..'কামাচার বা মিথুনাত্মক যোগসাধনাই বাউল পদ্ধতি। বাউল সাধনায় পরকীয়া প্রেম এবং গাঁজা সেবন প্রচলিত। বাউলরা বিশ্বাস করে যে, কুমারী মেয়ের রজঃপান করলে শরীরে রোগ প্রতিরোধক তৈরি হয়। তাই বাউলদের মধ্যে রজঃপান একটি সাধারণ ঘটনা। এছাড়াও তারা রোগমুক্তির জন্য স্বীয় মূত্র ও স্তনদুগ্ধ পান করে। সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা মল, মূত্র, রজঃ ও বীর্য মিশ্রণে প্রেমভাজা নামক একপ্রকার পদার্থ তৈরি করে তা ভক্ষণ করে। একজন বাউলের একাধিক সেবাদাসী থাকে। এদের অধিকাংশই কমবয়সী মেয়ে। (বাংলাদেশের বাউল : পৃষ্ঠা ৩৫০, ৩৮২)
লেখক: ডক্টর আহমদ শরীফ
Click This Link পোষ্টে পেলাম, আসলেই কি তথ্য সঠিক ?
বাংলাদেশের বাউল বইটা কারো কাছে আছে ?
বইটা কোথায় পাওয়া যাবে কেউ বলতে পারেন ?
এছাড়া কারো কাছে কি নির্ভরযোগ্য তথ্য বা সরাসরি কোন রেফারেন্স আছে ?
পরকীয়া প্রেম, সেবাদাসী এবং গাঁজা সেবন এগুলো তো সম্ভব, কিন্তু মল-মুত্রের বিষয়টা মানতে পারছি না ।
বাউল সাধকরা গাজা খায় জানতাম, বাউলরা গু খায়- এটাও বিশ্বাস করতে হবে ?
এসবের মানে কি ?
?
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



