somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

আমার ১৮ নম্বর বাসা পর্ব ৩

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত আনুমানিক ৯টা। অফিস থেকে ফিরে পেপার পরছি। আমার নতুন ফ্লাট গোছান মোটামুটি শেষ। আপনার ভাবিকে তখনও দেশের বাসা থেকে নিয়ে আসা হয়নি। চারিদিকে ঘড়ির টিক টিক আওয়াজ ছাড়া আর কিছু নেই।

আমার ফ্লাটে মোট ৩ টা বাথরুম। হঠাৎ মনে হল, কমন বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। বোঝার চেষ্টা করলাম বৃষ্টি হচ্ছে নাকি আশেপাশে কোন বাসার শব্দ। মোবাইল হাতে নিয়ে গেলাম ঐ বাথরুমের কাছাকছি। মনে হল বাথরুমে কেউ আছে।

বাথরুমের দরজা না খুলে আগে মেইন দরজার কাছে গিয়ে চেক করলাম যে দরজা খোলা কিনা? দেখালাম ভেতর থেকে ছিটকিনি দেয়া প্লাস তালা লক করা। আবার বাথরুমের দিকে গেলাম, হাতে মাকড়াসার ঝুলি ঝাড়ার লাঠি। কিন্তু কোন শব্দ নেই। বাথরুমের ভেতর ঢুকলাম। বাথরুমের মেঝে শুকনো। পুরা মফিজ বনে গেলাম... :-B

সব ঘর ভাল করে চেক করালাম । একটা তেলাপোকাও নেই। বেডরুমে এসে আবার পেপার হাতে নিলাম। সাথে সাথে কারেন্ট গেল। মম বাতি জালালাম। মোমবাতি + ম্যাচ আমার বালিশের নিচেই থাকে। ভাবসি গরম লাগছিল। ভাবলাম জানাল খুলে দিব। মশা আসলেও কিছু করার নেই।

জানালাটা দক্ষিণ দিকে। প্রায় ৮ ফুটের থাই জানালা। এদিকে একটু আগের ঘটনায় আমি একটু ভীত। মনে মনে দোয়া পরছিলাম। জানালাটা এক বিঘের মত কেবল খুলেছি আর পুরোটাই ধারাম করে নিচে পড়ে গেল। আমি তো পুরা আহম্মক =p~ । পাশের বাসা থেকে চোর চোর বলে চিৎকার আসল। আমি মোম বাতি নিয়ে জানালায় দাড়িয়ে, শুধু বললাম, ভাই আমার জানালা খুলে পড়ে গেছে।

পরে চিন্তা করলাম, যে জানালা ৩ জন মিস্ত্রি তুলে আনতে ঘাম ঝড়ে গেল, আমি একা কিভাবে সেটা ঠেলে নিচে ফেলে দিলাম। আরও মজার ব্যাপার হল, প্রায় ১৫ ফুট ওপর থেকে পড়েও জানালার কোন ক্ষতি হয়নি।

এর পরের ঘটনা.........


তখন আমার বউ আসছে। দুজনেই ঘুমিয়ে পড়েছি। শীতের সময়। আমার বেডরুমের কাঠের ভারি দরজা। দরজার পাল্লা এই সময়টাতে একটু বেকে যায়। লক করতে বেশ জোরাজুরি করতে হয়। যাই হোক বাসার সব দরজা জানালা বন্ধ। ঠান্ডা বাতাস আসার কোন চান্স নাই।

দরজা বন্ধই ছিল। কিন্তু লক করা হয়নি। বা ছিটকানি দেয়া হয়নি। হঠাৎ খুব শব্দ করে দরজা খুলে গেল। দুজনেই জেগে উঠলাম। ও শুধু বলল, এটা কি হল? আমি বললাম জানি না। তারপর লাইট জালালাম। দেখি রাত ৩টা ১০।

পুরো বাড়ি চেক করলাম। কোথাও কিছুই নেই। আবার যাতে ঘুম না ভাঙ্গে, তাই পাল্লাটা খুলেই ঘুমালাম। সকালে ভাল করে পা্ল্লাটা চেক করলাম, বাইরে থেকে কতটা প্রেসার পেলে এভাবে ধারাম করে থুলতে পারে। যা বুঝতে পারলাম সেটা আর আমার ওয়াইফ কে জানায়নি।

এভাবেই চলছে ... :P আগামী পর্বে আরও ঘটনা বলব। ভাল থাকুন সবাই।


সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×