somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানিবুর্কাস = মানিজোকার্স

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ১-
নিজের একাউন্টের পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন করলাম। তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করলাম। কিন্তু হলনা। তারপর আবারও পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন করলাম। আবার ফেইল। তখন আমার বাংলা মাথায় ঢুকল- তারা পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন যদিও দেখাচ্ছে আসলে তারা আমার দেয়া পাসওয়ার্ড সেভ করছে স্পেশাল অক্ষর বাদ দিয়ে।

আরে ঐ পাসওয়ারর্ডটা ইনপুট ফিল্ডে দেওয়ার পরইতো বলতে পারতো "ইলিগাল কারেক্টার ইন্টারড" টাইপের কিছু।

তারপর সফলভাবে লগইন করার পর, উপযুক্ত উপহারটাই পেলাম। একাউন্ট লিমিটেড। কারণ কি বলুনতো? নিজেই নিজের একাউন্টে ভূল লগইন করেছি ৩ বার, তাই।

কাস্টমার কেয়ারে ইমেইল পাঠালাম বিস্তারিত লিখে। বোগাস (নাম-ধামহীন) কাস্টমার কেয়ার থেকে রিপ্লে দিল, আমার নিরাপত্তার জন্যই একাউন্ট লকড করা হয়েছে। বুজলাম আমিই আমার শত্রু এটা জোকার্সরা পুরাই ধরতে পারছে। আমাকে সাজেশন দিল পাসওয়ার্ড এবং ইমেইল ঠিকানা পরিবর্তন এবং আইডি, ঠিকানা যাচাইকরণ ডকস তাদের পাঠাতে। পাসওয়ার্ড পরিবর্তন করে আমি জানালাম আমার ইমেইল সিকিউরড তাই আমি এই ইমেইল ঠিকানাটাই রাখতে চাই। তারা আমার কাছে একটা সাইনড ডিক্লারেশন চাইল যে, আমি নিজ দায়িত্বে এই ইমেইল ঠিকানা মানিবুকার্স একাউন্টে সংযুক্ত রাখছি আর তাই আমার একাউন্ট থেকে কোন টাকা চুরি হলে এর দায়-দায়িত্ব মানিবুকার্স নিবেনা। আমি বললাম তোমাদের টোটাল প্রসিডিউটাই অবান্তর। পরবর্তিতে শুধু আইডি যাচাইকরণ আর ইন্টানেট ব্যাংক থেকে নেওয়া স্টেটম্যান্ট পাঠালাম। তারা জানাল হবেনা। আমাকে এমন স্টেটম্যান্ট পাঠাতে হবে যেটা আমার ঠিকানায় বাই পোস্ট ডেলিভারি হয়। আমি বললাম তোমরা যে ভেরিফিকেশন কোড পাঠাইছো বাই পোস্টে এইটা দিলে হবে? বলল হবেনা, আমাকে ইদানিংকার বাই পোস্ট ডেলিভারড স্টেটম্যান্ট দিতে হবে। ট্রাফিক জ্যাম ঠেলে ব্যাংক থেকে সিল-সাপ্পর মেরে স্টেটম্যান্ট এনে পাঠিয়ে দিলাম। তাও বলে হয় নাই। রাগ করে বললাম তোমার সুপিরিয়র এর সাথে কেমনে যোগাযোগ করব বল, তোমার সাথে আমার হবেনা। তারপর কোন উত্তর নাই। বেশকিছুদিন পর দেখলাম কোন অভিযোগ সমাধান না হলে এইটার উপর পুনরায় অভিযোগ করার ব্যবস্থা আছে। তাই আবার অভিযোগ করলাম। উত্তর পেলাম আমি যেই স্টেটম্যান্ট পাঠাইছি সেটা নাকি ২০০৯ সালের। বাংলা মাথায় এতক্ষণ পরে ঢুকল ওদের চোখে সমস্যা আছে।

আমি বললাম ঐটা একাউন্ট ওপেনিং ডেট, মানে ঐদিন আমি এই একাউন্টটা ওপেন করছি। আর স্টেটম্যান্ট ডেট হল নিচের টা। কারেন্ট স্টেটমেন্ট ডেটটা তিন জায়গায় লেখা আছে ঐটা তুমি দেখলাইনা আর একাউন্ট ওপেনিং ডেট নিয়া আমারে পেরেশান করতাছ। সরি বলে একাউন্টটা খুলে দিল। নিজের টাকার উপর নিজের নিয়ন্ত্রন নিতে কতইনা কষ্ট করতে হইল।

ঘটনা ২-
মানিজোকার্স হতে ইমেইল পেলাম, ফেইলড লগইন এটেম্পট। আমিতো লগইনই করিনাই ফেইলড হবে কিভাবে। সাথে সাথে লগইন করে পাসওয়ার্ড পরিবর্তন করে তাদের জানালাম- ফেইলড লগইন নোটিফিকেশনের কথা। আর জানতে চাইলাম কোন ইমেইল ব্যবহার করে লগইন এর চেষ্টাটা করা হয়েছে তা দেখার জন্য। তিনদিন পর ইমেইল পাঠাল আমার একাউন্ট লিমিটেড করা হয়েছে নিরাপত্তার জন্য। সাজেশন করল, পাসওয়ার্ড এবং ইমেইল পরিবর্তন করে তাদেরকে জানাতে। কয়েকমিনিট পর আরেকটা ইমেইল পেলাম যেটাতে সাথে আইডি এবং ঠিকানা যাচাইকরণ ডকসও পাঠাতে বলা হয়েছে।
এবার আর ডকস পাঠাবনো। ডকস ছাড়া না খুললে নাই। নো মোর বিজনেস উইথ জোকার্স।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×