গত কয়েকদিন ধরে বেশ ঘটনাবহুল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিরোধীদলের হরতালে বিপর্যস্ত হওয়ার পর সবেমাত্র মানুষ একটু স্বস্তির মধ্যে পড়েছে। হঠাৎ তারেক রহমানের রায় ঘোষণার সংবাদে ১৬ তারিখ থেকেই মানুষের মনে আবারও আতঙ্কের ঘনঘটা শুরু হলো। বিরোধী দলীয় নেতাদের কথাবর্তায় মানুষ বুঝে গেল আবারও একটি লাগাতার হরতালের মধ্যে আমরা পড়তে যাচ্ছি। ১৭ তারিখ সকাল পর্যন্তও রাজধানী ঢাকাসহ, বগুড়া ও দেশের বেশকিছু স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নী-সংযোগ ইত্যাদির মাধ্যমে তারা জানান দিল সামনে আরেকটি ভায়বহ দিনের। রায় ঘোষণার পর ম্যাজিকের মত সব পাল্টে গেল, শুরু হলো মিষ্টি খাওয়া-খাওয়ির পালা। যদিও ইতোমধ্যে যাদের ক্ষতি হওয়ার কথা তাদের ক্ষতি হয়েই গেছে যা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া আর কারো মনেও নেই। এমতাবস্থায় স্বল্প ক্ষতির বিনিময়ে মানুষ একটু স্বস্তি ফিরে পেল এই ভেবে যাক, সহসাই হয়তো আর হরতালের নৈরাজ্যের মধ্যে পড়তে হচ্ছে না, কয়েকদিনের জন্য আগুনে পুড়ে মরার আতঙ্ক থেকে বাঁচা গেল। এরই মধ্যে বিশিষ্ট রাজনীতিবীদ এরশাদ হাটহাজারীতে ধর্ণা দিয়ে ব্যর্থ মনোরথে ফিরে এলেন। যদিও তাকে নিয়ে মানুষ খুব বেশি আশাবাদীও নয় আবার চিন্তিতও নয়।
এরই মধ্যে সাত সাগরের ওপার থেকে আগত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাই বিসওয়াল সরকার, বিরোধীদল, সুশীল সমাজ, গার্মেন্ট মালিকসহ বিভিন্ন সেক্টরের নেতানেত্রীদের সাথে একদিনের মধ্যে যেভাবে দৌঁড়-ঝাঁপ করে বেড়ালেন; যেভাবে সকল দলের নেতানেত্রীবর্গ ঐ মার্কিন মুল্লুকের কৃপা দৃষ্টির জন্য তার কাছে ছুটে গেল, তাতে জনমনে স্বস্তির আরেকটু সুবাতাস বইতে লাগলÑ হয়তো একটা নিশার মাধ্যমে সমাধানের দিশা শেষ পর্যন্ত আসছে। কিন্তু এই স্বস্তি আর বেশিক্ষণ টিকল নাÑ রাতে যখন প্রকাশ হল ১৮ তারিখ বিকেলে অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন এবং তার মধ্যে বিএনপি নেই, তখন জনমনে একটা জল্পনা কল্পনার একটা নতুন আবহের সাথে স্তিমিত হরতালের সম্ভাবনা আবার জেগে উঠল। এসব দেখে চিকিসকদের সেই অমরগাঁথা কীর্তির কথাই মনে পড়ে; অপারেশন সাকসেসফুল তবে, শুধু গজ-ব্যান্ডেজ রয়ে গেল ভিতরে।
এবার এই গজব্যান্ডেজ বের করতে কাটার উপর আবারও কাটার প্রয়োজনীতা দেখা দিতে পারে। ওদিকে রোগীর অবস্থা কিন্তু ভাল নয়। তাছাড়া অপারেশনটি এদেশীয় ডাক্তারের হাতে হচ্ছে না বলে ডাক্তার যতœসহকারে অপারেশন করবে নাকি নির্দয়ভাবে কাটাকুটি করবে তা নিয়েও সন্দেহ রয়েই গেল।
অপারেশন সাকসেফুল, শুধু গজ ব্যান্ডেজ ভিতরে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন
পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?
আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন
কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন
রঠার মুসলিম বিদ্বেষ

রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।