somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন হিন্দুর হিন্দু হয়ে ওঠা-১

০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা কি জানেন কিভাবে একজন হিন্দু হিন্দু হয়ে ওঠে? আপনারা কি জানেন কিভাবে একটা হিন্দু ছেলে শেষ পর্যন্ত হিন্দু হয়ে যায়?? হয়তো জানেন কিন্ত ভুলে গেছেন।

আমরা বেশীরভাগই বংশগত অথবা পরিবারগতভাবেই হিন্দু বা মুসলিম বা খ্রীষ্টান। সাধারণভাবে কেন একজন মুসলিম ছেলে হিন্দু হয় না অথবা হিন্দু ছেলে মুসলিম হয় না? উত্তরটা খুবই সোজা। সবাই যার যার পরিবারের নিকটতম সান্নিধ্যে থাকতে চায়, নিজের পরিচিত গন্ডী ভেঙ্গে বের হয়ে আসার মত সাহসের অভাব, ছোটবেলা থেকে গড়া অভ্যাসের প্রতি নির্ভরশীলতা এবং পরিবার ও পারিপার্শ্বিকতা থেকে পাওয়া ধর্মভীরুতা।

কিন্তু এত কিছুর পরও একটা হিন্দু ছেলে তার পরিচিত গন্ডী থেকে বের হয়ে আসতে পারে। সেই পরিমান সাহস ও বুদ্ধি সে স্বয়ংক্রিয়ভাবেই অর্জন করে। সে একজন নাস্তিক্যবাদী মানুষে পরিণত হতে চায়। ধর্মের কফিন ভেঙ্গে সে বেরিয়ে আসার মত সক্ষমতা অর্জন করে চারপাশের নিদারুণ মস্তিষ্ক ধর্ষণ সত্ত্বেও। কিন্তু সে শেষ পর্যন্ত বের হয়ে আসতে পারে না। তার কফিনে শেষ পেরেকটা খুব শক্তভাবেই মেরে দেয় আমাদের সমাজ সংসার। আশ্চর্যের বিষয় হল এই পেরেক মারার মিস্ত্রিটা কিন্তু কোন হিন্দু নয় বরং মুসলিম। হ্যাঁ আমাদের চারপাশের মুসলিমরাই তাদের আরো বেশী হিন্দু করে তোলে আরো বেশী গোঁড়া ও রক্ষণশীল করে তোলে।

একটা হিন্দু ছেলে আমাদের এই দেশে ছোট থাকতেই তার চারপাশের সমাজে নিজেকে আলাদা ভাবতে শুরু করে। সে বুঝতে পারে সে হিন্দু, তাকে প্রতি পদে পদে স্মরণ করিয়ে দেওয়া হয় যে সে হিন্দু। তাকে কানের কাছে মুখ এনে বলা হয়, “তুমি হিন্দু! তুমি হিন্দু!! তুমি হিন্দু!!!” ফলে খুব ছোট থাকতেই তার চারপাশের পরিচিত গাছপালা তার কাছে অপরিচিত হয়ে যায়। একজন মুসলিম ছেলেকে কেউ বলে না তুমি মুসলিম, তুমি একটু ভিন্ন ধর্মের, তোমার ধর্ম আলাদা, ধর্ম বলে একটা জিনিস আছে, তুমি পুরোপুরি আমাদের সমাজের নও, তুমি একটু ভিন্ন। একজন মুসলিম ছেলে কখনো চিন্তা করে না, সে একটা ভিন্ন সমাজে আছে, সে একটা ভিন্ন ভাবধারায় আছে। সকালবেলার প্রাতকৃত্যের মতনই তার সমাজটা তার কাছে পরিচিত। সেখানে সে নিজ ধর্ম নিয়ে খুব কমই চিন্তা করে, বরং স্বতঃসিদ্ধ হিসেবে সে ধর্মকে মেনে নিয়ে জীবনের উপপাদ্যগুলো তৈরী করতে থাকে। তাকে কখনো ভাবতে হয় না, আমি কোন সমাজের, কোথায় গেলে আমি নিঃসঙ্কোচভাবে চলতে পারব।এভাবেই তার ভিতর ধর্ম সম্পর্কে ভাবনা তৈরী হয়। যদি সে কোন বিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে, তবে উচ্চশিক্ষার পথে সে যত এগুতে থাকে তার ধর্মভাবনাগুলো ততই পরিপক্কতা পায় এবং সে ক্রমশ একজন নাস্তিকে পরিণত হতে থাকে আর যদি সে সমাজের নীচুতলার কোন সুবিধাবঞ্চিত হয়ে থাকে তবে তার এতকিছু ভাবার সময় থাকে না। নীচুতলায় সবচেয়ে বড় ঈশ্বর হচ্ছেন “ভাত”। পাক পবিত্র সুচিতায় মূর্ত কোন ঈশ্বরের সেখানে জায়গা হয় না। সেখানে ঈশ্বর কাদামটি, ইট পাথরের ধূলিমাখা হাতুড়ি নতুবা নোংরা মাটির টুকরি। কদাচিত সেখানে উচুতলার ঈশ্বররা দেখা দেন।

চলবে………
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৬
৬১টি মন্তব্য ৫০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×