somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পারমিতা

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" সাবধান হও পারমিতা ,
আমার গানের দেহ ছেড়ে আগামীর সমালোচকেরা
তোমাকেই পেয়ে যাবে ফিরে
তখন তোমার হাসি নিয়ে চুল ছেড়া বিচারের খেলা
আগামীর আদালতে যাবে আজকের যত অবহেলা
।।"
.
.
.
গত কয়েকদিন ধরেই টানা শুনে আসছিলাম কবির সুমনের "সাবধান হও পারমিতা" গানটি । গানের চাইতেও আমায় বেশী আকৃষ্ট করেছে "পারমিতা" নামটি ।
পারমিতারা তো সবার জীবনেই কম বেশী থাকে । শুনতে শুনতে ভাবলাম আমার একান্ত ভুবনে ক্ষণজন্মা পারমিতাকে নিয়েও এবার দায়িত্ব নিয়ে কিছু একটা লিখা উচিত ।

খেয়ে দেয়ে কাজ তো করি নেহায়েত একদমই কম । তাই আমার পারমিতাকে নিয়েও লিখে ফেললাম আজেবাজে কয়েকটি লাইন। যারা পারমিতার পরিচয় জানতে ইচ্ছুক লাইনগুলো উৎসর্গ করলাম তাদেরকেই...

..................

পারমিতা,
তোমার প্রিয় আকাশ ছেড়ে বৃষ্টিরা ঝড়তে নারাজ স্বার্থপর পৃথিবীতে
জীবনের প্রতিটি বর্ষা তাই বৃষ্টিহীন ।
যথোচিত প্রণয়ের রঙিন অদৃষ্টরা পরস্পর কালো অধ্যায়ের সাক্ষী
অভিশাপকে শাস্তি মেনে নিয়ে আমায় প্রায়শ্চিত্ত করতে হচ্ছে প্রতিদিন

উপেক্ষণীয় তুচ্ছ ভালো না লাগার যে ভবিষ্যতের সাথে তুমি
শুভদৃষ্টি ঘটালে
জেনে রেখো পারমিতা,
আমার আটপৌরে ভালোবাসারা সাক্ষী থাকবে
ধুমান্ধকার সে শুভদৃষ্টি তোমার চোখের পলক আটকাতে পারবে না ।

রাতের আকাশের আলোর অস্পস্ট ছোপের মত
তোমার চোখেও ঝাপসা আধার নামবে
প্রায়শ্চিত্ত শেষ হলেই
সে আধারে নির্জলা উপবাসে আমরা শুভদৃষ্টি ঘটাবো ।

নিষ্পত্র পোশাকে আবশ্যিক শয্যায় দুজনে
জমাট বাধা থকথকে পেট্রোল হয়ে
শুয়ে থাকবো অচৈতন্য নিদ্রারোগে

গিরিপথের সঙ্কীর্ণ গলি ভেদ করবে আমার নিঃশ্বাস
সুমের দেশীয় তিমির মতো ইট সুরকি মিশ্রিত পাকা বিছানায়
দুর্বোধ্য প্রেমপত্র পাঠ করবে তুমি ...
...
...
...
তারপর
সফেদ চাদরের দাম্পত্যবিহীন সম্পর্কগুলো বৈধতার খাম খুঁজে বেড়াবে
সুখের সন্ধানে ছুটাছুটি করে ক্লান্ত তুমি
আমার হটকারিতায় খানিকটা বিরক্ত হতে পারো
তবে তুমি খুশি হবে এই ভেবে যে আমি তোমায় খুন করিনি
গাদ্যিক গণিকাবৃত্তিতে রেখেছি তোমায় আজও জীবন্ত ।

ওরা বলবে
হ্যালুসিনেশনকে অভ্যাসে পরিণত করেছে তোমার অনুপস্থিতি
ওরা জানবেনা
তোমার উপস্থিতিগুলো চিরোদিনই ছিলো পাসওয়ার্ড বন্দী ।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হঠাৎ কেন মিরপুরে হকার উচ্ছেদ আর অটোরিকশা চালকদের স্ট্রাইক? নেপথ্যে কোন রাজনীতি?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

সন্ত্রাসী অধ্যাপক ড.ইউনূস!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৬


গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

×