somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি'

০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব কবিতা পড়ার নেশা আমার। সময়ে-অসময়ে, অবসরে-ব্যস্ততায় কবিতা আমাকে আশ্রয় দেয়। মাঝে-মাঝে কোনো-কোনো কবিতা পড়ে এতটাই অভিভূত হই যে, শুধু নিজে পড়ে তৃপ্তি হয় না, মনে হয় আরো অনেকের সঙ্গে এই পাঠ-আনন্দ ভাগ করে নিই। কিন্তু, হায়, কবিতার মতো অলাভজনক (!) বিষয় নিয়ে কথাবার্তা কে-ই বা শুনতে চায়! এই ব্লগে, তাই, এর আগেও কবিতা নিয়ে লেখা দিয়েছি, শুধু ওই আনন্দ ভাগ করে নেয়ার উদ্দেশ্য থেকেই। আজও, অনেকদিন পর, তেমনই আরেকটি কবিতা।

শক্তি চট্টোপাধ্যায়ের 'ও চিরপ্রণম্য অগ্নি' কবিতা এটি- তাঁর একুশতম কাব্যগ্রন্থের, সম্ভবত প্রায় শেষ বয়সের রচনা। শক্তি আমার প্রিয় কবিদের একজন। তাঁর অনেকগুলো কবিতা প্রায় ঠোঁটস্থ হয়ে গেছে, পড়তে পড়তে। এটি তারই একটি।

কবিতাটি, মৃত্যুর পর কবির আকাঙ্ক্ষা ও মিনতি নিয়ে। মৃত্যুর পর না বলে, সৎকারের সময় বলাই ভালো। অর্থাৎ দাহ করবার সময় কবি আগুনের কাছে যে মিনতি জানাচ্ছেন তাই নিয়ে এই কবিতা।

কবিতাটি শুরু হয়েছে এভাবে-

'ও চিরপ্রণম্য অগ্নি
আমাকে পোড়াও।
প্রথমে পোড়াও ঐ পা দুটি যা চলৎশক্তিহীন,
তারপর যে-হাতে আজ প্রেম পরিচ্ছন্নতা কিছু নেই।
এখন বাহুর ফাঁদে ফুলের বরফ,
এখন কাঁধের পরে দায়িত্বহীনতা,
ওদের পুড়িয়ে এসো জীবনের কাছে
দাঁড়াও লহমা, তারপর ধ্বংস করো
সত্যমিথ্যা রঙে-শ্বেতে স্তব্ধ জ্ঞানপীঠ।'

বোঝাই যাচ্ছে - মৃত্যু হয়েছে কবির, দাহ করবার জন্য সমস্ত আয়োজন শেষ, আর কবি আগুনকে 'চিরপ্রণম্য' সম্বোধন করে পোড়াতে বলছেন তাঁর সবকিছু- চলৎশক্তিহীন পা, প্রেম-পরিচ্ছন্নতাহীন হাত, দায়িত্ববিহীন কাঁধ (যে কাঁধে সারাজীবন ধরে আমরা নানারকম দায়িত্ব বয়ে বেড়াই), তারপর 'সত্যমিথ্যা রঙে-শ্বেতে স্তব্ধ জ্ঞানপীঠ'- সবই।

সবই? না, এর পরের পঙক্তিতেই আছে-

'রক্ষা করো দুটি চোখ
হয়তো তাদের
এখনো দেখার কিছু কিছু বাকি আছে।'

অর্থাৎ, চোখ দুটো রক্ষা করতে বলছেন তিনি, কারণ- 'হয়তো' এখনো দেখার কিছু বাকি আছে! কি বাকে আছে? পরের পঙক্তিটি পড়ুন-

'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি'

কার অশ্রুপাত? নিজের? না, বলাইবাহুল্য। তিনি তো মৃত এখন, নিজের অশ্রুপাতের প্রশ্ন নেই তাই। এইঅশ্রুপাত স্বজন-প্রিয়জন এমনকি অপ্রিয়জনদেরও! আমরা তো কখনো-কখনো নিজের অজান্তেই এমনটি ভাবি - আমি মরে গেলে কে-কে কাঁদবে আমার জন্য? কার দুচোখ ভেসে যাবে জলে? কার চোখের কোণ ভিজে উঠবে শুধু? কে-ই বা অবরুদ্ধ কান্নায় নিজেকে কেবল পুড়িয়েই চলবে? কবিও তেমনটি ভেবেছেন নিশ্চয়ই, আর তাই অশ্রুপাতগুলো দেখে যেতে চান। কিন্তু এ-ও জানেন এই অশ্রুপাত একসময় শেষ হবে, তখন- 'নষ্ট করো আঁখি'! কী অভূতপূর্ব একটি পঙক্তি, না?

কবিতার আসল বাঁকটি অবশ্য দেখা যাবে পরের পঙক্তিগুলোতে। নিজের সবকিছুই পোড়াতে বলছেন তিনি 'চিরপ্রণম্য অগ্নি'কে, কিন্তু একটি জিনিস না পোড়াবার জন্য মিনতি জানাচ্ছেন-

'পুড়িয়ো না ফুলমালা স্তবক সুগন্ধে আলুথালু
প্রিয় করস্পর্শ ওর গায়ে লেগে আছে।'

ফুলমালা-স্তবক যাকিছু দেয়া হয়েছে তার শবদেহে, তা যেন না পোড়ানো হয়! কেন? কারণ-

'প্রিয় করস্পর্শ ওর গায়ে লেগে আছে'

এ কি শুধু ফুলমালা? না তো! ওতে যে 'সুগন্ধে আলুথালু' প্রিয়জনের করস্পর্শ লেগে আছে! ওই করস্পর্শ কি পোড়ানো যায়?

কী বিপুল আবেগ, কী ভয়াবহ রোমান্টিকতা!

এবং পরের পঙক্তি-

'গঙ্গাজলে ভেসে যেতে দিও ওকে মুক্ত, স্বেচ্ছাচারি...'

ওকে পুড়িও না, হে অগ্নি, বরং গঙ্গাজলে ওকে ভেসে যেতে দাও- মুক্ত, স্বেচ্চাচারি। শেষের ডটচিহ্নগুলোও লক্ষ্য করবার মতো। এই ভেসে যাওয়ার মুক্ততা ও স্বেচ্ছাচারিতা যেন অনন্ত হয়, যেন অনন্তকাল ধরে 'প্রিয় করস্পর্শ' নিয়ে ওই ফুলমালা ভেসে যেতে পারে...

মাঝে মাঝে ভাবি, শেষ বয়সে এসেও এই কবির মধ্যে এমন তুমুল রোমান্টিকতা আসতো কোত্থেকে?

[উৎসর্গ : প্রিয় নিতির, তোমার সবকিছুর জন্য...]
১২৫টি মন্তব্য ৯১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×