, নিঝুম দ্বীপের বিষন্ন সিগ্যাল এর আঁকা উড়ন্ত মানচিত্র মেপে মেপে!
রাত নামে উজ্জ্বল মেঘের দেশে!
রাত তো নয় যেন অনিকেত অন্ধকার
অন্ধকারে তারার ছায়ারেখা ধরে ভেসে বেড়ায় সহস্র বছরের শব্দঝংকার! চোখের ভাজে ধরা পড়ে অগণিত শুন্যতার শব্দদল! সে এক তীব্র ছায়াপুত্তলিকা ঘেরা স্মৃতির ঘোর !
হিমশিতল হাওয়া গায়ে মেখে, সমস্ত অন্ধকার মুঠোয় বন্দী করে আমি হারাই নৈঃশব্দ্য ঘুমে!
আমার চিন্তাজগতে তখন তোমার রাজত্ব!
গভীর সমুদ্র জুড়ে অন্ধকারে তুমি এঁকে চললে হাওয়া ফুলের নকশা, তার ঘ্রাণে রাত্রিজুড়ে ভেসে উঠে মায়াবী সূর! যখন আলো ফুটে নীলের দেশে তখনই মনে পড়ে আরে হ্যাঁ ছুটে চলছি আবিরাম সেই ঘোরলাগা সুরের সন্ধানে! সেই সুর গিলে খাবে নীলাভ জলে জমে থাকা সহস্র বছরের সব শব্দ যন্ত্রনাকে!
একদিন ফিরে আসবো, এসেই হারাবো তোমার জলমগ্ন চোখের ভিতরে। তারপর তোমায় শোনাবো অচেনা সুরের মায়াবী সংগীত, তুমি সে সুরে মগ্ন হয়ে আঁকতে থাকবে বিষাদ মুক্তির ফুলেল নকশা!
জলছায়া আর অনুজ্জ্বল রোদের দেখানো পথে আমি ছুটে চলি সেই মায়াবী সুরের সন্ধানে!
আমি কি গাইতে পারবো অচেনা সুরের সে মায়াবী সংগীত ...তোমায় আকাতে পারবো বিষাদমুক্ত নকশা ...সে নকশা দেখে সমস্ত ব্যর্থ হ্রদয় ছুঁয়ে ফেলবে এরিসের রক্তিম লাল গোলাপ!
ুউৎসর্গঃ প্রিয় ব্লগার একজন আরমান ! যিনি খুঁজে বেড়াচ্ছেন সেই মায়াবী সুর !
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯
৪৪টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×