somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সব সন্তানকে উদ্দেশ্য করে লিখা মায়ের খোলা চিঠি।

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




স্নেহের বুড়ো,

আর কয়েকদিন পরেই আমি চলে যাব। দূরে, বহু দূরে। আমার অনেক সাধ ছিল, কত কী করার ছিল। খেলা না ফুরাতে খেলাঘর ভেঙে গেল। জীবনে একবারই দেখা হয়। তোমার সঙ্গে আর দেখা হবে না। তুমি বড় হও। যত পারো, বেড়ে ওঠো। আমি নেই বলে তোমার বড় হওয়া যেন আটকায় না। আমার জন্যে মন খারাপ কোরো না। আমি নেই বলে আরও বেশি করে থাকব। তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু আমি তোমাকে দেখব। তোমার বাবা যেন এইরকম শিশুই থাকেন। বোলো তাঁকে। যেখানে আমি যাচ্ছি, সেখানে তোমরা থাকবে না, এইটাই আমার দুঃখ। যাওয়াটা এইরকম আগে পরেই হয়ে যায়। যে খেলার যা নিয়ম !

সব সময় সোজা পথে চলবে। সমস্ত ব্যাপার বুদ্ধি দিয়ে নয় হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবে। রোজ আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়াবে। নিজের মুখ দেখবে স্থির নজরে। যখনই দেখবে চোখের উজ্জ্বলতা কমছে, তখনই চিন্তার দিকে নজর দিবে। চিন্তাই মানুষ। একা থাকবে না। কাজকে সঙ্গী করবে। বাবার মতো গাছপালা, জীবজন্তু, পশুপক্ষীকেই বন্ধু করবে। সবুজের ঘরে থাকলে মানুষ চির-সবুজ থাকে। দিতে শিখবে, নিতে নয়। ‘আমি আমি’ করবে না। ‘আমি’ বলে কিছু নেই। সবই ‘তুমি’। ভেতরটাকে বড় করলে বাইরেটা বড় হয়। নকল থেকে আসল বেছে নিতে শেখো। তোমার দাদির বাড়িকে অপবিত্র কোরো না। প্রতিষ্ঠা মানে সত্যের প্রতিষ্ঠা। ঐশ্বর্য হল চরিত্র। যুদ্ধ হল নিজের সঙ্গে। জয় হল নিজেকে জয়।

সব সময় মনে রাখবে তুমি কোন পরিবারের ছেলে। পিতা, মাতা, পিতামহকে ভুলো না।

বিদায়। অনেক অনেক ভালবাসা। জল নয়, আগুন। --- ইতি তোমার মা।


মা’কে নিয়ে অনেক ছড়া, কবিতা, গান, নাটক, যাত্রা, গল্প, উপন্যাস, চলচ্চিত্র আরো অনেক কিছু হয়েছে। যার প্রতিটি সুন্দর থেকে সুন্দরতর। কলেজ জীবনের শুরুর দিকে পড়া উপরের চিঠির প্রতিটি বাক্য আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছিল এবং আমি কখনো মাঝে মাঝে এই চিঠির কথাগুলো আমার চেয়ে যারা ছোট তাদের উপদেশ বা পরামর্শ হিসেবে দিয়ে থাকি। জীবনে সত্যিকারের একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার জন্য চিঠির বাক্যগুলো উপদেশ হিসাবে খুবই যথার্থ এবং শক্তিশালী।

মা’কে নিয়ে যতই বলা বা লেখা হোক না কেন; তা কোনদিন শেষ হবে না। মা তার সন্তান এবং পরিবারের সকল সদস্যের জন্য যে পরিমাণ ত্যাগ ও কষ্ট করে, তা কোন ভাষায় প্রকাশ করা যাবে না। উপরে চিঠিতেও একজন মা মৃত্যুর আগেও তাঁর সন্তান এবং পরিবারের মানুষগুলো নিয়ে চিন্তিত! তাই মৃত্যুর আগে কিছু কথা লিখে গিয়েছেন। আসুন আমরা সবাই মিলে, আমাদের প্রাণের মা’কে যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করি।



উৎসর্গ: পোস্টটি ব্লগার স্বপ্নবাজ অভিকে উৎসর্গ করছি। যার অনুপ্রেরণা বা উৎসাহের কারণে পৃথিবীর সকল সন্তানকে উদ্দেশ্য করে সঞ্জিব চট্টোপাধ্যায়ের লিখা কোন এক মায়ের খোলা চিঠিটিই পোস্ট করলাম।



উৎস: সঞ্জিব চট্টোপাধ্যায়ের লেখা ইতি তোমার মা, নামক গল্পের বই থেকে উপরের চিঠিটি সংগ্রহ করা হয়েছে।
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×