somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ছোট্ট সোনাকে উদ্দেশ্য করে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার ছোট্ট সোনা
আমার নয়নমনি
তোমাকে একটি সুন্দর সমৃদ্ধ শৈশব দেব বলে
তোমাকে পাঠিয়েছি আমার মাটিতে, আমার চিরায়ত গ্রামে
যেখানে ধুলিমাটি আর কাদায় মিশে বেড়ে উঠেছি আমি।
তোমার ছয় বছরের ছোট্ট জীবনের চারটি বছর শহরে বসবাস হলেও
আমি তোমাকে একপ্রকার ইচ্ছার বিরুদ্ধেই
ইচ্ছা করে পাঠিয়ে দিয়েছি শহর থেকে গ্রামে।
আমি জানি আমার খুব কষ্ট বোধ হয় এই ভেবে যে
তুমি তোমার পিতাকে খুব কমই পাও কাছে
আমার শান্তনা এই টুকু যে তুমি ভালো আছো
গায়ের আলো বাতাস গায়ে মেখে।
আমি তোমাকে শহুরে ইটের খাচায় বন্দী করে
রাখিনি এই ভেবে যে তুমি কেন তুমি বঞ্চিত হবে
আল্লাহর দেয়া নেয়ামত থেকে।
যা তিনি দিয়ে রেখেছেন অফুরন্ত।
শহরের মানুষ তাকে ধ্বংস করে ফেলেছে নগরায়নের চাপে।
এই শহরে ছোট্ট একটি একরুমের বাসায় তুমি বড় হবে
ক্ষুদ্র স্বার্থপর একটি মন নিয়ে তা আমি চাই না।
গ্রামের বিশাল প্রান্তর আর বিশাল আকাশ হৃদয়ে ধারণ করে
তুমি বিশাল মনের অধিকারী হও।
নাগরিক জীবনের আরাম আয়েশে তোমাকে বড় হতে দেইনি
এই ভেবে যে তুমি সংগ্রামী হতে শিখ।
নীচ কুপমণ্ডুক, স্বার্থবাদী শহুরে নাগরিক না হয়ে তুমি মানুষ হও
তোমাকে মানুষ হতে পাঠিয়ে দিয়েছি
তোমার কণ্ঠটা যখন কানে বেজে উঠে
প্রচণ্ড কষ্ট হয় আমার
মনকে বলি তোমাকে নিয়ে আসি এই শহরে
তোমাকে চুমু খাই, বুকে উপর শুইয়ে ঘুম পাড়িয়ে দেই
যেমন করে ঘুম পাড়াই আমি বাড়ি গেলে।
আবার আবেগকে থামিয়ে দেই প্রচন্ড বকে দিয়ে
এখানে এনে খাচায় বন্দী করে বড় করে তোলার কি অধিকার আছে আমার?
পাখিকে ভালো লাগে বলে তো পাখিকে খাঁচায় পোষা মানায় না।
যদি সুন্দর একটা পৃথিবী থাকতো, শান্তিময়
তবে তোমাকে আমার হতে আড়াল করে রাখতাম না।
আগলে রাখতাম কাছাকাছি
এই পৃথিবীর কদর্য রূপ তোমাকে দেখাতে চাইনা।
এই শহরের মানুষগুলো সুস্থ স্বাভাবিক মানুষ নয়,
তারা কোন দানবের ছোয়া পেয়েছে
যার দরুণ তাদের ক্ষুধা মেটে না।
খাই খাই স্বভাব হয়ে গেছে প্রতিটি কথিত মানুষের
বলতে পারো তবে আমি কেন এই শহরেই আছি?
তোমার মতো কোটি শিশুর জন্য সুন্দর একটি দিন আনবো
বলেই আমার জীবনকে উৎসর্গ করা।
আমি বুঝি তোমার মতো কোটি শিশুর হৃদয়ের আর্তি
যখন দেখি টিভি পর্দায় চোখ পেতে বিনোদন খোজে
একমুঠো খোলা প্রান্তর নেই যেখানে
আমার হৃদয়টা ভেঙ্গে যায়
তোমাকে যদি এভাবে দেখতাম একমুঠো খোলা মাঠহীন এই শহরে
সেটা মনে হয় আরো বেশী কষ্টকর হতো
এখন আমি সংগ্রামে আছি
সংগ্রামে তোমাদের কে সুন্দর একটা পৃথিবী দিয়ে যাবো এই প্রত্যাশায়।
আমি জানি তোমাকে আলোর মূখ দেখানো আমার ঠিক হয়নি।
কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মেই তুমি আমার ঔরসে এসেছো
আমি তোমাকে অস্বীকার করতে পারি না।
অস্বীকার করতে পারি না আমার দায়
তোমাকে ভালোভাবে বাঁচতো দিতে হবে।
সংগ্রামে হারি আর জিতি
আমি আমার কর্তব্যটুকু তো পালন করতে পারবো?
এই শহুরে মানুষের মতো হয় তো তোমাকে প্রাতিষ্ঠানিক
শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবো না,
কিংবা আমি চাইও না তুমি এ শিক্ষা অর্জন করে আরেকটা দানব হও
কিংবা সেই ক্ষুধার্ত দানব তোমাকে স্পর্শ করুক
আমি সেই কথিত শিক্ষিত মানুষ হতে পারিনি বটে,
কিন্তু আমি কিছুটা হলেও মনে হয় মানুষ হতে পেরেছি
কিংবা অন্তত পক্ষে মানুষ হতে চেয়েছি
মানুষ হওয়ার চেতনা কাজ করছে আত্মায়
বাকীটা তুমি মানুষ হয়ে আমার অপূর্ণতাকে পূর্ণ করো।
হে আল্লাহ তুমি তার সহায় হও
আমি হীন ঐ গায়ে আমি তোমার নিকটই তাকে সোপর্দ করেছি
তুমি তাকে হেফাযত করো।
আমিন, আল্লাহু আমিন।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×