তার ছায়া, অন্য আলোকে
_________________
তবুও
তার ফেলে যাওয়া ছায়া ছুয়ে জেনে নিতে ইচ্ছে করে
অনাগত ভবিষ্যত ও সুপ্ত পদচারনার কথা
কোথায়, কত দূরে!
সেই দূর্লভ গিরগিটিও সুবিখ্যাত চিত্রকর কখনো কখনো লতায় পেচানো অজগর
আর আলোছায়া ঘন বন
তার কোমল ঘাসের নিচে শুয়ে থাকে বিছার স্বপন
বক্রতার সীমা অতিক্রম করে যায় তার ছায়া
অর্কের তেজ স্তিমিত হবার পরেও
তার চোখ
অসীমে চেয়ে থাকে
ছায়া অথবা ছায়া মানবী
তার কোমল দৃষ্টির ওপার লুকিয়ে আছে
সেইসব হারানো নক্ষত্রাদি
( নিভৃতে )
দৃশ্যত নয়, অদৃশ্যে, অন্য আলোকে।।
__________________
_________ বাকী অরিন্দম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

