somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র তারেক মাসুদ

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ২০১১ সালের ১৩ আগস্ট দুপুর সাড়ে বারোটায় মানিকগঞ্জের কাছে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেই দুর্ঘটনায় প্রখ্যাত সাংবাদিক মিশুক মুনীর সহ আরো ৫ জন নিহত হন। তাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

তারেক মাসুদ বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে গেছেন মৃত্যুর আগে পর্যন্ত। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে একটি নতুনধারা সৃষ্টি করে গেছেন । তারেক মাসুদ বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে ছাত্র জীবন থেকে জড়িত ছিলেন । ১৯৮২ সালে শিল্পী এসএম সুলতানের ওপর নির্মিত ‘আদম সুরত’ নামের একটি প্রামান্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এই প্রামান্য চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৮৯ সালে।

পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময়কার একটি গানের দলের উপর নির্মিত করেছিলেন মুক্তির গান নামে একটি প্রামান্য চলচ্চিত্র ১৯৯৫ সালে। ১৯৯০ সালে তারেক ও ক্যাথরিন মাসুদ নিউইয়র্কে মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিনের কাছ থেকে সেই গানের দলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গাওয়ার সেই ফুটেজ সংগ্রহ করেন। লেভিনের কাছ থেকে প্রাপ্ত ফুটেজের সাথে সংগৃহীত অন্যান্য উপাদান যোগ করে চলচ্চিত্রটি নির্মিত হয়। তার এই চলচ্চিত্র বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে বেশ আন্দোলিত করেছিল।

২০০২ সালে নির্মাণ করেছিলেন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না যা আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ২০০২ সালে মুক্তি পায় কিন্তু সেন্সর বোর্ডের সার্টিফিকেট না পাওয়া তে আমাদের দেশে সেই সময় তা মুক্তি পায়নি পরবর্তীতে ২০০৩ সালে আদালতে রায় পেয়ে মাটির ময়না বাংলাদেশে মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। মাটির ময়না চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছিল।

এছাড়া তারেক মাসুদ আরো কিছু চলচ্চিত্র ও ডকুমেন্টারি নির্মাণ করেছেন। বাংলাদেশের আধুনিক মধ্যবিত্তের জীবন-ভাবনা ও সমকালীন বাংলাদেশের নারীদের অবস্থান নিয়ে নির্মাণ করেন সোনার বেড়ী (১৯৮৫)। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাধারণ গ্রামীণ জনগণের অভিজ্ঞতা নিয়ে তিনি নির্মাণ করেছিলেন মুক্তির কথা (১৯৯৯)। স্বাধীনতা যুদ্ধে বেঁচে থাকা নারীদের অভিজ্ঞতার ওপর প্রামান্য করেছিলেন নারীর কথা (২০০০) নামে। লন্ডন প্রবাসী এক সিলেটি পরিবারের গল্পের মাধ্যমে মাতৃভূমির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন অন্তর্যাত্রা (২০০৬) । তার সর্বশেষ চলচ্চিত্র রানওয়ে (২০১০) যেখানে দেশের সমসাময়িক ধর্মীয় জঙ্গিবাদ ছাড়াও তৈরী-পোশাক শিল্পের নারী শ্রমিক, ক্ষুদ্রঋণনির্ভর এনজিও কার্যক্রম এবং বিদেশে অভিবাসী শ্রমিকদের বঞ্চনার কথা বলা হয়েছে।

তারেক মাসুদকে নিয়ে তৈরি একটি ওয়েব সাইটঃ
http://www.tarequemasud.org

তারেক মাসুদকে নিয়ে আরো কিছু লিখাঃ

তারেক মাসুদ: বন্দি পাখিটা কি মুক্তি পেল

আমার শিক্ষক তারেক মাসুদ

তাহলে কি দেশপ্রেমই দায়ী!

তারেক মাসুদ যে জীবন সিনেমার যোদ্ধার

এখনও স্বপ্ন দেখি : ক্যাথরিন মাসুদ

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৭
৭২টি মন্তব্য ৭২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×