somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদ এবং জুতা,স্যান্ডেল কাহিনী

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মসজিদ হচ্ছে একটি পবিত্র স্থান এবং মুসলিমদের উপাসনালয়। সব ধর্মের মানুষের কাছে তাদের উপাসনালয় আসলে তাদের নিজ নিজ ধর্মের জন্য অত্যন্ত পাক পবিত্র জায়গা। ইসলাম ধর্মেও পরিস্কার পরিচ্ছন্নতাকে অনেক উঁচুতে অবস্থান দেয়া হয়েছে এবং এর গুরুত্তও অনেক। এমনকি অনেকেই বলে থাকেন মসজিদ বেহেস্তের একটি টুকরা। আজকে আমি একটি বিষয় নিয়ে বলবো।

আমার কাছে প্রশ্ন জাগে যে আমরা কি আসলেই মসজিদকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারি? আমার মনে বেশ কিছুদিন থেকেই খটকা লাগছে। আমি দেখেছি সব মসজিদেই মানুষ(৯০% মানুষ) ঢোকার সময় জুতা,স্যান্ডেল হাতে করে নিয়ে ঢুকে। এর কারন বাইরে থাকলে এসব চুরি হবার সম্ভাব্না থাকে কিন্তু আমার প্রশ্ন এটা কি ঠিক? বা কতটা শুদ্ধ।নামাজ পড়ার জন্য ওজু করা ফরজ। কারন নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রেখে নামাজ পড়া।আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে যাই। রাস্তায় কত ময়লা,আবর্জনা,ধুলা,বালি মারিয়ে আসি। জুতা, স্যান্ডেলের তলায় কত ময়লা,নাপাক জিনিস লেগে থাকে। এমনকি যেই জুতা বা স্যান্ডেল পরে টয়লেট করেছি সেটা পরে মসজিদে এসেছি কিন্তু মসজিদে ঢোকার সময় কি অবলিলায় সেগুলো হাতে বা শরিরের সাথে ধরে মসজিদে ঢুকে যাচ্ছি। সেই জুতা,স্যান্ডেল থেকে ময়লা নিজের শরীরে লেগে যাচ্ছে,সারা মসজিদে ছড়িয়ে পরছে অথচ আমাদের খেয়াল নেই। বর্ষাকালে মুসল্লি সামনের কাতারে এগিয়ে যাচ্ছেন আর তার জুতা,স্যান্ডেল থেকে পানি এবং ময়লা টুপ টুপ করে সারা মসজিদে পড়ছে। শুধু তাই নয়। সেই জুতা,স্যান্ডেল মাথার কাছে রাখছি এবং সেজদা দেয়ার সময় সেগুলো মাথাও লাগছে। সবার হাতে হাতে এসব জুতা,স্যান্ডেল মসজিদের সামনের কাতার পর্যন্ত চলে যাচ্ছে। আমার প্রশ্ন এসব নাপাক জুতা, স্যান্ডেল হাতে নিলে কি ওজু ঠিক থাকে?বা এসব জুতা, স্যান্ডেল মসজিদের ভেতর নিলে মসজিদের পবিত্রতা কতটুকু রক্ষা হয়। ব্যক্তিগতভাবে আমি জুতা,স্যান্ডেল মসজিদের ভেতরে নেইনা। আমার নিজেরই খুব খারাপ লাগে যখন দেখি আরেকজন আমার পাশ দিয়ে তার স্যান্ডেল হাতে করে নিয়ে যাচ্ছে আর তার স্যান্ডেলের তলায় থাকা ময়লা আমার গায়ে এবং মসজিদের মেঝেতে পড়ছে। মাঝে মাঝে এত খারাপ লাগে যে মসজিদে যেতেই ইচ্ছা করেনা। নিজের জীবন বাচানো নাকি ফরজ কিন্তু তাই বলে জুতা, স্যান্ডেল চুরির ভয়ে মসজিদের ভেতর নেয়া কি ঠিক?

বিভিন্ন ধর্মের উপাসনালয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে।সবখানেই দেখেছি জুতা,স্যান্ডেল বাইরে রেখে ঢুকতে হয়। এমনকি জুতা,স্যান্ডেল হাতে করে ভিতরে নেয়ার সুযোগ নেই।বাইরেই ব্যাবস্থা আছে বিনে পয়সায় জুতা,স্যান্ডেল টোকেন দিয়ে জমা রাখার যাতে চুরি না যায়।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×