somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৮৯টি সঠিক উত্তর দিয়েও চান্স পাইনি

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে লিখিত পরীক্ষার পর কোটার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ হলেও এবার প্রাথমিক বাছাইয়েই কোটার ভিত্তিতে ফল দেয়া হয়েছে।

এর ফলে বেশি নম্বর পেয়েও অনেকে শুরুতেই বাদ পড়েছে বলে স্বীকার করেছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা।

তবে এই বিষয়ে কোনো কথা বলতে চাননি পিএসসির শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা।

বুধবার সকালে শাহবাগে একদল পরীক্ষার্থীর বিক্ষোভের মধ্যে পিএসসি চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী, সচিব চৌধুরী মো. বাবুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন ও যুগ্ম-সচিব মো. ইউসুফ আলীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাংবাদিক শুনেই তারা তা কেটে দিয়েছেন।

পিএসসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমবারের মতো কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফল দেয়া হয়েছে। ফলে মেধাবী অনেকেই বাদ পড়েছেন।”

তিনি জানান, এই প্রিলিমিনারির ফল কিভাবে দেয়া হবে, পাঁচ দফা সভা করে সেই সিদ্ধান্ত নেয়া হয়।

এক মাসের মধ্যে প্রিলিমিনারির ফল দেয়ার কথা থাকলেও এবার দেড় মাস পর গত সোমবার তা দিয়েছে পিএসসি। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

সরকারি চাকরিতে নিয়োগে এবার প্রিলিমিনারিতে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। সেই হিসাবে প্রিলিমিনারিতে উত্তীর্ণের হার ৫ দশমিক ৪৩ শতাংশ।

এর আগে ৩৩তম বিসিএসের প্রিলিমিনারিতে ১৪ দশমিক ৯৮ শতাংশ, ৩২তম বিশেষ বিসিএসে ৪৪ শতাংশ এবং ৩১তম বিসিএসের প্রিলিমিনারিতে ৬ দশমিক ২৪ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হন।

সেই হিসাবে এবারের অর্থাৎ ৩৪তম বিসিএসেই সবচেয়ে কম প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন।

এবার প্রিলিমিনারিতে ১০০টির মধ্যে ৯৩টি প্রশ্নের ঠিক উত্তর দেয়ার দাবি করে মাহাতাব নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি উত্তীর্ণ না হলেও ৬৪ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারই এক বন্ধু।

শুভ, আরিফ ও জাকিয়া নামের তিন প্রার্থীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নব্বইয়ের বেশি প্রশ্নের ঠিক উত্তর দিয়েও বাদ পড়েছেন তারা।
৩১ ও ৩৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিলেও ৩৪তম বিসিএসের প্রিলিমিনারিতে ঠাঁই পাননি নূর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একশ’র মধ্যে ৮৯ পেয়েও প্রিলিতে চান্স পাইনি। ঠিকমতো রেজাল্ট দেয়া হয়নি বলেই মনে হচ্ছে।”

৩১তম বিসিএসে চাকরি পেলেও পছন্দের ক্যাডার পেতে ৩৪তমের প্রিলিমিনারিতে অংশ নেন সমীর, তবে উত্তীর্ণ হতে পারেননি।

তিনি ক্ষোভের সঙ্গেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বিসিএসে অংশ নেয়া আমার অন্য বন্ধুরাও বলছে এবারের ফল প্রকাশে কোনো একটা ঝামেলা হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। আমরা এর একটা বিহিত চাই।”
প্রিলিমিনারির নম্বর কখনোই প্রকাশ করে না পিএসসি এবং এই নম্বর নিয়ে চাকরি প্রার্থীরা চ্যালেঞ্জও করতে পারেন না।

৩৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল পরীক্ষা নেয়ার ২১ দিন পর দেয়া হলেও এবার তা দেয়া হয়েছে ৪৫ দিনের মাথায়।

পিএসসির ওই কর্মকর্তা বলেন, “প্রিলির ফল প্রকাশ নিয়ে পিএসসি কর্মকর্তারা চার দফা সভা করেন। এতেও কিভাবে ফল দেয়া হবে তা ঠিক না হওয়ায় গত ৩ জুলাই সর্বশেষ সভায় ‘বিশেষভাবে’ প্রিলিমিনারির ফল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়
Click This Link

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×