somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প - যৌনাবেগ - লেডিস

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( ক )

- এই ছেলে , লেডিস উঠতে দিচ্ছ না কেন ?
- দেখতাছেন না , লেডিস সিট নাই । বইবোডা কই ?
- সিট নাই তারপরও তো ২০ টা মানুষ দাড় করিয়ে নিচ্ছো । এই অফিস ছুটির টাইমে বাস পাওয়া কঠিন । তারপরও যদি তোমরা মেয়েদের এইসময়ে বাসে না উঠতে দাও তারা বাসায় যাবে কিভাবে ? উনাকে উঠতে দাও । গেট থেকে সরে দাড়াও বলছি ।

কন্ডাক্টার সরে দাঁড়ালে রেহানা বাসে উঠলো । লোকটিকে রেহানার ধন্যবাদ দিতে ইচ্ছা করছে । এই শহরে অল্পতেই কাউকে সরাসরি ধন্যবাদ দেয়াটা সন্দেহের চোখে দেখা হয় । অথচ এই ভদ্রলোক সত্যিকার অর্থেই রেহানার উপকার করেছে । প্রায় এক ঘণ্টার মতো সে কারওয়ান বাজার বাস স্টপেজে দাড়িয়ে । একটা বাসেও সে উঠতে পারেনি । মানুষে ভর্তি জিপ করা বাস সাঁই সাঁই করে চোখের সামনে দিয়ে উড়ে যায় । লেডিস সিট ফাঁকা থাকলেও বাসগুলো মেয়েদের তুলতে চায় না । একজন মেয়ে নাকি তিনজন যাত্রীর ভাড়া নষ্ট করে । রেহানার কয়েকজন মেয়ে কলিগ ছেলেদের মতো হুড়াহুড়ি করে উঠতে পারলেও রেহানা পারে না । এই শহরে রেহানার মতো ‘ কি হতে কি হয়ে যায় ‘ ভয়ে থাকা নিন্ম মধ্যবিত্ত চাকুরীজীবী মেয়েরা অনেক কিছুই পারে না । যেমন পারে না কন্ডাক্টারকে ধমক দিয়ে বাসে উঠতে । ফলে বাসে উঠার প্রতিযোগিতায় জয়ী হওয়া মানুষরা সঠিক সময়ে বাসায় চলে যায় আর রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকতে হয় রেহানাদের । কেউ করুনাবশত তাদের তুলে নিলে তারা যেতে পারে । আজ যেমন করুনা করেছে ত্রিশ ঊর্ধ্ব ফিটফাট এই ভদ্রলোকটি ।

( খ )

বাসটিতে প্রচুর ভীড় । মহিলা সিটও খালি নেই । রেহানা উপরের রড ধরে কোনমতে দাড়িয়ে আছে । চারিদিকে ঘামের বিশ্রি গন্ধ । গা গুলিয়ে উঠে । চাকুরীর সুবাদে দেড় বছর যাবত এই ঢাকাতে । এতদিনে এইসবে অভ্যাস হয়ে যাওয়ার কথা । কিন্তু হয় না । প্রতিদিন এই বাসের জন্য অপেক্ষা , চাপাচাপি , জ্যাম , ঘামের গন্ধ , দাড়িয়ে দাড়িয়ে ঝুলতে থাকা এইসবে সে কোনমতেই অভ্যস্ত হতে পারে না । কষ্ট হয় । কেন যে মানুষকে ঢাকায় পোস্টিং দেয় !
- হ্যালো , আপনি আমার সিটে বসুন । আমি দাঁড়াচ্ছি ।

সেই লোকটি তার সিট ছেড়ে দিচ্ছে । মাঝে মাঝে এমন হয় । বাসে কয়েকজন মেয়েদের জন্য সিট ছেড়ে দেয় । কিন্তু আজ রেহানা বসতে চাচ্ছে না । এমনিতেই লোকটি তাকে বাসে উঠতে সাহায্য করেছে । লজ্জায় সরাসরি ধন্যবাদ পর্যন্ত জানানো হয়নি । এখন আবার নিজের সিট ছেড়ে দিচ্ছে !

- না না ঠিক আছে । আমি দাড়িয়ে যেতে পারবো ।
- আরে বসুন । একজন লেডিস দাড়িয়ে যাবে আর আমি তার পাশে বসে থাকবো এতোটা অভদ্র আমি নই । আপনি বসুন । প্লীজ ।


রেহানা সিটে বসলো । নেভি ব্লু শার্ট ইন করা দরমাল প্যান্টের ভদ্রলোকটি একটি বেসরকারী কোম্পানিতে জব করে । গলায় আইডি কার্ড ঝোলানো । কানে সাদা হেডফোন । গানের তালে তালে কিছুক্ষন পর পর উনার মাথা দুলছে । তার জন্য লোকটি দাড়িয়ে যাচ্ছে । রেহানার লজ্জা করছে । ইশ সি এন জি গুলো ভাড়া যদি একটু কম করে নিতো , তবে প্রতিদিন সে সিএনজি'তে যাতায়াত করতো । এই বাসের ঝামেলা আর ভালো লাগে না । রেহানার বাম পাশের সিটে এক বৃদ্ধ জানালার কাঁচে মাথা রেখে ঝিমোচ্ছে । কাঁচ না ভেঙ্গে গেলেই হয় ।
এখন রেহানার একমাত্র লক্ষ্য বিছানা । কখন সে বাসায় যাবে আর কখন বিছানায় গা এলিয়ে দিবে ? ইশ বাসটা যদি উড়াল দিয়ে তার বাসায় চলে যেত ! ক্লান্তি রেহানার দু চোখে ভর করেছে । সে চোখ বন্ধ করলো ।

(গ)

রেহানা জেগে উঠেছে । তার খুব অস্বস্তি হচ্ছে । সে তার ডান কাঁধে শক্ত কিছুর স্পর্শ পাচ্ছে । পিছনে কন্ডাক্টার কোন এক যাত্রীর সাথে ১ টাকা নিয়ে কথা কাটাকাটি করছে । ১ টাকা ছেড়ে দিতে কেউ রাজি না ।
রেহানা চেষ্টা করছে তার অস্বস্তির কারনটা ইগনোর করতে । কিন্তু সে পারছে না ।

আড়ং এর সিগন্যালে গাড়ি আঁটকে আছে । বিশাল বড় গাড়ির বহর অপেক্ষা করছে সবুজ বাতির । কখন জ্বলবে কে জানে ।
রেহানার কান্না পাচ্ছে । সে জানে এটা কান্না করবার মতো বিষয় না । এমন ঘটনা বাসে যাতায়াত করা অধিকাংশ মেয়েদের সাথে প্রতিনিয়ত হয় । অথচ এই নোংরা স্পর্শ রেহানাকে যেন গরম লোহার শিক দিয়ে পুড়িয়ে দিচ্ছে । সে আর সহ্য করতে পারলো না । সিট থেকে দাড়িয়ে কন্ডাক্টারের হাতে টাকা গুঁজে সে বাস থেকে নেমে দাঁড়ালো ।

( ঘ )

তার বাসা এখনো অনেক দূর । বিকালের এই শান্ত রোদে রেহানা ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে । মনে মনে একজনকে সে “ কুত্তার বাচ্চা “ বললো । গালিটা বাসের সেই ত্রিশ ঊর্ধ্ব ফিটফাট ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে ।



সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×