somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

০৫ ফেব্রয়ারি, ২০১৪ ডয়চে ভেলে: বাংলাসহ ১৪টি ভাষায় ‘দ্য বব্স’ প্রতিযোগিতা শুরু

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় ব্লগার,

ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’-এর দশম আয়োজন শুরু হয়েছে৷ প্রতিযোগিতায় বিশ্বের অন্য ১৩টি ভাষার সঙ্গে রয়েছে বাংলাও৷

২০০৪ সালে চালু হওয়া ‘দ্য বব্স’ অ্যাওয়ার্ডের মাধ্যমে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে মূলত সেসব ওয়েবসাইট বা অনলাইন প্রকল্পকে স্বীকৃতি দিচ্ছে, যারা বাক স্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে সক্রিয়৷

এই আয়োজন সম্পর্কে ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘দ্য বব্স’ আমাদের সেই সব সাহসী মানুষদের কথা স্মরণ করিয়ে দেয়, যাঁরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে গণতন্ত্রীকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চান৷ আজ যখন বিশ্বের বহু দেশে গণতন্ত্র এবং স্বাধীন ও নিরপেক্ষ তথ্য পাবার অধিকার নিয়ে সংগ্রাম চলেছে, তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’’

ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে আগামী চার সপ্তাহ http://www.thebobs.com/bengali ঠিকানায় প্রতিযোগিতার জন্য তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন৷ যে ১৪টি ভাষার ব্লগ, মাইক্রোব্লগ, ওয়েবসাইট, ফেসবুক পাতা, ইউটিউব চ্যানেল, পডকাস্ট বা অন্য কোনো অনলাইন প্রকল্প জমা দেয়া যাবে, সেগুলো হচ্ছে: আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি এবং ইউক্রেনীয়৷

আন্তর্জাতিক জুরিমণ্ডলীর সদস্যদের মধ্যে আলোচনা এবং অনলাইন ভোটাভুটির ভিত্তিতে ‘দ্য বব্স’ বিজয়ীদের নির্বাচন করা হয়৷ ১৫ সদস্যের জুরিমণ্ডলী ভাষা-নিরপেক্ষ ছয়টি আন্তর্জাতিক বিভাগে, অর্থাৎ যেসব বিভাগে ১৪টি ভাষা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে, সেসব বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্বাচন করবেন৷ ভাষাভিত্তিক বিভাগগুলোতে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারিত হবে অনলাইন ভোটের ভিত্তিতে৷

প্রসঙ্গত, বাংলা ভাষার পক্ষে এখন পর্যন্ত আলী মাহমেদের ব্লগ, আবু সুফিয়ানের ব্লগ এবং তথ্য কল্যাণী প্রকল্প ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করেছে৷ চলতি আসরে বাংলা ভাষার এক বা একাধিক ব্লগ বা প্রকল্পের সম্মানজনক এই অ্যাওয়ার্ড জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক জুরিমণ্ডলীতে থাকা দৃক-এর প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম৷

জার্মানিতে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

দ্য বব্স ২০১৪, অর্থাৎ চলতি আসরের ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীরা আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠেয় ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’-এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পাবেন৷ ৩০ জুন থেকে ২ জুলাই অবধি চলবে এই গ্লোবাল মিডিয়া ফোরাম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের দু’হাজারের মতো প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে৷

উল্লেখ্য, ডয়চে ভেলের ‘দ্য বব্স’ প্রতিযোগিতায় অন্যান্য ভাষার পার্টনারদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং সামহয়্যার ইন ব্লগ৷

যোগাযোগ এবং লিংক
http://www.thebobs.com/bengali
dw.de/press
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫
২৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×