somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভু টু ক চা নে র ডা য় রি ✍ যে শহরে আমার কোনো বন্ধু নেই!

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

⌚যেখানেই যেতাম, কোনো না কোনো আত্ত্বিয়তা থাকতোই। যার সাথে দেখা হতো তার সাথেই একটা পূর্বসূত্র থাকতো। পারিবারিক কোনো বন্ধন না থাকলেও সবচেয়ে বড় বন্ধনটা থাকতো বন্ধুত্বের। হ্যাঁ, আমার সেই মফস্বল শহরটা আমার বেশ প্রিয় ছিল। সেই শহরের অলিগলি, মানুষগুলো বেশ চীরচেনা আর আত্নার কাছাকাছি ছিলো। সবই আমার আর আমি সবার। কিন্তু মনের ভেতর তবুও একটা খটকা থাকতো, শহরটার প্রতি মুগ্ধতা থাকলেও আমি ছিলাম তার অদৃশ্য প্রেমিকের মতো। শহরের সাথে জড়িত প্রতিদিনকার জীবন আর আমার ভালবাসা মিশে থাকলেও সেই শহরের প্রতি তখনো আমার কোনো অধিকার ছিলো না। আমি সেই যোগ্যতায় যেতে পারিনি। কারণ আমার চোখ তখনো যে, ‘বাড়ি ভাড়া দেওয়া হবে’ সাইনবোর্ড খোঁজে! তখনো আমি আমার প্রিয় শহরটাতে ভাড়াটিয়া পরিচয়ে বেড়ে উঠছি, বড় হচ্ছি! আর এই বিষয়টা যখন মাথায় আসতো, আমার ভাবনায় কেবল একটা শূণ্যতা সৃষ্টিকারী লাইন চলে আসতো। মাথার ভেতর বার বার উচ্চারিত হতো,

এ শ-হ-র আ-মা-র ন-য়!


আজ আমি আততায়ীর মতো যে শহরে ঘুরি, সেই শহরটা আমার। প্যারিসের মায়াজাল আর তার জাদুময় মমতার ছিটেফোটা আমার উপরও বর্ষিত হয়েছে। আমিও আর্শিবাদপুষ্ট হয়েছি আর সকল দূর্ভাগাদের মতো। কিন্তু এই শহরের মানুষগুলো যে আমার নয়! এই শহরের আলো বাতাস আমার কিন্তু প্রিয় কোনো মানুষের নিশ্বাসের উষ্ণতা পাই না এখানে। বাড়িয়ে দেয়া হাতগুলো বন্ধুর পরিবর্তে পেশাগত পরিচয় নিয়ে হাজির হয়। কেউ কলিগ, কেউ পরিচিত বাঙালি বা কেউ নিতান্তই পথচারী। কারো কাছে আমি বিদেশী আর আমার কাছে অন্যরা। এ শহরে আমার কোনো বন্ধু নেই; কেউ নেই। শহর আমার হয়ে গেলো ঠিকই কিন্তু মানুষগুলো পর গেলো!

এখানে আমি সংকোচিত হয়ে থাকি, অদৃশ্য অপরাধে আততায়ীর মতো বিচরণ করি। কেউ না জানুক আমি তো জানি, কতশত সুখের মুহূর্ত্যের হন্তারক আমি! কত আশার ভ্রুণ পায়ে মাড়িয়ে, কত স্বপ্নের টুটি চেপে এগিয়ে চলেছি এক আততায়ীর মতো করে। এ যেনো নিজের ছায়ার তাড়া খেয়ে পালিয়ে বাঁচা!

এসব ভাবতে ভাবতে আমি আইফেল টাওয়ার পিছনে রেখে এগিয়ে যাই। স্যইন নদীর তীর ধরে মেইন রাস্তার ফুটপাতে যে ভ্রাম্যমান স্ট্রীট আর্টিস্টরা পর্যটকদের তাৎক্ষণিক ছবি একেঁ দেয়, তা দেখি। আমার কেনো জানি ঐ আর্টিস্টদের ছবির বিষয় হতে ইচ্ছে হয় না। নিজেকে একটা ফ্রেমে আটকানোর ইচ্ছে মনে হয় আমার কোনো কালেই ছিলো না! তাই তো এতো যাযাবর জীবন, এতো ছুটে চলা।

আমি রাস্তায় নেমে পড়ি। বিশাল রাস্তা। এপাড় আর ওপাড়ের মাঝে বিরাট ব্যবধান। এই বিশাল রাস্তাটা দেখলে আমার কেবল প্রিন্সেস ডায়নার কথা মনে পড়ে। আমার কেবল মনে হয়, কোনো এক দূর্ঘটনা কবলিত গাড়ির ভেতর থেকে ডায়নার চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমার মাথায় কিছুতেই ঢুকে না কিভাবে এমন একটা রাস্তায় দূর্ঘটনাটা ঘটলো? কতশত প্রশ্ন জাগে! এর আগে বা পরে কি এমন আর কোনো ঘটনা ঘটেছে? রাজনীতি আমি বুঝি না বলেই হয়তো এসব চিন্তা বেশী সময় মাথায় থাকে না। আর এ তো বিশ্ব রাজনীতি!

এভাবেই হেঁটে হেঁটে একটা পার্কে চলে আসি। হয়তো নামফলক দেখলে পার্কের নামটা জানা যাবে, কিন্তু আমার আগ্রহ জাগে না। আমি বরং আরেকটু সামনে এগিয়ে যাই। বিশাল একটা মূর্তির পাদদেশে দাঁড়াই। আমার চোখ বরাবর সেই মূর্তির নামফলক, তা থেকে স্পষ্ট দেখা যায় লেখা আছে; নেপোলিওন বেনাপোর্ট। এই সেই নাম যা শিশুকালেই আমাদের মস্তিস্কে বাসা বেঁধেছিলো, এখনো আছে। তাঁর অপার মহিমা, সাম্রাজ্য জয়ের গল্প আর কতশত বিরত্বগাঁথা। আমি সেই মূর্তিটাকে ভালো করে দেখি। নেপোলিওনের দৃষ্টি এখোনো সেই সুদূরের পানে। এখনো দেখলে মনে হয়, এই বুঝি তাঁর বাহিনীকে নির্দেশ করবে দূরের সেই সাম্রাজ্যে নিজেদের পতাকা স্থাপনের জন্য। আমি নেপোলিওনের মূর্তিটার গায়ে হাত রাখি। তারপর চেষ্টা করি তার চেহারার দিকে তাকানোর। আমি তাকে বলি, হে বিরাট সাম্রাজ্যের অধিকারী, আমাদের আশৈশবের নায়ক, তুমি কি একটু নিচের দিকে তাকাবে? তুমি কি একবার দেখবে, কত কত সাম্রাজ্য জয় করা তোমার সাম্রাজে একজন এসে, সে তার নিজের সাম্রাজ্য হারিয়ে ফেলেছে? বিশ্ব জয় করা হে মহানায়ক, তুমি কি একবার চেয়ে দেখবে? তোমার নিজের সাম্রাজ্যে কেউ একজন নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে!

প্রশ্নগুলোর কোনো উত্তর আসে না, কেবল প্রতিধ্বণি হয়। সেই প্রতিধ্বণিগুলোও নাগরিক সন্ধ্যার আকাশে ক্রমাগত মিশে যায়, ধীরে ধীরে বিলীন হয়ে যায়।

প্রকাশিত।লেখাটি এই ফেসবুক পেজেও প্রকাশিত
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৭

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?
নূর হোসেন ও ডা. মিলনের দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান ইতিহাসে অমলিন হয়ে... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বনাম জনগণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

১.
বাংলা সিনেমা দিয়েই শুরু করি, নিরপরাধ ধরা প্রসঙ্গে সিনেমাতেই প্রথম অজুহাত হিসেবে বলা হয়, আগাছা নিরানোর সময় দুয়েকটা ভালো চারা তো কাটা পড়বেই! এই যে তার নমুনা! দশজন পতিতার সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কমলাপুর টু নারায়ণগঞ্জ - ৩ : (ছবি ব্লগ)

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৭




সময়টা ২০১৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ।
উত্তর বাড্ডা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে পৌছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। উদ্দেশ্য রেললাইন ধরে হেঁটে হেঁটে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো

হাঁটা শুরু হবে কমলাপুর... ...বাকিটুকু পড়ুন

ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মোরাল পুলিশিং বন্ধ করতে হবে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬



১.
সোহরাওয়ার্দী উদ্যানে এক ছেলে পুলিশের সাথে তর্কের জেরে পুলিশ তাকে পিটাইছে দেখলাম।

ছেলেটা যে আর্গুমেন্ট পুলিশের সাথে করছিলো তা খুবই ভ্যালিড। পুলিশই অন্যায়ভাবে তাকে নৈতিকতা শেখাইতে চাচ্ছিলো। অথচ পুলিশের কাজ... ...বাকিটুকু পড়ুন

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

×