ফিরতি খামের সুখ-অসুখ
০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
চতুর্পাশে বিষাদ নগর
ভুল সময়ের শোক,
পাখির চোখে......
রোড ডিভাইডার, নীল মেঘফুল
সুখের কারণ হোক।
প্রবল স্রোতে উল্টো বাতাস
বিউগলে আঁকা শ্লোক
এই অসময়ে......
খোলা জানালায়, উড়ো এলোচুল
ভোলাক অনুযোগ।
হঠাৎ দেখা......
নিবিড় চাহনি, প্রশান্ত ঠোঁট
সুখের কারণ হোক।
২.
একটা সময় বৃষ্টি হলে
তুই আর আমি দুজন মিলে
জলকণাদের পরশ মেখে
পায়ে পায়ে পদ্য লিখি।।
একটা সময় রাতের গায়ে
রুপোর লহর নামত বেয়ে
দুজন তখন ইচ্ছে যত
যুগল দিনের কল্প আঁকি।।
এখন বিরান জোছনা রাতে
দুজন থাকি দুই মেরুতে
কিংবা জলের বিকেলগুলোয়
তোর ভাবনার ঘোর।।
হাসিস যত অট্ট সুরে
অনিচ্ছাতে অতীত ফিরে
হলফ করে বলতে পারি
মন ভাল নেই তোর।।
ফিরতি খামের গল্প মিছে
তোর, মনটা জমা আমার কাছে।
* সব লেখার কি পাদটীকা থাকে? থাকলে থাকুক, না থাকলে নাই। এই লেখার উপসংহার অব্যক্ত থাকুক।
"তবে থাক, তোলা থাক
না বলা কথা।"
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে...
...বাকিটুকু পড়ুন
প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬
কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা...
...বাকিটুকু পড়ুন