আকাশলীনা তুমি
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশলীনা চির সবুজ তুমি ,
বার্ধক্য তোমাকে স্পর্শ করতে পারে না ;
যেমন পারেনা দিনের আলো রাতের তারাকে ।
তুমি অনন্ত যৌবনা ; প্রজাপতির মতন
চঞ্চল তোমার মন ।
তুমি ছুটে চল ঝরণার ছন্দে
তুমি গেয়ে যাও সুকন্ঠী পাখির আনন্দে ।
তুমি শোভা ছড়াও ফুলের গন্ধে ।
সময় বুড়িয়ে যায় ,
কত পূর্ণিমা চাঁদ সূ্র্যে লুকায় ,
কিন্তু বয়স তোমাকে ছোঁয় না ।
তুমি কিশোরীর মতন ,
তুমি সুখের স্বপন ।
তুমি পরীর দেশের পরী
বয়সেরে করেছো চুরি ;
নিষ্পাপ রূপসী তুমি তুলনাহীনা ;
তুমি নীল আকাশে সাদামেঘ আকাশলীনা ।
--------------------------------------------
উৎসর্গ ঃ-সুপ্রিয় শায়মা
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে...
...বাকিটুকু পড়ুন
প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬
কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা...
...বাকিটুকু পড়ুন