অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের অভিনয়জীবনটা ওলট-পালট হয়ে গেল পরিচালক রবের্তো রসেলিনির প্রেমে পড়ে।সুইডিশ অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান মুগ্ধ হয়ে এক চিঠি লিখেছিলেন ইতালির চলচ্চিত্র পরিচালক রবের্তো রসেলিনির কাছে। সুইডেন থেকে তত দিনে তিনি থিতু হয়েছেন হলিউডে। হামফ্রে বোগার্টের সঙ্গে ক্যাসাব্ল্যাঙ্কা ছবিতে অভিনয় করে হলিউডের ইতিহাসেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি।
প্রেমের একপর্যায়ে সন্তানসম্ভবা হয়ে পড়েন বার্গম্যান। তাঁর স্বামীও এত সহজে ছাড়ার পাত্র নন। ফলে বিয়ে না করেই রসেলিনির সন্তানের জন্ম দিতে হয় তাঁকে। সে সময় তিনি আক্ষেপ করে বলেছিলেন, ‘মানুষ আমাকে জোয়ান অব আর্ক হিসেবে দেখে, সন্ন্যাসিনী মনে করে। আমি তা নই। আমি শুধু এক নারী, একজন মানুষই।’
২ ফেব্রুয়ারি সন্তান জন্মদানের পর একই বছর ২৪ মে বিয়ে করেন তাঁরা। যমজ কন্যার জন্ম হয় তাঁদের সংসারে। এরপর রসেলিনির পরিচালনায় আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন বার্গম্যান।
১৯৫০ থেকে ১৯৫৭ সাল—এই কয় বছরই টিকে ছিল তাঁদের সম্পর্ক।
ক্যাসাব্লাঙ্কা ১৯৪২ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন হাম্ফ্রে বোগার্ট, ইনগ্রিড বার্গম্যান প্রমূখ। ছবিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে গণ্য করা হয়।এটি পরিচালনা করেছেন Michael Curtiz।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মরোক্কোর ক্যাসাব্লাঙ্কা শহরে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনী।
আলোচিত ব্লগ
গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

নীল ড্রামের রহস্য

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর ১ সপ্তাহ পার !

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন
বিজন দাদা, হারালে কোথায় ?

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।