somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশেই এবার মাত্র ৫ থেকে ৭ লাখ টাকা ব্যয়ে মরনব্যাধি ব্লাড ক্যান্সারের চিকিৎসা হবে :)

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারনগুলোর মধ্যে তিন নম্বরে 'ক্যান্সারের' অবস্থান৷ (এক নম্বরে হার্ট ডিজিস, দুই নম্বরে সেরেব্রোভাস্কুলার ডিজিস (স্ট্রোক)৷)

'ক্যান্সার' রোগটি পড়তে গেলেই ডাক্তারীবিদ্যার ব্যর্থতার দিকটি সামনে চলে আসে৷ কোন ক্যান্সার ধরা পড়ার পর সেখান থেকে পুরোপুরি সুস্থ হয়েছে এমন ঘটনা খুব বেশি ঘটে না৷ বরং বেশীরভাগ ক্ষেত্রেই রোগীকে ধুকে ধুকে মরতে হয়৷

প্রাথমিক স্টেজে কোন কোন ক্যান্সারের পুরোপুরি নিরাময় সম্ভব ৷ কিন্তু দুঃখের ব্যাপার হলো, বেশিরভাগ ক্যান্সারই ধরা পড়ে সেটি শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ার পরে৷ যখন আর কিছুই করার থাকে না নিশ্চিত মৃত্যুকে বরণ করে নেওয়া ছাড়া ৷ আর একজন মানুষ যখন জানতে পারে আমি আর অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবো, তার প্রতিটি দিন কিভাবে কাটে তা সহজেই অনুমেয়৷৷

আমার দৃষ্টিতে সব ধরনের ক্যান্সারের মধ্যে সবচেয়ে খারাপ হলো, যেগুলো কিশোর বা যুবক বয়সে হয়৷

এমনি একটি ক্যান্সার হলো 'লিউকেমিয়া' বা 'ব্লাড ক্যান্সার'৷ মাঝে মাঝেই এ রোগে আক্রান্ত কোন কলেজ বা ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টের জন্য আমরা সাহায্য চাইতে দেখি৷ কারন, এ রোগে Bone Marrow Transplantation ছাড়া মৃত্যুর নিশ্চয়তা শতভাগ! আর যেটি করতে আমাদের যেতে হয় ভারত বা সিঙ্গাপুর, লাগে প্রায় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা৷৷ এরপরও কিন্তু জীবনের আশা থেমে থাকে না৷
--------------------

অত্যন্ত আনন্দের ব্যাপার হলো, দেশে প্রথমবারের মতো ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপনের কাজ শুরু হবে। অস্থিমজ্জা প্রতিস্থাপনের
(বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন)
মাধ্যমে শুধু লিউকোমিয়া নয় থ্যালাসেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা,
অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াসহ জটিল রোগের চিকিৎসা করা সম্ভব৷

আরো আশাব্যঞ্জক কথা হলো এ কাজটিতে সিঙ্গাপুরে যেখানে খরচ হয় প্রায় এক
কোটি টাকা সেখানে বাংলাদেশে খরচ পড়বে পাঁচ
থেকে সাত লাখ টাকা।

আর এ সবকিছু সম্ভব হয়েছে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ইউনিটের প্রধান এম এ খান এর জন্য। ২০০৭ সালে সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপন বিভাগে যিনি ডাক পেয়েছিলেন, কিন্তু লাভজনক হলেও সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেশেই একদিন এই সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে। আজ তিনি সফল৷ স্যালুট এমন কিছু মানুষের জন্য, যাদের জন্য দেশটা এখনো এগিয়ে চলছে৷

আসুন স্যারের জন্য দোয়া করি তিনি যেন সফল হন । ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমাদের প্রিয় ছোট্র ভাই বা বোনটিকে টাকার অভাবে বিনা চিকিৎসায় আর মরতে হবেনা। এবার বাংলাদেশের ডাক্তাররাই দিবে মরন ব্যাধি ব্লাড ক্যান্সারের সুচিকিৎসা খরচ পড়বে মাত্র ৫ থেকে ৭ লাখ টাকা।

প্রতিটি ডাক্তার এমন সফল ভাবেই নিজেকে গঠন করে নিক। এদেশের তরুন প্রজন্ম একদিন একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করবেই ইনশাআল্লাহ।

পোস্ট কৃতজ্ঞতা মুবাশ্বির হাসান লিমন
(Shaheed Suhrawardy Medical College,Dhaka)
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×