সহকর্মী এক দাদা কলকাতায় গিয়েছিলেন। সেখানে তার এক আত্মিয়ের বাড়িতে উঠলেন। বাড়ির কর্তা তাকে ইলিশ মাছ খাওয়াবেন।
তাকে নিয়ে বাজারে গেলেন। ইলিশ মাছ বিক্রেতা কে সেই কর্তা বললেন-
- এই দাদা আমকে এক'ছ ইলিশ দিন তো
- এই কথা শুনে দাদা তো অবাক! তার জন্য উনি একশ ইলিশ কিনবেন? মনে মনে বললেন আহা কি আত্মা! কলিজা অনেক বড়।
বিক্রেতা ইলিশ বের করলেন। আর কাটতে লাগলেন। সেই সহকর্মী দাদা মনে করলেন যে এতো মাছ সব বুজি কেটেই নিবেন।
- হটাৎ বিক্রেতা বললেন
- দাদা ছামনেরটুকু নিবেন না পিছনেরটুকু নিবেন?
- সহকর্মী দাদার চোখ তো কপালে উঠে গেল এই কথা শুনে।
আসলে সেই বাড়ির কর্তা একশ গ্রাম ইলিশ চেয়েছিলেন।
একটা ইলিশ কিনবে ওরা তাইলেই হইছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


