somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুপ্রেরনাঃNick Vujicic

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লোকটার নাম Nick Vujicic.বয়স ৩০। প্রখ্যাত বক্তা এবং ধর্মপ্রচারক।জাতে অস্ট্রেলিয়ান। জন্মে ছিলেন চার হাত পা ছাড়াই।এই রোগটার নাম টেট্রা অ্যামেলিয়া সিন্ড্রোম।
চিন্তা করে দেখুন আপনার চার হাত পায়ের কোনটাই নাই।কেমন হবে।এই যে ফেসবুকে বসে বসে চ্যাট করছেন, মিনিটে মিনিটে স্ট্যাটাস পরিবর্তন করছেন। পারবেন কিছু করতে??
কিন্তু তিনি পেরেছেন।হিল এন্ড টো পদ্ধতি ব্যবহার করে মিনিটে ৪৩ টা শব্দ টাইপ করতে পারেন।পারেন বল ছুড়তে,সাতার কাটতে,নিজে নিজে শেভ করতে দাত ব্রাশ করতে,চুল আচড়াতে পারেন,ফোন কল করতে পারেন। এমনকি তিনি স্কাই ডাইভিং ও করেছেন।খেলেছেন গলফ,ফুটবল,টেনিস।


৮ ও ১০ বছর বয়সে ২ বার আত্মহত্যা করতে যেয়ে ব্যর্থ হন তিনি।বাবা মায়ের ভালোবাসার কথা চিন্তা করে ফিরে আসেন এই পথ থেকে।নিজেই হয়ে যান হাজার হাজার মানুষের বেচে থাকার অনুপ্রেরনা।লাইফ উইদাউট লিম্বস নামে একটি সংস্থা খুলে বসেন।এই সংস্থা হাত পা বিহীন মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি স্নাতক করেছেন।একটি শর্ট ফিল্ম তৈরী করেছেন।এতে অভিনয়ের জন্য বেস্ট এক্টর এওয়ার্ড পেয়েছেন।অস্ট্রেলিয়ান অব দা ইয়ার এ নমিনেশন পেয়েছেন।


তিনি স্রস্টার উপর আস্থা রেখেছেন।এতটাই আস্থা যে তিনি তার ব্রিফকেসে সব সময় এক জোড়া জুতা রাখেন।
নিজের কাছে প্রশ্ন করে দেখুন আপনি জীবনে কি করেছেন।আপনার সব কিছু থাকা সত্ত্বেও।বিধাতা আমাদের জীবনকে এতটা সহজ করে দেয়ার পরও।ভেবে দেখুন আপনি কতটা সুখী।আপনার কি কি আছে।কি নেই সেটা ভুলেও ভাববেন না।
যখন জীবনের প্রতি হতাশ হয়ে পড়বেন তখন একবারের জন্য হলেও এই মানুষটাকে স্মরন করবেন।আশা করি আপনি মোটিভেটেড হবেন।

১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×