বরেণ্য চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ প্রয়াত হয়েছেন ৩০ মে। বাংলা ভাষার অন্যতম প্রতিভাবান চলচ্চিত্রকার ঋতুপর্ণ। তিনি তাঁর প্রতিটি চলচ্চিত্রে নিরীক্ষা করেছেন চলচ্চিত্রের নতুনতর ভাষা ও ভঙ্গির। সমকালিন উপমহাদেশের চলচ্চিত্রে ঋতুপর্ণ প্রভাবিত করেছেন প্রায় সকল তরুণ চলচ্চিত্রকারদের। তাঁর প্রতিটি চলচ্চিত্র বিষয় এবং আঙ্গিকের কারণেই গুরুত্বপূর্ণ হয়ে আছে। মাত্র ৪৯ বছরের যাপিত জীবনে ঋতুপর্ণ নির্মাণ করেছেন ১৯টি চলচ্চিত্র। তাঁর অকাল প্রয়াণ আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তের চলচ্চিত্রপ্রেমী অথবা কর্মীদের মত আমরাও তাঁর এই অকাল প্রয়ানের শোক বহন করব বহু দিন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে ‘অতঃপর ঋতুপর্ণ’ শিরোনামে ঋতুপর্ণ ঘোষ স্মরণে দুই দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
আগামী ২৮ ও ২৯ জুন, শুক্র ও শনিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঋতুপর্ণ ঘোষ নির্মিত নির্বাচিত চারটি চলচ্চিত্রের প্রদর্শনী এবং তাঁর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
২৮ জুন, শুক্রবার, ৩টি চলচ্চিত্রের প্রদর্শনী থাকবে। বিকাল ৩টায় প্রদর্শিত হবে ঋতুপর্ণ ঘোষ নির্মিত ‘দহন’, ৫টায় ‘দোসর’ এবং সন্ধ্যা ৭টায় ‘চোখের বালি’।
২৯ জুন, শনিবার, বিকাল ৪.৩০টায় চিত্রশালা মিলনায়তনে ঋতুপর্ণ স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় স্মরণ-আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের অগ্রজ চলচ্চিত্রকার, চলচ্চিত্রকর্মী, গবেষক, কবি, নাট্যকার, শিল্পীসহ সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্মরণসভায় প্রারম্ভিক আলোচনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।
স্মরণ-আলোচনার পর সন্ধ্যা ৬.৩০টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘আবহমান’।
দুই দিনব্যাপি এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠান সূচি:
২৮ জুন, শুক্রবার, চলচ্চিত্র প্রদর্শনী
বিকাল ৩টায় ‘দহন’, ১৪৫ মিনিট
বিকাল ৫টায় ‘দোসর’, ১২৭ মিনিট
সন্ধ্যা ৭টায় ‘চোখের বালি’, ১৬৭ মিনিট
২৯ জুন, শনিবার, স্মরণসভা এবং চলচ্চিত্র প্রদর্শনী
বিকাল ৪.৩০টায় স্মরণসভা ‘অতঃপর ঋতুপর্ণ’
সন্ধ্যা ৬.৩০টায় চলচ্চিত্র প্রদর্শনী ‘আবহমান’, ১২২ মিনিট
স্থান: জাতীয় চিত্রশালা মিলনায়তন, (লিফটের ৩), জাতীয় চিত্রশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
‘অতঃপর ঋতুপর্ণ’....চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ স্মরণে দুই দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন
ইশ্বর ও ধর্ম নিয়ে পাদ্রির লেখা ৪ হাজার পাতার স্বীকারোক্তি!
১৭২৯ সালের এক শীতের সকালে ফ্রান্সের এক ছোট্ট গ্রামের ক্যাথলিক পাদ্রি জাঁ মেসলিয়ার (Jean Meslier) মারা যান। তাঁর মৃত্যুর পর ঘর থেকে উদ্ধার হয় হাজার হাজার পাতার এক গোপন পাণ্ডুলিপি,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।