somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

LiFe H@cks!!!! part -1

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে কিছু লাইফ হ্যাক নিয়ে কথা বলব :D লাইফ হ্যাক হল দৈনন্দিন জিনিসপত্র ব্যবহার করে নিজের জীবন আরো সহজ করে তোলা। কিংবা একটি জিনিসের বিবিধ ব্যবহার। এটি মূলত কিছু ট্রিক্স নিয়ে আলোচনা।

১. স্ক্রু খুলতে সমস্যাঃ অনেক সময় দেখা যায় কোন যন্ত্রপাতি খুলতে গেলে কোন না কোন স্ক্রু নস্ট হয়ে যায়। অর্থ্যাত ড্রাইভার দিয়ে ঠিক মত খোলা যায় না। সেক্ষেতে স্ক্রুর উপর একটা রবার ব্যান্ড রেখে জোরসে ড্রাইভার দিয়ে চেপে ধরেন এবং খুলে ফেলেন। কাজ হয়ে যাবে। :D



২. নিজের স্মার্টফোনের জন্য স্টাইলাস (কলম) তৈরীঃ স্মার্টফোনে পেইন্টিং এপ আছে, কিন্তু তার জন্য স্টাইলাস নেই :'( (ইস! যদি একটা নোট ৩ থাকত!!) চিন্তা কি? চিপসের প্যাকেট কেটে এলুমিনিয়াম সাইডটা যেকোনো কলমে পেচিয়ে স্কচটেপ বা রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে নিন। ব্যাস হয়ে গেলো আপনার নিজস্ব স্টাইলাস :D



৩. বাথরুমের শাওয়ার ঠিক করাঃ একটা পলি ব্যাগে কিছু ভিনেগার ঢালুন। এরপর শাওয়ার এর মুখ ভিনেগার এ ঢুকিয়ে প্যাকেট রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দিন / ধরে রাখুন (ছবির মত) এভাবে ১৫ মিনিট ধরে রাখলে শাওয়ার ঠিক হয়ে যাবে, একদম নতুনের মত।



৪. জানালার গ্লাস পরিষ্কারঃ গ্লাসে ময়লা জমেছে কিন্তু পরিষ্কার করার জন্য গ্লাস ক্লিনার নেই? সমস্যা কি? একটা টিস্যুতে কোকা-কোলা ঢেলে তা দিয়ে গ্লাস পরিষ্কার করে ফেলুন। কিছুক্ষণ এইভাবে রেখে পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন, গ্লাস পরিষ্কার হয়ে যাবে! :D



৫. বন্ধ করে ফেলা খাম খুলে ফেলাঃ কাউকে চিঠি লিখেছেন/ কোন কুইজে অংশগ্রহণ করেছেন, কিন্তু এটাচমেন্ট না ঢুকিয়েই খাম বন্ধ করে ফেলেছেন? সমস্যা নেই, বন্ধ খাম ডিপ ফ্রিজে ৩০মিনিটের জন্য রেখে দিন। ব্যাস খাম খুলে যাবে :D B-)



৬. পার্টি ড্রিংক্সের বোতলের কর্ক খোলাঃ বাসায় পার্টি হচ্ছে? কর্ক লাগানো ড্রিংক্স (হেভেন / শ্যাম্পেন) এনেছেন কিন্তু খোলার যন্ত্র নেই? চিন্তা কি? মোটা স্ক্রু কর্কের মধ্যে ঘুরিয়ে ঢুকান, এরপর প্লাস দিয়ে টেনে বের করুন। বোতলের কর্ক খুলে যাবে :)



৭. পেয়াজ কাটার সময় কান্নাকাটি :'( না করাঃ পেয়াজটি কাটার ১৫ মিনিটের জন্য ফ্রীজে রেখে দিন। আর চুইংগামও চিবাতে হবে না, মুখ বড় করে :O নিঃশ্বাসও নিতে হবে না।



৮. পানি পাত্রের বাইরে পড়বে নাঃ পানি গরম করার সময় উতলিয়ে পাত্রের বাইরে পরে যায়, এ থেকে রেহাই পেতে হলে পাত্রের ঊপর একটা বড় কাঠের চামচ রেখে দিন। পানি আর বাইরে পড়বে না :D



৯. এক পাত্র থেকে অন্য পাত্রে লিকুইড ট্রান্সফারঃ একটা পলিথিন এর ব্যাগে কোণার দিকে ছোট একটি ছিদ্র করুন। এরপর সেই ব্যাগটি ফানেল হিসেবে ব্যবহার করুন



১০. কফি মেশিনের মত কফি তৈরীঃ কফি মেশিন দিয়ে তৈরী কফি খেতে কার ভালো লাগে না? কিন্তু সবার সেই রকম কফি মেশিন নেই। সেজনে কফি মগের উপর ফিল্টার পেপার রেখে তা রবার ব্যান্ড দিয়ে মগের চারপাশে আটকিয়ে দিন। এরপর কফি ঢেলে তার উপর গরম পানি ঢালতে থাকুন। এভাবে তৈরী করতে পারেন কফি মেশিনের মত কফি।



১১. বইয়ে পানি পড়লেঃ বই বা ম্যাগাজিনের উপর পানি পড়লে তাৎক্ষণিক ভাবে যদি সেই পেজ এর মধ্যে ওয়াক্স পেপার / ট্রেসিং পেপার রেখে দেন তাহলে পেজ একসাথে আটকে যাবে না।



১২. দেওয়ালে পেরেক লাগানো পর স্পটঃ দেওয়ালে পেরেক লাগানোর পর তা উঠিয়ে নিলে একটা গর্ত থাকে। সাদা দেওয়ালে তা দেখতে খারাপ লাগে বটে। সেজন্য সেই গরতে টুথ পেস্ট মেখে দিলে আর খারাপ লাগবে না আশা করি।



১৩. রান্নার সময় রেসিপি বুক ফলোঃ রান্না করছেন রেসিপি বুক দেখে। কিন্তু বই ডেস্কে রাখতে পারছেন না? সমস্যা কি? একটা কোট হ্যাঙ্গার এর বই আটকে তা কোথাও ঝুলিয়ে নিন, ব্যাস হয়ে যাবে সমাধান।



আজ এই পর্যন্তই। আগামীতে আরো চমকপ্রদ লাইফ হ্যাক নিয়ে আসব। অনেকেই পোস্ট পরে চমকৃত হচ্ছেন। কি সোজা তাই না? এতে কিন্তু খুব একটা টাকা পয়সা খরচ হয় না। এগুলো তো সিম্পল হ্যাক। পরবর্তীতে থাকবে আরো হ্যাক।

* ভালো লাগলে কি প্লাস আশা করা অমার্জনীয় অপরাধ?

সুত্রঃ
CrazyRussianHack
Householdhhacker
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
১৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×