somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা প্রবাদের আড়ালে রূপকথা। পর্ব ৩

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের প্রবাদটি হল “ গরু খোঁজা” । আমরা কম বেশী চলতি কথা বার্তাতে এই প্রবাদটির ব্যাবহার করে থাকি , ধরুন আপনি অফিসে বের হবেন এমন সময় দেখতে পেলেন আপনার মানি ব্যাগটি খুঁজে পাচ্ছেন না, অনেক খোঁজা খুঁজির পর দেখলেন আপনার জামার উপর পকেটে হয় তো রেখে দিয়েছেন এবং ঘরময় খুঁজে চলেছেন ! মানে এই যে, কোন জিনিস খুব খোঁজাখুজি করলে আমরা অনেকেই বলে থাকি “কি গরু খোঁজাখুঁজিই না করতে হল”!

অন্য সকল প্রবাদ এর উৎপত্তির মত এই প্রবাদটিরও একটি জন্ম ইতিহাস রয়েছে। ঋকবেদ এর একটি গল্প থেকে এই প্রবাদটির উৎপত্তি বলে অনুমান করা হয়।

প্রাচীন কালে একবার দেবতাদের গোশালার গরুগুলি চুরি হয়ে গিয়েছিল , গরুগুলি না থাকাতে দেবতাদের তো জীবন ওষ্ঠগত । দুধ, ঘি , মাখন না পেয়ে তাঁদের তো ভুরিভোজন করা একপ্রকার বেদনা দায়ক হয়ে উঠেছিল , তার উপর আবার দেবরাজ ইন্দ্রের ধমকানি । কোথায় যায় দেবতারা ?

অনেক খুঁজাখুঁজির পর একপ্রকার নিরুপায় হয়েই দেবতারা নিজেদের মধ্যে আলোচনা করে তাঁদের স্বর্গের কুকুরী সরমাকে নিযুক্ত করল । কারণ চোর ধরতে এদের জুরি মেলা ভার , যাই হোক তাকে তো দেবরাজ আদেশ করেই ক্ষান্ত হলেন কিন্তু বিপদে পড়ল সরমা, গরু খোঁজা বলে কথা ।

সরমার ছিল মনে বড় দুঃখ । স্বর্গে থাকলেও ঘি , মাখনের ছিটে ফোটাও তার ছেলে মেয়েদের ভাগ্যে জোটে না , তাই এই সুযোগে সে দেবরাজের কাছে পার্থনা জানাল যে,যদি সে ত্রিভুবন খুঁজে গরু গুলিকে বার করতে পারে তবে তার ছেলে মেয়েদের দিনে একবার করে হলেও গরুর দুধ খেতে দিতে হবে। ইন্দ্র সঙ্গে সঙ্গে তার এই কথাতে রাজি হয়ে গেল, আর সারমাও মহা উৎসাহে গরু খুঁজতে যাত্রা করল ।

অনেক দেশ বিদেশ খোঁজের পর কিছু না পেয়ে এক জায়গায় কেবল হাম্বা হাম্বা রব শুনতে পেয়ে সেখানেই কিছুকাল থাকবার মনস্থির করল । সেই জায়গাটি ছিল আবার পনি নামক এক অসুরের দখলে । দেবতাদের সঙ্গে তো বরাবর অসুরদের সাপে নেউলএ সম্পর্ক ! কিন্তু সরমা কে পেয়ে অসুর রাজ খুব খুশি হয়ে তার এলাকাতে থাকতে দিল ।স্বর্গের কুকুর বলে কথা, এত ভাল চেহারার কুকুর পনি আগে কখনও দেখে নি , তাই খুব যত্ন আত্তি করল । এই সবের মাঝে সরমা কিন্তু তার কাজটি গোপনে করে যেতে লাগল ।

কিছু দিন যাবার পর একদিন সেই রাজ্যের পাশে এক সুরম্য জায়গাতে থাকা গুহার মধ্যে সরমা হাম্বা স্বর অনুসরণ করে অবশেষে তার গরু খোঁজা শেষ করল , এবং তার পর সেই খবর দেবার জন্য অসুরদের অনেক মিনতি সত্ত্বেও ইন্দ্রলোকে ফিরে গেল । খবর পেয়ে ইন্দ্র সদলবলে এসে অসুর রাজ পনিকে পরাজিত করে তাদের গরুগুলিকে স্বর্গের পথে ফিরিয়ে নিয়ে গেল ।।

কৃতজ্ঞতা : বন্দনা গুপ্ত

আগের পর্ব গুলি পড়তে ক্লিক করুন
বাংলা প্রবাদ এর আড়ালে রূপকথা । মান্ধাতার গল্প
বাংলা প্রবাদ এর আড়ালে রূপকথা । পর্ব ২
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×