somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শান্তির পায়রারা উড়বেই

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ আমাদের বিজয় মাসের প্রথম দিন। ৭১ এর সেই দীর্ঘ নয় মাস ব্যাপী কালো রাত্রিময় রক্তাক্ত দিনগুলোতে ডিসেম্বর আমাদের জন্য একটি আলোকময় সম্ভাবনা এনে দিয়েছিল। সেই সম্ভাবনা আমাদের বাঙালীর জীবনে মুক্তির আলোর পরিপূর্ণতা দিয়ে, পূণ্যতা দিয়ে এবং অমূল্য সাফল্য দিয়ে জন্ম দিয়েছিল একটি শান্তির পায়রা, ১৬ই ডিসেম্বর, আমাদের গৌরবময় বিজয় দিবস।

আজ কিছুতেই বুঝে উঠতে পারছিনা কিভাবে আমরা সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছি। হঁ্যা, সহ্য করেই তো চলেছি। নয়তো এতো এতো নিরিহ মানুষের আগুনে দগ্ধে, ঝলসে বিভৎস মৃত্যু, অসহনীয় যন্ত্রনা, মানুষের বুকভাঙা হাহাকার, হাজারো শিশুর জীবনের স্থায়ী অনিশ্চয়তা, হাজারো পরিবারের স্বপ্নভঙ্গ তার সাথে প্রিয় দেশটার সর্বাঙ্গজুড়ে যে ক্ষত তৈরী হচ্ছে, যে অন্ধকার ঘনীভূত হচ্ছে তা কেবল দেখে যাচ্ছি কি করে! কিভাবে আমরা প্রতিদিন এইসব ভয়াবহতা নিয়েও খাচ্ছি, ঘুমোচ্ছি, হাসি-কান্নায় সাধারণ থেকে যাচ্ছি! মানুষ ক'টা দিনই বা বাঁচে, মানুষের জীবনতো কচ্ছপের মত দীর্ঘ নয়। এই ছোট্ট জীবনে নিজের দেশে, এই সোনার বাংলাতেই একটু শান্তিতে বাঁচতে চাই। নিশ্চিন্তে নিরাপদে ঘুমোতে চাই আমরা।

আমাদের প্রাণপ্রিয় অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অভিভাবকেরা মহানন্দে আমাদের প্রাণ নিয়ে খেলে যাচ্ছেন। মেতে উঠেছেন বারুদ খেলায়, অগ্নিখেলায় আর রক্ত খেলায় কেবল ক্ষমতার হীরকক্ষন্ড হাতে পাবার লালসায়! তাঁরা আমাদের যত্ন করেই ঢাল বানিয়ে রেখেছেন সেইসব লালসায় সফল হবার জন্যে, পরবর্তিতে ও বারবার বহুবার ব্যবহারের সুযোগ পাবেন বলে। আমরা মস্তিষ্কসম্পন্ন বিবেকবান দামী ঢাল তাঁদের। নিজেদের জীবন ক্ষত-বিক্ষত বা নিঃশেষ করে হলেও তাঁদের লোলুপ চকচকে জীবন বাঁচিয়ে চলেছি প্রতিদিন...! এমনটা কি দীর্ঘ হতে পারে? না, তবে তো ২১শে ফেব্রুয়ারী, ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ আর ....... আসতো না আমাদের জীবনে।

আমি বিশ্বাস করি, আমি অনুভব করি ভেতরে ভেতরে কোথায় যেন তারুণ্যের আগ্নেয়গীরি টগবগ করে ফুটছে। আমাদের এই তারুণ্যের অগ্নুৎপাতের ছিটে-ফোঁটা কেবল দেখতে পেয়েছে বাংলার মানুষ এবং সারাটা পৃথিবী এই গেল ফেব্রুয়ারীতে। বড় অগ্নুৎপাতটি খুব বেশী দূরে নয়। আর যাই হোক, স্বদেশ, জাতীয় স্বার্থ, মানুষ আর মানবিকতা নিয়ে ছেলেখেলা তরুণরা বেশীদিন সইবে না। আর সত্যিকারের তারুণ্য বিক্রী হয়ে যায় না, তাকে গায়ের জোরে বিকৃত করাও যায় না- ঠিক যেমন ইতিহাস। ইতিহাস বিকৃত করার নোংরা যুদ্ধের পরিণাম বরাবরই লজ্জাষ্কর এবং মর্মান্তিক হয়। হাজার দহনে ইতিহাস কেবল সর্বোচ্চ শক্তিরই সত্য জায়গাটিই নিশ্চিত করে।

আমরা বিশ্বাস করতে চাই, অনুভব করতে চাই, ভেতরে ভেতরে কোথাও না কোথাও নিশ্চয়ই শান্তির পায়রারা জন্ম নিচ্ছে একের পর এক। ডানায় খানিকটা সময়ের জোর পেলেই উড়বে নিশ্চিন্তে নির্বিঘ্নে খুব কাছাকাছি একদিন। দুর্যোগময় এবং বেদনার রাত যত দীর্ঘই হোক, তা ফুরোবেই। আমরা আবারও আলোকময় হবো, উজ্জল হবো, বিশ্বময় প্রকাশিত হবো ১৯৭১ এর সেই দিনটির মত। আমাদের বিজয়ের সেই ১৬ই ডিসেম্বরের মতই। মানুষের জয় হবেই। মানবতার জয় হবেই।
৩৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×