বৃত্তীয় অভিযান অথবা অন্তর্লীনা
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুয়াশার শ্বেতপাথর
ল্যাম্পশেড ঘুমিয়ে বিছানায়।
আমিও অবিন্যস্ত ছেঁড়া চিরকুট
জড়ানো সংলাপ – ছিমছাম আঁধারের গায়ে।
একবার এসে পড়ুক বিষাক্ত তার হ্যালুসিনেশন
এবড়োখেবড়ো জানালায়।
খবর রাখিনি মৃত আত্মাদের কার্নিভ্যালে;
তবুও ছায়াবাজি
ঘুমন্ত নগরের দেওয়ালে দেওয়ালে;
আর আমাতেও জোনাকির নিয়ন ফুঁড়ে দেয়
প্রলাপের বুদ্বুদে উদ্দাম মজলিসে।
বহু যুদ্ধের পর আচমকাই
প্রমিথিউয়াস ছিনিয়ে এনেছে অন্ধকার
কথা রাখেনি
কথা রাখেনি দ্বিচারিতার।
কার জন্যে ভালোবাসা? কার জন্যে ঘৃণা?
সত্যি করে বলো তো
সেদিন ভয় পেলে –
নাগরদোলায় কে ধরে রাখবে হাত?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন