বাংলা লায়ন থেকে আমি কিনকিনি বেগম বলছি, আপনাকে কী রকম সাহায্য করতে পারি স্যার।
জ্বী গত রাত থেকে আমি লগিন করতে পারছিনা।
আপনার ইউজার আইডি বলবেন স্যার?
মম.রর
আমাকে একটু সময় দিবেন স্যার
১ মিনিট পর----
স্যার আপনার নাম কী ঝিনঝিন খাঁ
জ্বী
আপনার আইডি আর পাসওয়ার্ড মুছে আবার দিয়ে ট্রাই করুন
এটা কয়েকবার করেছি
স্যার ডিভাইসটা খুলে ৫ মিনিট পর লাগিয়ে দেখুন
এরকমও করেছিলাম, হয়নি
তাহলে স্যার ডিভাইস সফটওয়্যারটি আনইস্টল করে আবার ইনস্টল দিন
দেখুন আমি অনেক পুরাতন ইউজার ঐগুলো আগেই করে দেখে নিয়েছি
ঠিক আছে স্যার আপনি কী এ্যান্টিভাইরাস ব্যবহার করছেন?
জ্বীনা, ম্যাডাম আপু, আপনি দয়াকরে আর প্রশ্ন করবেন না দয়া করে আপনাদেও কোন সমস্যা আছে কিনা এটা একটু চেক করুন
আমাকে একটু সময় দিন স্যার
৩ মিনিট পর----
আপনাকে হোল্ডে রাখার জন্য দুঃখিত স্যার, আপনি আগে যে ¯হানে ব্যবহার করতেন এখনো কী এই ¯হানে ব্যবহার করছেন?
জ্বী একই ¯হানে, মনে করেন আমি কোন গাছের শিকড়
আমাদের কোন সমস্যা নেই স্যার----
আপনি একটু জানালার পাশে ব্যবহার করে দেখেছেন কী?
আমি ম্যাডাম খোলা বারান্দায় নিয়েও দেখেছি (বিরক্তির মাত্রা বাড়তেই আছে)
ম্যাডাম আপু গো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন
কেন স্যার কী ভুল হয়েছে?
আপনাকে কল করে বিরক্ত করার জন্য, আমার নেট ইউজ করার শখ মিটে গেছে।
মোবাইল কেটে দিলাম, এভাবে কাষ্টমার কেয়ারের সাথে কথা বলতে থাকলে আমি পাগল হয়ে যাবো। লাইন কাটার পর পরই মেসেজ এলো টিএক্স সমস্যার জন্য লাইনে সমস্যা- ব্লা ব্লা ব্লা
---তাহলে কাস্টমার কেয়ারের মেয়েটার কাছে ইন্টারভিউ দিলাম কেন মোবাইলের টাকা খরচ করে? এদেরকে কেন বসিয়ে রাখা হয়েছে?
এরকম ধারা চলতে থাকলে ভবিষ্যতে কাস্টমার কেয়ারের সাথে যেরকম কথাবার্ত হতে পারে---
আমি লগিন করতে পারছিনা
আপনার সব ঠিক আছে স্যার, আপনি ব্লা---ব্লা---ব্লা
জ্বী সব চেক করেছি
আমাকে একটু সময় দিবেন স্যার
নেন, সময় নেন
৫ মিনিট পর
স্যার আপনি কী আজকে সকালে হাগু করেছেন?
অ্যাঁএএ, হ্যাঁ আমি তো জন্ম থেকেই এটা করে আসছি
সেটা জানি স্যার, আমি জানতে চাচ্ছি আজকে সকালে করেছেন কিনা
করেছি
হাগুর পরে হচত্ করেছেন স্যার?
কী বলেন হচত্ না করলে তো পেন্টে লেগে যাবেনা!
স্যার হচত্ গরম না ঠান্ডা পানি দিয়ে করেছেন?
ঠান্ডা পানি
পুশ দিয়ে না বদনা দিয়ে করেছেন স্যার?
আমি মধ্যবিত্ত মানুষ পুশ পাবো কই বদনা দিয়ে করেছি
বদনাটা স্যার এ্যালুমিনিয়ামের না প্লাস্টিকের?
প্লাস্টিকের
বদনায় কী কোন ফুটা আছে স্যার?
সামান্য একটু আছে
স্যার এই ফুটা দিয়ে আপনার পাসওয়ার্ড বেরিয়ে যাচ্ছে তাই আপনি লগিন করতে পারছেন না। বদনার ফুটা বন্ধ করে দিলে স্যার লগিন করতে পারবেন।
ফোন করার জন্য ধন্যবাদ স্যার। ভাল থাকবেন।
আলোচিত ব্লগ
প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন
চারদিকে অদ্ভুত নীরবতা

নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!
প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন
১৬ জুনের বিশ্বকাপ কড়চা
দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন
আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন
সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।