somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালোবেড়ালের পাপার্ত পাখনা

০১ লা জুন, ২০১৩ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার চোখের নীচে একদলা পাপ
আরো কিছু পাপকে আমন্ত্রণ জানায়
বাসা বাধবার জন্যে। আমি অনুভব করতে পারি, আমি ঢের
বুঝতে পারি আজকাল
অশান্তির বাড়ি থেকে বেড়িয়ে এসে শস্যময় ভাতঘুম
কেমন ক্লিশে হয়ে আসে!
কেমন করে ভাঙে স্বপ্ন বিষাদ; অজানা সন্ধ্যার
পলাতক ইতিহাস, আমি জানি
আমাকে বলে গেছে অন্ধকারের প্রেতশরীরেরা।

আমি ওপরে তাকাই, খুঁজি ছায়াসান্ত্বনার উদার করতল। মাথার উপরে উলঙ্গ আকাশ, ঝকঝকে সূর্য। ছায়া ছায়া পালককুঞ্জ উধাও। জোড়শালিখেরা উড়ে গ্যাছে খয়েরি ডানার অহংকারটুকু নিয়ে। পাখনাদুটো কেমন দুর্বলতা দেখায়, করুণাও করে বোধহয়- নিজেকে উর্বর করে যায় পাপার্ত হায়ারোগ্লিফিকে। বিপাশার সাথে অমীমাংসিত পাপযজ্ঞের শিলান্যাস আজও হল না আমার।

বেদনা চূর্ণ ঘিরে থাকে শুধু, যেন প্রীতির পলাশ। আমি তবুও একা, বনময়ূরের মত। হতাশা কাটাতে কেউ দেয় সুখটান, আমি হাঁটি। হাঁটি উষরতার সীমান্তের কাছাকাছি। এত এত শাদা বালুকণার বীভৎস হাসি দেখে চেতনারা কঁকিয়ে ওঠে আর্তনাদে। ধাঁধানো শাদার অসহ্য সমুদ্রে একবিন্দু কালো চোখে বাধে- কি এক চারপেয়ে আগায়, একটু একটু করে! চোখের দিকে চোখ রেখে এগিয়ে আসে সে। কাছে আসতেই মনে পড়ে যায় সেই কালো বেড়ালটা, বিপাশার কল্পনার সেই হুলো বেড়ালটা!

বিপাশা, প্রিয়তম অনুভব, ঝড়বিষাদের অতলান্তিকতায় বুঝি তোমার বসবাস! মেঘ, ফুল আর হাওয়ায় উড়ে উড়ে কবে হলে নৈঃশব্দ সন্ধ্যার সারথি, জানে মহাকাল। আমার বেদনার অবিন্যস্ত উঠোনে তোমার দীঘল চুলে, খেলা করে শারদ-রৌদ্রের রাগ। বড় বড় হাওয়াই মিঠাই কাশের ফুল, নুয়ে পড়ে পেলব কোলে। সূর্যমুখীর মত অবিচল ভালবাসা, যেন কথা ও কবিতার অনন্ত সঙ্গম।

জানুতে হঠাৎ আঁচড়- কালো বেড়ালটা স্থির। স্মৃতির পেলিক্যান মুখ থুবড়ে পড়ে; শাদা বালির অশ্লীল খামারে। অন্তহীন শাদায় বিড়ালের ওই কালো পশমগুলো মনে করিয়ে দ্যায়, আমার এখন- শোকের কাঠগোলাপ, বেদনার অপরাজিতা ছুঁয়ে ছুঁয়ে অনুভব করার কথা কবিতাকে, কবিতার মত স্বপ্নময় বিপাশাকে; আমার পরাবাস্তবতার অনুবাদ জগত প্রবল ব্লাকহোলটাকে। এত এত বিষাদ নিত্যদিন পেঁচিয়ে ধরে থাকে, তবু আমি কেমন একা। সুতোকাটা ঘুড়ির মতন, মাঝ আকাশে ঘুরি উদ্দেশ্যহীন।

কবিতা, তোমার কোলে ঘুমিয়ে গেছে আমাদের প্রেমের মিথ, কাকভোরে যার ঘুমপুরাণের মৃত্যু। ব্যক্তিগত আকাশের উদারতায় নক্ষত্রেরা তোমায় চাঁদচপলা ডেকে পূজো দিত। অপাপবিদ্ধ ওই জোছনা-বিলাসী মুখ বুকপাজরে লুকোনো দুধশাদা আয়নাতে দেখতে ইচ্ছে হয় অজস্রবার। হারিয়ে যাওয়া হাওয়াগাড়ি থেকে তাই শব্দকে কুড়িয়ে এনে আবিষ্কার করি জপের নতুন মন্ত্র। শূণ্যশোক ভোলা ধূসর সময়ের এ মন্ত্রই বিপাশা নামের এক অমর কবিতা। সে এখন আকাশ, সুখটুকু নিয়ে গেছে বাদামী ফানুসের উৎসবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×