মাঝি কেন আইছিলা? 
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছ মাঝি?
আমি ভালা নাই
হয়তো তুমিও নাই ভালা,
মাঝি কেন তোমারে ভুলতে পারিনা?
তোমার লাইগা
-পরানডা আমার যে কেমন করে
কেমনে বুঝাই তোমারে!
তোমার লাইগা অন্তরডা জ্বইলা পুইরা
ছারখার হইয়া যাইতাছে
চক্ষু ভইরা দেখতে মন চায় তোমারে,
শোধ নিলা তুমি?
ছলনাময়ী ভাব আমায়, না?
আমি তোমারে সত্যিই ভালবাসি মাঝি!
এই পরানডার মইধ্যে তোমায় বাইন্ধা রাখছি
হাজার চেষ্টা কইরাও এই বান্ধন থেইকা
তোমারে সরাইতে পারিনা।
না বইলা কেন চইলা গেলা?
মাঝি কেন আইছিলা
আমার মনের গহিনে?
অহন আমি চক্ষের জলে বুক ভাসাই
কেমনে আমার দিন কাটে
কেমনে আমার রাইত কাটে
সেইটা শুধু আমি জানি ।
তোমার কথাগুলান মনে পরে
“ এই টুনি যাবি আমার লগে ?
-কই নিয়া যাইবা মাঝি?
-যেইহানে কেউ নাই সেইহানে
-যাবি ?
-আমার যে ডর করে মাঝি
-থাক তোর যাওন লাগবনা”।
অভিমানে তোমার মন ভইরা উঠত
তোমার কথাগুলান মধুর লাহান লাগত
মাঝি তোমার নাওডা লইয়া আস একবার
আমি যাইতে চাই তোমার লগে
অনেক দূরে.................................।
গ্রাম্য ভাষায় কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করলাম।

সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন