পূর্বরাগ, অনুরাগ এবং অন্যান্য
২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পূর্বরাগ
কৃষ্ণকলা অক্ষিপটে
আত্মমগ্ন সুখজলসব
দ্বিধাভুলে উন্মুক্ত হয়
অন্তরিত অখন্ডতায়,
কৃষ্ণচূড়া আভা মেলে
লজ্জা আগুন লজ্জিত হয়
অন্তরঙ্গ মুখশ্রী।
অনুরাগ
দহনসুখে নিরন্তর কে হায়
হয় হতবিহ্বল
জলকুঠুরীর কলমি বনে
জংলাপাতা, যুগল ঢেউ।
রক্ত যতই উঠুক মেতে
জীবন নেশা পেয়েছে আজ
মাটি-মানুষের সুগন্ধ তাই।
অভিসার
মন পুড়ে যায় তৃষ্ণাজ্বালায়
যুগল সন্ধির বিনম্রতায়
প্রিয়তারই সুখপিপাসার
চাঁদ-জ্যোৎস্নার উন্মত্ততায়।
মিলন
সন্তর্পণে সমর্পণে
সঙ্গোপনে সঙ্গমে
হোক যা হয় হোক অন্তমিল
জন্ম কিংবা মৃত্যুবিলাস।
অভিমান
বিরহের রাত্রি চলে পথ ভুলে
কে হায় দরজায় দাঁড়িয়ে উদাসীন
সম্মোহিত সুর-স্রোতে নদীর মতো
যায় ভেসে যায় নিখোঁজবৃত্তান্তে।
বিরহ
বুকের ভিতর ভরা ভাদর
উথাল-পাথাল তাম্রলিপি
শূণ্যতা আর বিনিদ্রিত
আকাশ বাতাস মাটি হৃদয়।
ভাব-বৈভব
অনন্তদিন মনের অসুখ
কিংবা হয়তো সুখের অসুখ
ভুল দেখা নয়, ভুল শোনা হয়
আমার এখন ভুল ভেঙে যায়
জন্মান্তরের বন্দী দশায়।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন