ধরুন আপনি একদিন সকালে অফিসে যাওয়ার জন্য একাকী একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছেন। সেখানে হঠাৎ আবির্ভাব হল এক সুন্দরী রমনীর। "প্রথম দেখায় প্রেমে" পড়ে গেলেন আপনি। কিন্তু কয়েক সেকেন্ডের ভুলে সেই রমনী আপনাকে ফেলে দ্রুতগামী ট্রেনে চড়ে চলে গেল। পেয়েও হারানোর বেদনায় মুহ্যমান আপনি বহুতল ভবনের উপরতলায় আপনার অফিসে গেলেন। আপনি জানালা দিয়ে বিষন্ন চোখে বাইরে তাকালেন। হঠাৎ দেখলেন, আপনার স্বপ্ন কন্যা রাস্তার অপরদিকে আরেকটি বহুতল ভবনে খোলা জানালার পাশে বসে কাজ করছে। হাত নেড়ে মনোযোগ আকর্ষন করতে ব্যর্থ আপনি কি করতে পারেন আপনার এক বুক ভালবাসা, কল্পনা শক্তি আর অফিসের একগাদা কাগজ নিয়ে?
এরকমই এক কাহিনী নিয়ে জন কার্স পরিচালিত ডিজনীর স্বল্প দৈর্ঘ্যের ছবি "দা পেপারম্যান"। সাত মিনিটেরও কম দৈর্ঘের এই এনিমেটেড ছবিটি ২০১২ সালে অস্কারে "সেরা এনিমেটেড স্বল্প দৈর্ঘ্য চলচিত্র" পুরস্কারপ্রাপ্ত।
"ইটস টাফ টু বি এ বার্ড" এর পর ৪৩ বছরের মধ্যে এই ছবিটি ডিজনী নির্মিত অস্কারে সেরা এনিমেটেড স্বল্প দৈর্ঘ্য চলচিত্র শাখায় পুরস্কারপ্রাপ্ত প্রথম ছবি।
৩ডি এনিমেশন চলচিত্রের দাপটের যুগে ২ডি ফরমেটে নির্মিত ছোট্ট এই প্রেমের ছবিটি দেখে সবার ভাল লাগবে এই আশা রেখে এই "স্বল্প দৈর্ঘ্য" রিভিউটি শেষ করছি।
আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন
এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন
বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন
গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন