somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরার পরে যদি পোস্ট দেওয়া যেতো!!! ;) ;)

২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

;;
;;
;;
আচ্ছা! মৃত্যুর পরে যদি ব্লগে পোস্ট দেওয়া যেত তাহলে কেমন হতো সেগুলো!
চিন্তা করে দেখলাম খারাপ হতো না ব্যাপারটা। কিরকম হতো সেই পোস্টগুলো তা নিয়েই ভেবেছেন ফাউল গোবেষক আলিম আল রাজি।

পোস্ট-১
মুনকার নাকিরের সাথে দেখা হলো এই মাত্র। প্রশ্ন ট্রশ্ন করে ছেড়ে দিয়েছেন আপাতত। বুঝতে পারছি না পাশ নাকি ফেইল করেছি। টেনশনে আছি। সবার কাছে দোয়া চাই। /:)

পোস্ট-২
ইয়াহু। আমি এখন সেফ। রেজাল্ট দিয়েছে। মুনকার নাকিরের নেওয়া পরীক্ষায় পাশ করেছি। কবরের আযাব মাফ। লন মিষ্টি লন। B-)B-)

পোস্ট-৩
এখানকার নেট তো সাঙ্ঘাতিক ফাস্ট। ৭৭৭ ইতিরা পার সেকেন্ড। (ইতিরা হচ্ছে কবরের নেট স্পিড-এর একক। এক ইতিরা সমান ১০ লক্ষ গিগাবাইট। এই স্পিড শুধু মাত্র বেহেস্তিদের জন্য। দোজখিদের জন্য গ্রামীন ফোন নেট দেওয়া হয়েছে।):|

পোস্ট-৪
এখনো আমাদের ফুল এক্সেস দেওয়া হয় নি। মানে বেহেস্তে যেতে দেওয়া হয় নি। কবরটাকেই জাস্ট জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে। এটাই কম না। আমার কবরে এখন ৭ টা দুনিয়ার সমান যায়গা। আহা! কি আনন্দ। :D:D

পোস্ট-৫
আজকে শারাবান তাহুরার মাঝে বেহেস্তিদের চুবানো হইছে। কিযে কমু বসেরা! পুরাই জোশিলা। এতো মজার জিনিষ আর খাই নাই। দুই ফেরেস্তা একেকজনরে ধরে চুবাইছে। মনে হইছে সারাদিন চুবানি খাই। আর দোযখিদের কথা কি আর কমু! তাদেরকে বুড়িগঙ্গায় চুবাইছে। কি আফসুস। :((

পোস্ট-৬
আজকে বেহেস্তি একাদশ বনাম দোযখি একাদশের মধ্যে ক্রিকেট খেলা হইছে। আমরা হারছি। ধুর্বাল! হারছি কি আর সাধে। একেকটা বেহেস্তের খাওয়া খাইতে খাইতে আর আরাম করতে করতে শরীরে কয়েকমন চর্বি বানাইছে। খেলায় গিয়া নড়তেই পারে না। আর একেকটা দোযখির সে কি বডি। সারাদিন দৌড়ের উপর থাকে তো। মাসল মাশাল্লাহ একেককটার! আমার দলের মধ্যে আমিই সব চেয়ে বেশী রান করছি। ৩ রান। ;)

পোস্ট-৭
আজকে বেহেস্তে হয়রাণ বাঈ-এর সাথে দেখা হলো। চমৎকার মানুষ উনি। ব্লগে আমাদের পুরোনো খাতির ছিলো বলে বেশ ভালো আপ্যায়ন করলেন। উনার জন্য জান্নাতুল ফেরদৌস বরাদ্দ করা হয়েছে। মাহফুজ ক্লান্ত উনার প্রতিবেশীর মর্যাদা পেয়েছেন।:P

পোস্ট-৮
আজকে আচিপ মহিউদ্দিনরে দেখলাম দোযখে। বেচারা শুকাইয়্যা কাঠ হইয়্যা গেছেন। বেচারারে নাকি দোজখের সর্বনিম্নস্তরের স্পিকার বানিয়ে দেওয়া হয়েছে। /:)

পোস্ট-৯
ভ্রমন ব্লগঃ "লওহে মাহফুজে কিছুক্ষন।"

পোস্ট-১০
স্টিফেন হকিং উনার নতুন বই শুনলাম ইশ্বরকে উৎসর্গ করেছেন। অবশ্য অনেকে এটাকে তার দোযখ থেকে ছাড়া পাওয়ার একটা ট্রিক্স হিসাবে দেখছেন। :-*

পোস্ট-১১
আজকে হাসান মাহবুব ভাই বেড়াতে এসেছিলেন আমার এখানে। উনি বহুত কষ্টে বেহেস্তে চান্স পাইছেন বলে জানালেন। উনার নেট স্পিড নাকি ভালো না। /:)

পোস্ট-১২

কি বিচিত্র। পরকালেও দলাদলি!! আজকে বেহেস্তিরা ব্লগ দিবস পালন করেছে। দোযখিরা আবার সেটা প্রত্যাখ্যান করেছে। তারা নাকি আলাদা ব্লগ দিবস করবে। :|

পোস্ট- ১৩
শুনলাম বেহেস্তে জানাপু ও আরিল ভাইয়্যা মডুত্বের কোচিং সেন্টার খোলেছেন। সেখানে নাকি মডুগীরি শেখানো হয়। তাদের কোচিং সেন্টারের স্লোগানটা বেশ চমৎকার। খুলুন ব্লগ। হোন মডু। হোন সময়ের তারকা। ;);)

পোস্ট-১৪
পরকালের তথ্য ফাসের দায়ে আমাকে ব্যান করা হয়েছে। :((:((

এই পোস্টটাকে আস্তিক নাস্তিক ক্যাটাগরীর মধ্যে না ফেলে জাস্ট একটা দুর্বল ফান পোস্ট হিসাবে ধরলে অত্যধিক খুশি হবো।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:২৩
১৭২টি মন্তব্য ১৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

নক্ষত্রের বিদায়!

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২


দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×