মায়াফুলের হলুদপরী এবং অন্যান্য
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
মায়াফুলের হলুদপরী
সাজে লাজে আহামরী
হাত বাড়ালেই বৃষ্টি পাবি
ছেড়ে আমায় কোথায় যাবি?
নীল সবুজের বাগানঘেরা
স্বপ্নগুলো লাগামছেঁড়া
চোখের নিচে কাজলবাড়ি
গালের কোণে টোল বাহারী
চাঁদের বুড়ি একশো কুড়ি
সাকরাইন, ভোকাট্টা ঘুড়ি
রাখিস ধরে আঙ্গুল আমার
নামুক বৃষ্টি নামুক আঁধার
হলুদপরীর নীলচে চুড়ি
একটু রোদের লুকোচুরি
মাঠ পেরোলেই চা-বন
সিক্ত অধর, শ্রাবণ
একটা নতুন সুর
কোনসে অচিনপুর
হাতের মুঠোয় আগুন
শীষ দিয়ে যায় ফাগুন
কাদামাটির মূর্তি
লাগছে মনে ফুর্তি
আকাশ সাজে আলো
এই পরীটা ভালো।।
(২)
জলফড়িং দেবো এনে, যদি তোর-
য়াকাশটা দিস একরত্তি!
হারিয়ে যাবো এই বিকেলে, অথবা
সাঁঝবাতির রুপকথায়
নতুন সুরের গানে
আজ সকালে সূর্য্য এলে
মিল খুজে পাই- দস্যি ছেলে
তোর কপালে-
মাঝদুপুরে ঘুমপুকুরে
কে যেনো ঠিক শিশির বোনে!
ভাবনাগুলো দিচ্ছে ধোঁকা
লোকারণ্যে অলস সময়
বাড়ছে ক্লান্তি গল্প শেষে
সিঁদুর রঙের মেঘে।।
(৩)
মাঝে মাঝে খুব ইচ্ছে করে, বৃষ্টিভেজা কোন রাতে তোমার হাতে হাতটা রেখে হারিয়ে যাবো বহুদুর। ভিজবো দুজন বৃষ্টি জলে, পথ হারিয়ে ক্লান্ত হলে- চোখের পাতায় আঁকবো স্বপ্ন যখন হবে ভোর...
© দি ফ্লাইং ডাচম্যান
অক্টোবর ২০১৩
ডাচম্যানের শাষক সত্ত্বা প্রেমে পড়িয়াছে। ডাচম্যান কে উহার ফল ভোগ করিতে হইতেছে!
আকাশ বানান ভুল ইচ্ছাকৃত।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে...
...বাকিটুকু পড়ুন
প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬
কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা...
...বাকিটুকু পড়ুন