somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করিম সাপুড়ে

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধা ঘনিয়ে আসছে। শীত কাল আসতে এখনো অনেক বাকী তার পরও চারদিকে কেমন কুয়াশা কুয়াশা লাগছে। ঠিক কুয়াশা নয় ধোঁয়ার মত এক ধরনের আভা যেটা চারপাশের পরিবেশকে কেমন যেন অপার্থিব অপার্থিব ভাব করে রেখেছে। সূর্য পশ্চিমে আধ হাত উপড়ে আছে। এই সূর্যের আলোর কোন তেজ নেই। যার গায়ে পড়ছে তার গা'ই চকচক করছে ঈশান কোনে লাল টকটকে মেঘ।

করিম সাপুড়ের আজ বিশেষ তাড়া। গাঁয়ের ধনী পরিবার গুলোর মধ্যে একটি হল লতিফ বেপাড়ী। তার ছেলেকে সাপে ছোট ছেলেকে সাপে কেটেছে। ছেলেটার নাম মনে পড়ছে না সাপুড়ের। তার শরীর ঘামছে, পা দুটো অবশ হয়ে আসেছে। একটানা কতটা পথ হাঁটা যায়। সে আজ ৫ মাইল পথ হেঁটে এসেছে। তার মেয়ের একটি ছেলে সন্তান হয়েছে। ভারী সুন্দর দেখতে। নামটা তারই দেবার কথা ছিল। নাম নিয়ে ভাবতে বসেই খবর গেল লতিফ বেপাড়ীর ছেলেকে সাপে কেটেছে তার জরুরী তলব। বেপাড়ী বলে কথা তার ওপর গ্রামের মাতবর সে। তার কথা না শুনলে কখন কোন বিপদে ফেলে দেয় কে জানে। নাতীর নাম ঠিক করা হল না। খবর শুনেই দে ছুট। এ পথে বিকেলের দিকে কোন গাড়ী আসে না। দু একটা ভ্যান যা তাও আজ নেই অগত্যা হেটেই আসতে হল তাকে। গ্রামে ঢুকে প্রথম সে তার বাড়ীতে উঁকি দিয়েছিল বসেনি একদম। হাপাতে হাপাতেই আবার বের হল সে। গ্রামের শেষ মাথায় লতিফ বেপাড়ীর বাড়ী। ঐতো ঐযে লম্বা তালগাছটা তার পরের পুকুর পাড়ের উপরেই বাড়িটা।

বাড়িতে বিশাল আয়োজন। যে ছেলেটাকে সাপে কেটেছে তার মুখে কোন কথা নাই, শব্দও করছেনা। ‍'এই একটু আগেও তো চোখ খোলা ছিল, এখন আবার চোখও বন্ধ খুলছে না' বলে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের বাড়ির বৃদ্ধা।
:কি মিয়া আজ কাল তো তোমার বেশ দাম; লতিফ বেপাড়ী কন্ঠে হতচকিত সাপুড়ে।
:না মানে আমার নাতী হয়েছে তো।
: নাতী হউক আর যাই হউক আমার ছেলেটাকে সাপে কেটেছে দুপুর দু'টা আর তুমি এসেছে ভরা সন্ধায় আজ আজ আমার ছেলেটার কিছু হয়ে গেলে?
: জী হুজুর আসলে জীবন মরন তো উপড়ওলায়ার ইচ্ছায় আমি উছিলা মাত্র।
: মুখে মুখে তর্ক করবে না যাও কাজ শুরু করো
: জ্বী আচ্ছা।
করিম সাপুড়ে কাজ শুরু করার আগে চারপাশটা একবা দেখে নিল। বাড়িতে একটা থমথমে ভাব বিরাজ করছে। কিছুক্ষণ আগে যে কান্নার শব্দ ছিল এখন আর তা নেই। শুধু কুকুরটা একটানা লেজ নাড়াতে নাড়াতে সাপুড়ের আশে পাশে ঘুড়ঘুড় করছে যেন তাকে কিছু বলতে চায়।
: খোকন খোকন; কোন সাড়া নেই দেখে সাপুড়ে হাত চালান করল। তার হাত পা থেকে শুরু করে হাটু, কোমড়, বুক হয়ে সোজা মাথায় চলে গেল।
: হুজুর সর্বনাশ হয়ে গেছে।
: কি হলো বিষ মাথায় চলে গেছে?
: জ্বি
: তাহলে এখন কি করতে হবে?
(আপনাদের অনুপ্রেরনায় চলবে)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×