চিঠিঃ সহস্র মাইল দূর থেকে চন্দ্রাহত প্রেমিক !!!!
স্বপ্নময়ী ,
সীমানার প্রাচীরে দাড়িয়ে অরক্ষিত বুক পকেটের কিছু ম্লাণ স্মৃতি তোমায় হাজার বার আমার সামনে নিয়ে আসে ! গুনে গুণে তিরিশ টি অলস বিকেল পার করে দিয়েছি তোমার স্পর্শ ছাড়াই ! জানি তুমি ও বিকেল গুলো কাটিয়েছ বেলী ফুল খোপায় না গুজেই ! দূরে থেকেও আমি আছি তোমাতেই ..........জানিয়ে দিতে মেঘমালাকে বলে দিলাম আমার সব কথা .... বৃষ্টি ফোটা গায়ে মেখে নিও !!!
সেদিন পূর্নিমা ছিল ! রাত টা কেমন জানি জেগেই ছিল ! আমিও জেগেই ছিলাম !জোছনার প্লাবনে আমি তোমার ঘ্রাণ পেয়েছিলাম ! জেগে থাকা রাত সাথে জোছনার সাথী তারার দল মিলে আমাকে নিয়ে এলো তোমার দুয়ারে !
একি তুমি দেখি সেজে আছো জোছনা সাজে ! তোমার চোখজুড়ে সমস্ত নিশিক্লান্তি ! তাতেই আমার সমস্ত ভ্রমণ ক্লান্তি নিমিষেই ম্নান ! ঝুল বারান্দার বোকা ফুলগুলো জোছনায় মেতেছে তোমার দীঘল চুলের সাথে পাল্লা দিয়ে ! মুহূর্তে মাতাল আমি তোমার প্রেমে পড়ে যাই সেই প্রথম দিনের মত --- সহস্র মাইল দূর থেকে আমি এক চন্দ্রাহত প্রেমিক !
জানো গত রাতে এখানে ঝুম বৃষ্টি নেমেছিল ! মনে পড়ে গেল অলস বিকেল গুলোর কথা ,বৃষ্টি ফোটা তোমার চুল বেয়ে গড়িয়ে পড়ে আর আমি নির্বাক, শব্দ হীন !! বারবার তোমায় হারিয়ে যাওয়াতেই আমার সমস্ত ক্লান্তির অবসান ! জানি তোমার আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা , মেঘের দল বৃষ্টি হয়ে ঝরে পড়ুক তোমার প্রিয় ঝুল বারান্দায় !!
তুমিহীনা রাতগুলো বড্ড দীর্ঘ মনে হয় ! তাই তোমাকে খুঁজে ফিরি জোছনার ছায়ায় , বৃষ্টিধোয়া আকাশে তোমার প্রতিচ্ছবি ভেসে উঠে মুহুর্তে !
তোমার ঘুম ভাঙ্গুক পাখিদের গান শুনে , অলস দুপুর কাটুক স্নিগ্ধতায় , বিকেলের ছাদ হোক রংধনুয় রাঙ্গা , রাত্রি কাটুক জোছনা স্নানে !
আমি আছি তোমার বারান্দার ঘাসফুলে , মেঘমালার ধোঁয়াশাতে , পাখিদের সুরে , চাঁদের বুড়ির ঠিক বা পাশটায় !
তোমাতেই আমি , আমাতেই তুমি !
তোমার স্বপ্নবাজ !
উৎসর্গঃ ব্লগার শ্রাবণ জল আপু !
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।