somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি পাগল !!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আম্মা যখন বেচে ছিলেন , তখন উনার একগাদা বান্ধবী ছিল।প্রতিবেশী সূত্রে বান্ধবী, ছেলের সহপাঠীর মা সূত্রে বান্ধবী, স্বামীর কলিগ এর বউ সূত্রে বান্ধবী ইত্যাদি। উনাদের সাথে দেখা হলে আম্মার কমন ডায়লগ-"আর বলবেন ভাবি,আমার ছেলে একটা পাগল!!" রাগ করলেও পরে বুঝতে পেরেছি সব মায়েরা তার সন্তানদের কে ভালবাসলে সেটা খুব কম প্রকাশ করেন। উনারা সন্তানকে শান্ত হলেও দুষ্ট বলে পরিচয় দিতেন স্বাচ্ছন্দ বোধ করেন। তা না হলে আমাদের ক্লাশের ফার্স্ট বয় অতনু-যে কি না সারাদিন বাসায় থাকত, মারের ভয়ে বিকালে খেলতেও আসত না,তার মাও বলত-"আমার ছেলেটা সবচেয়ে দুষ্টু।" ছোটবেলায় আমরাও একে অন্যের মা কে বেশি পছন্দ করতাম।"তোর মা তোকে বেশি আদর করে,আমার মা শুধু পড়ার জন্য বকাবকি করে" । "না না আমার মা আর বেশি বকাবকি করে।" এনিয়ে মারামারিো হয়েছে। হা হা হা....আজ বুঝি মা যদি আমাদের লাই দিয়ে মাথায় তুলতেন তাহলে কতবড় বিপদ হত।

যাই হোক দিন যায় দিন আসে। সময়ের ভেলায় ভেসে শৈশব, কৈশোর পাড়ি দেয়ে এসেছি।

একটা বান্ধবী সেদিন বলেছিল-"তুমি একটা পাগল !!" মনে মনে প্রীত হলাম। কারন মেয়েরা আদর করে ছেলেদের পাগল বলে।আহা কি মধু !! কয়েকদিন পর আমার সবচেয়ে কাছের বন্ধুটিও তার আরেক দুঃসম্পর্কের বন্ধুর সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল-"এ হচ্ছে আমার জিগরী দোস্ত, একটু পাগলা কিছিমের পোলা। কথা কইলে মজা পাইবা।" হাহহহ

বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশুনা বাদ দিয়ে আজাইরা কাজ ( সংস্কৃতি, সাহিত্য, সংগঠন, সাংবাদিকতা সিত্যাদি ) করার বদনাম আছে। পরীক্ষার সময় এক স্যার এক্সটারনাল ম্যাম কে আমাকে দেখিয়ে বললেন-"ছেলেটা এমনিতেই নম্র-ভদ্র, কিন্তু পড়াশুনায় পাগলামি করে।" সেদিন রাগ দেখিয়ে আদাজল খেয়ে সন্ধ্যায় পড়তে বসলাম। রাত দশটায় মাথায় গ্যাড়া উঠে গেল। শহর ঘুরতে মন চাইতেছিল। যেই কথা, সেই কাজ। সারা রাত রিকশা করে সারা শহর ঘুরলাম। রাতের বেলা অদ্ভুৎ সুন্দর সিলেট শহর।

আচ্ছা আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি? আমাকে কি শীঘ্রই মানসিক হাসপাতালে ভর্তী করানো হবে? আমার হাত-পা কি শিকল দিয়ে বাঁধা থাকবে? তখন কেউ কি আমাকে দেখতে আসবে? কেউ কি নিজ হাতে রান্না করে আমাকে খাইয়ে দিবে? আমি ইচ্ছে করে খেতে চাইব না। সে বলবে-নাও আর একটু!! কোন বন্ধুকি আমার মাথার চুল বিলি কেটে দিবে, কাধে হাত রাখবে? আর বলবে- "দোস্ত আজ সারারাত তোর সাথে গল্প করব। সকালে তোকে নিয়ে দূড়ে কোথাও ঘুরতে যাব।"...নাকি সবাই ভয় পেয়ে কাছে আসবে না?....ধুরর...কি সব ভাবছি আবোল তাবোল !!
২০টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

এলাম, দেখলাম, জয় করলাম ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৩৭


বক্তৃতা বা কথায় নয়, কাজ করে দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাস্তবে প্রতিদিন পাড়ি দিতে হচ্ছে এক বন্ধুর পথ। পাছে লোকে কিছু বলের দিকে তাকানোর সুযোগ নেই। পুরোনো-নতুন প্রতিপক্ষের শব্দদূষণ,... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

×