somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের রেক্সোনা ম্যাডামকে বাচাঁন..প্লিজ !!

০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে মেয়েদের চাকরীটা খুব একটা সুখকর নয়। একটা ছেলের চেয়ে মেয়েকে এ চাকুরীতে আসতে অন্তত দ্বিগুন তিনগুন কষ্ট করতে হয়। রাজনৈতিক বিবেচনা, মামা-চাচা ধরা, শারীরিক ভাবে ছেলেদের তুলনায় দূর্বলতা আর টাকা পয়সার কথা নাই বা বললাম। সবকিছু ছাপিয়ে আমাদের রেক্সোনা ম্যাডামের ছিল প্রচন্ড মানসিক শক্তি এবং ভাল একটা রেজাল্ট। মধ্যবিত্ত পরিবারের অভাব অনটন কাটিয়ে বাবা-মা ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। বাবা-মা’র স্বপ্ন ছিল মেয়ে ভাল একটা রেজাল্ট করবে। রোক্সোনা ম্যাডাম সে স্বপ্ন পূরণও করেছেন। বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান অনুষদ থেকে ২০০৪ সালে বিএসসি (অনার্স) পরীক্ষায় প্রথম শ্রেণীতে ১২তম স্থান এবং ২০০৬ সালে কৃষি অর্থনীতি (ফাইন্যান্স) বিষয়ে এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন।
অদম্য এ মেধাবী মেয়ে বাবা-মা এর একমাত্র সন্তান । পরিবারের ভরণপোষন চালাতে ছুটেছেন চাকুরীর পেছনে। রাজশাহী উন্নয়ন ব্যাংকে সিনিয়র অফিসার, বাকৃবির পূবালী ব্যাঙ্ক শাখায় জুনিয়র অফিসার হিসেবে চাকুরী করেন। মাত্র কয়েকদিন আগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রভাষক পদে যোগদান করেন রেক্সোনা ম্যাডাম। বিশ্ববিদ্যালয়ের জুনিয়র শিক্ষকের আর কত টাকাই বা বেতন, পনের থেকে বিশ হাজার টাকা। তবুও সম্মান আছে। নিজের জ্ঞান অপরকে বিলিয়ে দেয়ার আনন্দ আছে। সবকিছু ঠিকঠাক চলছিল। মাঝখান থেকে সর্বনাশ করল দূরারোগ্য ক্যান্সার। আস্তে আস্তে নিঃশেষ হয়ে আসছে রেক্সোনা ম্যাডামের জীবন।
বাবা বিজেএমসির অবসর প্রাপ্ত কর্মচারী মো: আব্দুল্লাহ মেয়েকে নিয়ে একাই লড়ছেন। মধ্যবিত্ত পরিবারের একটাই সমস্যা-মরে যাব, কিন্তু মান সম্মান হারিয়ে কারো কাছে হাত পাতবো না।
আমরা ম্যাডামের অসুখটার কথা জানতাম না। তিনি বাংলাদেশের মহাখালীতে এনআইডিসিএইচ এর এসোসিয়েট প্রফেসর ড. এ কে এম রাজ্জাকের অধীনে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন পরে তিনি জানান, এ রোগের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। ততদিনে আটলাখ টাকা শেষ হয়ে গেছে।
একে ওকে ধরে টাকার ব্যবস্থা করে ১৮ই মে বাবা রোক্সোনা ম্যাডামকে ভারত নিয়ে যান। তামিলনাড়–ও ভেলরের খ্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালের বিছানায় ক্যান্সারের সাথে লড়ছেন আমাদের রেক্সোনা ম্যাডাম। ডাক্তার বলেছে ২০ লাখ টাকা লাগবে। আমাদের ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাদের একদিনের বেতনের টাকা দিয়ে দিয়েছেন। অনেক শিক্ষার্থী তাদের বৃত্তির টাকা দিয়ে দিয়েছে। কিন্তু এ টাকা খুবই অল্প।
বাংলাদেশে কোটিপতির অভাব নাই। লক্ষ লক্ষ টাকা অনেকেই শুধুমাত্র বিনোদনের জন্য ব্যায় করেন। সকল সুহৃদয়বান ও বিত্তবানদের কাছে ছাত্রসমাজের আমি আকুল মিনতি করছি-প্লিজ আমাদের রেক্সোনা ম্যাডামকে বাচাঁন..প্লিজ !!

সাহায্য পাঠানোর ঠিকানা:
রেক্সোনা আক্তার
হিসাব নং : ১২১-১০১-৩৭৩২৩৪
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
জিন্দাবাজার শাখা, সিলেট।
মোবাইল: +৯১৯৬২৯৩৮০০৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলী সৈন্যদের কড়া নিরাপত্তাবেষ্টনী পাড়ি দিয়ে ফিলিস্তিনের হেবরনে নবী ইব্রাহিম আঃ এর রওজা জিয়ারত

লিখেছেন সৈয়দ নাসের, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৫



দিলু নাসের
আমাদের গাড়ি ছুটে চলছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভূমি পিএলও শাসিত ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের ভেতর দিয়ে। ইসরাইল অধিকৃত ঐতিহাসিক নগরী জেরুজালেম থেকে ইসরাইলি... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×