বাঁচাও মানুষ বাঁচাও সুন্দরবন
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রকৃতির কোলে জন্মেছে যে মানুষ
সে কি করে ধ্বংস করে তা
কি করে বাসযোগ্য পৃথিবীরে
অশান্ত করে যান্ত্রিকতায় ।
কালো ধোয়া কার্বন ডাইঅক্সাইড আর অশান্ত শব্দে
কি ভাবে হত্যাকাব্য রচনা করে প্রাণের জীবনের।
কোন বিবেচনায় অবিবেচকের মতন করে প্রহসন
আজও দেশ প্রেমিক সাজে ঘুরছে যারা
পনের কোটি মানুষের হৃৎপিন্ডটা উপরে ফেলতে আজ পরম হঠকারীতায়
যারা নিজের বিবেকে চলে না প্রভুদের ধার করা মারণাস্ত্র ধারণ করে
বিনাবাক্য ব্যয়ে মেনে নেয় অন্যায্য সব দাবী
তারা কি অন্ধ বধির সবই?
তাদের চোখে কি আজ কালো পর্দা?
যা ভেদ করে সহজ স্বাভাবিক সত্যটি দৃশ্যমান হয় না।
তাদের কর্ণকুহরে কি সীসা ঢেলেছে কেউ?
তাদের বিবেকবুদ্ধি কি কোন কাজ করে না।
বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন
বাংলাদেশের কোটি মানুষের রক্ষাকবচ যেটি
টর্নেডো সাইক্লোনেও অবতার হয়ে ছায়া দেন যিনি
জীববৈচিত্রে ঘেরা প্রাণের আধার
একটু কি ভাবার অবকাশ নেই!
একটু কি তার গুরুত্ব নেই!
কেন সেটি আজ হুমকির মুখে
সুন্দরী গরান গেওয়া
রয়েল বেঙ্গল টাইগার
চিত্রা হরিণ অসংখ্য সব প্রাণী
তাদের কি বাঁচার অধিকার নেই।
রামপাল প্রজেক্টের বিলুপ্তি চাই
সুন্দরবনের প্রতি হুমকির বিনাশ চাই।
বাঁচাও মানুষ বাঁচাও সুন্দরবন
বাঁচাও বৃক্ষরাজি বাঁচাও জীবন
বাঁচাও দেশ বাঁচাও মাটি
বাঁচাও বিশুদ্ধ বায়ু বাঁচাও প্রকৃতি।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন