বাকের ভাইয়ের কথা মনে পড়ে আপনাদের? বেশ ছোট বেলায় দেখা "কোথাও কেউ নেই" নাটকের বাকের ভাই। আর "মুনা"-র কথা মনে আছে? সেই যে, বাকের ভাই যাকে অসম্ভব পছন্দ করতো? সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছিলেন "মুনা"-র চরিত্রে। ছোট্ট বেলায় তার অভিনয় দেখে তাকে ভীষণ ভালোলেগেছিলো। অবশ্য তখন অভিনয় বোঝার মতো বয়স হয়নি, কিন্তু কোন একটা কারণে তার সেই দুঃখবিলাসিতা আমার ভীষণ ভালো লাগতো, আজও লাগে।
সত্যিকার অর্থে তেমন কোন "মুনা" আছে কিনা, জানিনা। তবে, জীবনের এ পর্যায়ে এসে মুনা নামের সেই খুব সাধারণ মেয়েটাকে আমার অসাধারণ মনে হয়। যদিও সেটা কাল্পনিক চরিত্র, তবুও অসম্ভব ভালোলাগে।
জানি বাস্তবতা আর নাটক এক নয়, তবুও মনে হয় হতেওতো পারে! তেমন একজন মুনা থাকতেওতো পারে! যে দেখতে খুব সাধারণ একজন মানুষ, কিন্তু ভেতরটায় ঠিক ততটাই অসাধারণ। অনেকটা কল্পনার মতোই ভালোলাগে মুনার সেই চরিত্রটা। পুরোটা নাটক জুড়েই মুনা শাড়ী পড়েছিলো, খুব সাধারণ মানের শাড়ী কিন্তু কি অসাধারণ লাগতো মুনাকে। কে কেমন ধরনের মেয়ে পছন্দ করেন, জানিনা। কিন্তু ঠিক মুনার মতোই কোন একজনকে আমার ভালো লাগবে, এটা আমি জানি। সে বুদ্ধিমতী, কিন্তু চালাক নয়, সে খুবই সাধারণ একজন তবুও ভীষণ অসাধারণ মনে হয়।
জীবনের এ পথ - সে পথ ঘুরে, শুধু পুরু মেকাপের নিচে লুকানো কিছু কুৎসিত মানুষ খুঁজে পেয়েছি বার বার। অথচ খুব সাধারণ একটা মেয়ের অসাধারণ ভালোবাসা খুঁজতে গিয়ে একান্তই অসম্ভব কিছু খুঁজছি বলেই মনে হয়েছে। আমি মানুষ হিসেবে মুনার মতো অসাধারণ হয়তো নই, কিন্তু সব সময় খুব সাধারণ একটা মানুষ হিসেবেই থাকতে চেয়েছি।
ছোট্ট বেলা থেকেই পরিবারের কঠিন শাসনে বড় হয়েছি, বন্ধু-বান্ধব বলতে হাতেগোনা ২/১ ছাড়া তেমন কেউ নেই। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করার আগেই "প্রবাস" নামক কঠিন জীবনে এসে পড়েছি। মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত হয়তো একটা লাইনে দাঁড়াতে পেরেছি এটাই যা ভরসা। অথচ এর মাঝেই কেঁটে গেলো প্রায় ৬টা বছর, চলতি পথে কত যে মানুষ দেখলাম। কিন্তু সেই মুনা-কে আর খুঁজে পাইনি। অপেক্ষার প্রহর গুণছি, সেই মুনা আসি আসি করেও আর আসেনি। আমি হতাশ নই, কিছুটা ক্লান্ত বৈ কি!
খুব হিসেব-নিকেশ করে চলা আমাদের জীবন আর রং মাঙানো এই পৃথিবীর অলি-গলি থেকে কখন যে মুনা নামের সেই মেয়েটা হারিয়ে গেছে, নিজেও জানিনা। তবে বিশ্বাস, সে কোথাও লুকিয়ে আছে। মুনা হারিয়ে যেতে পারেনা, কারণ মুনা-রা কখনোই হারায়না।
নাটকের শেষে যখন মুনা পড়ন্ত বিকেলে হেঁটে হেঁটে কোন এক নদীর কিনারে এসে দীর্ঘঃনিশ্বাস ফেলে, তখন হাত বাঁড়ায়ে বলতে ইচ্ছে করে,"মুনা, এইতো আমি"। আমার আজ আর আগামীর বেঁচে থাকা, তেমন কোন মুনার জন্যেই।
আলোচিত ব্লগ
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন
প্রেম বয়সের বাধা মানে না!
প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন
মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।