somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘবতীর চিঠিগুলো

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাঝেমাঝে ভাবি,
আমার পৃথিবীতে বুঝি বৃষ্টির শব্দটাই বদলায় নি আজো ।
তবু বদলাই আমি, বদলাও তুমি
একদিন সন্ধ্যায় বদলে যায়
আমাদের রংধনু রংয়ে ছাওয়া আদিগন্ত বিস্তৃত ছাতার প্রেম ।
তাই নূপুরের নিক্বণের মতো একঘেয়ে এই শব্দ
এখন আর ভালো লাগে না মোটেও ।
দমকা বাতাস উদাসী করতে ভুলে যায় মনের ভুলে ।
স্নিগ্ধ বিকেল গুলোতে বাড়ির পাশের রেললাইনের উপর দু’হাত ছড়িয়ে কেউ আর হাঁটছে না বহুদিন ।
রেল লাইনটা যেন রোজ অপেক্ষায় থাকে ,
আমাদের মতোই . . . .অন্তহীন ।

মাঝে দিন আসে ,দিন যায় .....
যক্ষ্মা রোগীর হলদে চোখের মতো চাঁদটাতে ঘনায় অমাবস্যা ।

স্মৃতির মতো ধুলো পড়ে গেছে কবেকার আগে পাওয়া
রংধনু রঙের চিঠি গুলোর বুকে ।
চিঠি বুঝি এখনও আর কেউ পড়ে ?
ভাবি, বড্ড সেকেলে ছিলাম বুঝি !
মিথ্যে বলছি না, পড়ার টেবিলে তোমার জন্যে রাখা ড্রয়ারটা আমি খুলিনা বহুদিন,
অলীক কল্পনার
পুরানো স্মৃতি হাতড়ানো সুখী মানুষে বিলাসিতা ।
মাছের মতো শীতল চোখে চেয়ে চেয়ে দেখি,
প্রেমের গায়েও ইদানিং অবসাদ আর সময়ের লাল মরচে প্রলেপ ।
এখন চিঠির বদলে গুনি মানিব্যাগে থাকা তোমার হাসির মতো চকচকে কিছু নোট,
নয়তো ভিজিটিং কার্ড, অনিদ্রার প্রেসক্রিপশন অথবা বাজারের ফর্দ ।
নাকের কাছে এনে গভীর নিঃশ্বাসে শুঁকি
ভোরের শিউলি, বেলীর সুবাস নয়
মস্তিষ্কের কোষে কোষে পৌছায় কেমন পঁচা মাংসের ঘ্রান ।

বদলে গেছি ।
হঠাৎ দেখা হয়ে গেলে অচেনা মানুষ ভেবে এড়িয়ে যাবো সহজেই ।
শুনেছি তোমার চোখের
বন্যাও নাকি শুঁকিয়ে গিয়াছিলো এক গ্রীষ্মের আগেই ।
তবু বিগত প্রেমের বিরহে আবার
আমাদের হয়ে কাঁদুক আকাশ আজ ।
মুছে যাক বেদনার সব জঞ্জাল ।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিটিভির আর্কাইভে ৭১ এর মুক্তিযুদ্ধ দেখা

লিখেছেন অর্ক, ১৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

×